পাট থেকে পলিথিনের বিকল্প, সোনালী ব্যাগ sonali bag x bfa x fxyz web

সোনালি ব্যাগের ভবিষ্যৎ কী?

পাটের সূক্ষ্ম সেলুলোজ দিয়ে ব্যাগ উদ্ভাবন করেন বিজ্ঞানী ড. মোবারক আহমদ খান।

সোনালি ব্যাগ, সাধারণ পলিথিন ব্যাগের মত হলেও এটি পচনশীল। এটি একটি সেলুলোজ-ভিত্তিক বায়োডিগ্রেডেবল বায়োপ্লাস্টিক, যা প্লাস্টিক ব্যাগের একটি বিকল্প। আমাদের দেশে পাট থেকে এই সেলুলোজকে সংগ্রহ করা হয়। সেলুলোজের উৎস শুধু মাত্রই পাট নয়। বিশ্বে প্ল্যান্টবেজ সেলুলোজের বহু বিকল্প আছে। যেমন ভুট্টা স্টার্চ, আলু স্টার্চ, কাসাভা স্টার্চ, ধান বা গমের খড়, আখের ছোবড়া ইত্যাদি সেলুলোজের উৎস। বাঁশের ফাইবার সেলুলোজের ভালো উৎস।

বাংলাদেশে ২০১৬ সালে পাটের সূক্ষ্ম সেলুলোজ দিয়ে ব্যাগ উদ্ভাবন করেন বিজ্ঞানী ড. মোবারক আহমদ খান। নাম দেয়া হয় সোনালি ব্যাগ।  পাটকে “সোনালী আঁশ” বলা হয় বলে এর এইরকম নাম করা হয়। ২০১৭ সালে বিজেএমসি নিয়ন্ত্রণাধীন লতিফ বাওয়ানী জুট মিলস লি. এর অভ্যন্তরে সোনালী ব্যাগ তৈরিতে প্রকল্প গ্রহণ করা হয়। গতবছর এর গুণগতমান বাড়াতে ‘বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট’ এর অর্থায়নে একটি গবেষণা প্রকল্প সম্পন্ন হয়।

সত্যি বলতে কি, দেশের উপাদান দিয়ে উদ্ভাবন করা এই সোনালি ব্যাগ এই ৮ বছরেও বাণিজ্যিক উৎপাদনে আসতে পারিনি। উল্লেখযোগ্য, এই উদ্ভাবনের পর গত পাঁচ বছরে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, কোরিয়ান বায়োডিগ্রেডেবল ব্যাগের (বায়োপলি) আন্তর্জাতিক বাজার বিভিন্ন কোম্পানি দখল করে ফেলেছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ১ অক্টোবর থেকে  দেশের সুপার শপগুলোতে কোনও পলিথিন শপিং ব্যাগ ও পলিপ্রপিলিনের ব্যাগ রাখা যাবে না এবং ক্রেতাদেরকে দেওয়া যাবে না। বিকল্প হিসেবে সব সুপার শপে বা এর সামনে পাট ও কাপড়ের তৈরি ব্যাগ ক্রেতাদের কেনার জন্য রাখা হবে। আশার বানি এখানেই। নিষিদ্ধ পলিথিন ব্যাগ চলছে দেদারসে। অথচ পাটের তৈরি সোনালি ব্যাগ পড়ে আছে অবহেলায়। পূর্ব ক্ষমতাধীন সরকারের বাজারজাত করার চেষ্টা দেখা যায়নি। যদিও বলা হয় পাটের পলিথিন প্রকল্পে ১০০ কোটি টাকা বরাদ্দ পেয়েছেন বিজ্ঞানী ড. মোবারক আহমদ খান। যা ২০২৪ জুলাই মাসে পাবার কথা ছিল।

পাটজাত এ পলিথিন ব্যাগটি উৎপাদনে প্রথমে পাট থেকে সেলুলোজ সংগ্রহ করে সেটি প্রক্রিয়াজাত করা হয়। পরবর্তীতে সেলুলোজ থেকে সংগ্রহীত সিটের মাধ্যমে পলিথিন ব্যাগ তৈরি করা হয়। পাটের তৈরি সোনালী ব্যাগ সহজেই মাটির সাথে মিশে যায় এবং মাটিতে উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে।

সুপার শপে ১ অক্টোবর থেকে পলিথিন নিষিদ্ধ: পরিবেশ উপদেষ্টা 

সৈয়দা রিজওয়ানা হাসান

পাটের স্বর্ণযুগ ফেরাতে অবদান রাখবে সোনালী ব্যাগ : পাট উপদেষ্টা

এম সাখাওয়াত হোসেন

পাট থেকে পলিথিনের বিকল্প, সোনালী ব্যাগ sonali bag x bfa x fxyz web



content writer

আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম লিংক


তথ্যসূত্র:

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

prothomalo.com


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial