শাহরুখ শহিদ (১৯৬৪-২০১০) ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার, শিল্পী, লেখক এবং কস্টিউম ডিজাইনার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট এবং ভারতের দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি থেকে ফ্যাশন ডিজাইনে স্নাতক সম্পন্ন করেন। ফ্যাশন ডিজাইন নিয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর দেশে ফিরে “Henry Heritage” নামে একটি ফ্যাশন হাউজ চালু করেন। পরবর্তীতে তিনি “Shahrukh’s Collection” নামে নিজস্ব ব্র্যান্ড শুরু করেন। তাঁর সৃজনশীলতা এবং উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি বাংলাদেশের ফ্যাশন শিল্পকে এক নতুন মাত্রা দিয়েছে। তিনি ফ্যাব্রিককে ক্যানভাসে রূপান্তরিত করে শিল্পের সঙ্গে ফ্যাশনকে মিলিয়ে দিয়েছিলেন, যা তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল।
শাহরুখ শহিদ তার আরাধ্য ফ্যাশন ও শিল্প জগতে নতুন মাত্রা নিয়ে এসেছিলেন। বর্তমানে তাঁর হাতের আঁকা ডিজাইনগুলো তাঁর ভক্ত ও সংগ্রাহক মহলে অমূল্য সংগ্রহ হিসেবে গণ্য হয়। তার জীবন ও কাজ বাংলাদেশে ফ্যাশন ডিজাইনের ইতিহাসে আজীবন স্মরণীয় হয়ে থাকবে। যদি তার ভক্ত ও সংগ্রাহক মহলে তার কালেকশনের কোন ছবি থাকলে আমাদের সাথে শেয়ার করা অনুরোধ করা হলো।
ডিজাইনার শাহরুখ শহিদকে নিয়ে পুরনো একটি ভিডিও— “অধুনিকা” অনুষ্ঠানের একটি অংশ থেকে। তার কথা, তার ভাবনা, আর তার নকশার দর্শন—আজও প্রাসঙ্গিক। বাংলাদেশি ফ্যাশনের এক অনন্য অধ্যায় তিনি।
শ্রদ্ধা ও স্মরণে।
আপনার একটি শেয়ার এবং মন্তব্য আমাদের জন্য অনুপ্রেরণা ❤️

নেক্সট জেন: ঐতিহ্যের ক্যানভাসে ইবন আহমেদ
bdfashion archiveEbonn Ahmed ইবন আহমেদ বর্তমানে ফ্যাশন নিয়ে কাজ করছেন এমন একটি সময়ে, যখন নতুন প্রজন্মের…

ইকাত: ‘পারফেক্টলি ইমপারফেক্ট’ নকশার পেছনের গল্প
bdfashion archiveIkatইকাত জানেন কি এমনও ইকাত আছে যা বুনতে ৫ থেকে ১০ বছর পর্যন্ত সময় লেগে।…

থাইল্যান্ডের ঐতিহ্যবাহী মুদমি সিল্ক
bdfashion archiveMudmee Silk ভাবুন তো, প্রথমে কিছু সুতা নেয়া হলো। তারপর গুচ্ছ করে করে সুতা গুলো…

Rogan Art: কাপড়ে আঁকা এক আশ্চর্য আয়নাবাজি
bdfashion archive
বাংলাদেশ ফ্যাশনের অজানা নায়ক: শাহরুখ শহিদ
fayze hassan


