পশমিনা

এক পোশাকে সাত ঘা | Pashmina wool

অজস্র sustainable এবং ethical টেক্সটাইল উপকরণের প্রাচুর্য থাকা সত্ত্বেও, এই নিরীহ প্রাণীগুলি “high fashion luxury”র মূল্য দিচ্ছে।

শতভাগ ক্যাশ্মীর?! কতটা নৈতিক? ক্যাশ্মীর, একটি বিলাসবহুল উল। যার নামকরণ করা হয়েছে ভারত-পাকিস্তানের ভৌগোলিক অঞ্চল কাশ্মীরের নামে। এই শীতল অঞ্চলের গৃহপালিত পশু, কাশ্মীরি ছাগল বা পশমিনা ছাগলের (Pashmina Goat) পশম থেকে তৈরি হয় মূল্যবান ক্যাশ্মীর উল (Cashmere wool)।

পোশাকে এই উলের ব্যবহার শুরু হয় খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীর দিকে। কাশ্মীরই ছিল এই উলের একমাত্র এবং মূল উৎস। আজ, ক্যাশ্মীর উল অনেক স্বনামধন্য ফ্যাশন লেবেলের নামে বিলাসবহুল ফ্যাশন জগতে ব্যবহৃত হচ্ছে । যা শতভাগ Sustainable এবং ফাস্ট ফ্যাশনের (Fast Fashion) বিকল্প বলে দাবি করা হয়। কিন্তু এখানেই আসল প্রশ্ন আসে, 100% sustainable ক্যাশ্মীর উল দিয়ে বর্তমান ফ্যাশন বাজারের চাহিদা মেটানো কি সত্যিই সম্ভব?

যদি তা সম্ভব না হয়, তাহলে এতগুলো ফ্যাশন লেবেল কিভাবে চলছে? না। নকল নয়। ব্র্যান্ডগুলি প্রকৃতপক্ষে আসল ক্যাশ্মীর উল দিয়েই পোশাক তৈরি করছে, কিন্তু সেই ক্যাশ্মীর উলটি নৈতিকভাবে কাশ্মীর থেকে আসে না, বা এতো উলের চাহিয়া কাশ্মীর থেকে পূরণ করা সম্ভবও নয়। ক্যাশ্মীর উলের ৯০ শতাংশেরও বেশি কাঁচামাল বা পশম আসে চীন ও মঙ্গোলিয়া থেকে। এমনকি আমেরিকান সুপারমডেল জিজি হাদিদের ফ্যাশন লাইন “Guest in Residence” এর ক্যাশ্মীরও চীন এবং মঙ্গোলিয়া থেকেই আসে। এই পশমিনা ছাগলগুলি হিমালয়ের পাদদেশে -40 (মাইনাস চল্লিশ) ডিগ্রির নীচে তাপমাত্রায় চাষাবাদ করা হয়। এই ছাগলের ভৌগলিক অবস্থানের ফলেই প্রাকৃতিক প্রয়োজনে এটি বিবর্তিত হয়ে এর পশম হয়ে থাকে সুদীর্ঘ ও পুরু। যদিও, ছাগলের পশমের এই বাইরের ঘন স্তরটি কাশ্মীরি উল তৈরিতে ব্যবহার করা হয় না। বরং ব্যবহৃত হয় অভ্যন্তরীণ নরম আস্তরণ, যা থাকে প্রাণীটির শরীরের সরাসরি সংস্পর্শে।

প্রতিটি পশমিনা ছাগল থেকে একবারে প্রায় ১৫০ গ্রাম পশম সংগ্রহ করা যায়, যা উলে রূপান্তরিত হওয়ার পরে আরো কমে যায়। আর এই পরিমাণ পশম একটি ছাগল থেকে কেবল মাত্র এক বছরে সংগ্রহ করা সম্ভব! যা থেকে হিসাব করলে দাঁড়ায় একটি বেসিক সোয়েটারের জন্য প্রায় সাতটি পশমিনা ছাগলের পশম প্রয়োজন হয়!

এখন যদি আমরা পশু খামারে ব্যবহৃত পশুখাদ্য, বর্জ্য ব্যবস্থাপনা এবং পশম থেকে উল তৈরিতে ব্যবহৃত জ্বালানি ও রাসায়নিকের চিত্র দেখি, এই সমস্ত ধাপ থেকে নির্গত কার্বন এবং মিথেনের পরিমাণ এই “Sustainable” উলকে প্রশ্নবিদ্ধ করে।

এই সবের জন্য আসলে দায়ী কে?! জীবিকার জন্য পশুপালন করছেন যে কৃষক, সে? নাকি আন্তর্জাতিক বিলাসবহুল ফ্যাশনের চাহিদা?

১৯৯০ সালে যখন মঙ্গোলিয়া তার কমিউনিস্ট শাসনকে উৎখাত করে, তখন তৃণভূমি-চারণ সম্বন্ধীয় নিষেধাজ্ঞাগুলি অবিলম্বে প্রত্যাহার করা হয়। এর ফলে চারণ-পশুর সংখ্যা ২ কোটি থেকে বেড়ে দাঁড়ায় সাড়ে ৬ কোটিতে। যার সরাসরি প্রভাব পড়ে সবুজ তৃণভূমিতে এবং এর ফলে জীববৈচিত্র্যের ওপর। ৬৫% তৃণভূমি এবং বনভূমি অতিরিক্ত হারে আবাদ করা পশমিনা ছাগলের চারণভূমিতে পরিণত হয়। শুধুমাত্র অনিয়ন্ত্রিত পশু সংখ্যা দ্বারা নির্গত মিথেন প্রতি বছর প্রায় ৪৭৫ মিলিয়ন মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড নির্গমনের জন্য দায়ী! যা পরোক্ষভাবে মধ্য এশিয়ায় ধূলিঝড়ের আধিক্যকে প্রভাবিত করছে এবং স্থানীয় জনজীবন ও স্বাস্থ্যের জন্য ঝুঁকি বাড়াচ্ছে।

pashmina goat

পশমিনা ছাগল | pashmina goat

যার নামকরণ করা হয়েছে ভারত-পাকিস্তানের ভৌগোলিক অঞ্চল কাশ্মীরের নামে।

প্রাকৃতিক দুর্যোগই একমাত্র নেতিবাচক প্রভাব নয়। যে নিরীহ পশমিনা ছাগলগুলি থেকে এই পশম সংগ্রহ করা হয় তারাও হয় চরম নিষ্ঠুরতার শিকার, এবং অনিয়ন্ত্রিত জন্মহারের কারণে প্রানী-জীবন মান হয় মারাত্মক রকমের শোচনীয়। যদিও আন্তর্জাতিক ব্র্যান্ডগুলি দাবি করে যে, তাদের সংগ্রহ করা উল সম্পূর্ণ সহিংসতা-মুক্ত প্রাকৃতিক পরিবেশ থেকে আসে (!?)। যে শ্রমিকরা ছাগল থেকে এই পশম সংগ্রহ করেন তাদের বেতন দেওয়া হয় ছাগলের সংখ্যার ভিত্তিতে, ঘণ্টা বা দিন মুজুরি হিসেবে নয়। এর থেকেই ধারণা করা যায় ওই ছাগল থেকে কতটা নিষ্ঠুর উপায়ে পশম সংগ্রহ করা হয়। কারন এখানে ছাগলের নিরাপত্তার থেকে সংখ্যাকে গুরুত্ব দেওয়া হয় বেশি। এই পদ্ধতিতে পশম সংগ্রহের ফলে ছাগলের শরীরে নানা ধরনের ক্ষত হয়, যার কোনো চিকিৎসা হয় না। এই ক্ষতগুলির ফলস্বরূপ যখন তারা আর পর্যাপ্ত বা লাভজনক পরিমাণে পশম উৎপাদন করতে পারে না, ছাগলগুলিকে তখন খাদ্যার্থে বধ করা হয়।

এই প্রাণীদের আয়ুষ্কাল সর্বোচ্চ চার বছর, যেখানে প্রকৃতিতে এরা সহজেই পনের বছর বাঁচতে পারে। প্রকৃতিতে অজস্র sustainable এবং ethical টেক্সটাইল উপকরণের প্রাচুর্য থাকা সত্ত্বেও, এই নিরীহ প্রাণীগুলি “high fashion luxury”র মূল্য দিচ্ছে। এই সবের জন্য আসলে দায়ী কে?! জীবিকার জন্য পশুপালন করছেন যে কৃষক, সে? নাকি আন্তর্জাতিক বিলাসবহুল ফ্যাশনের চাহিদা?

পশমিনা
contributor needed for bfa

তথ্যসূত্র :


BFA

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Social media & sharing icons powered by UltimatelySocial