Deshidosh দেশীদশ

দেশীদশ | একই ছাদের নিচে ১০টি ফ্যাশন ব্রান্ড

দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ- ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এই প্রবাদের যথাযথ উদাহরণ রেখেছে দেশীদশ।

দেশীদশ

দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ- ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এই প্রবাদের যথাযথ উদাহরণ রেখেছে দেশীদশ।

বাংলাদেশের সমৃদ্ধময়
পোশাক শিল্প

বাংলাদেশের পোশাক শিল্পের যাত্রা শুরু হয় ষাটের দশকে। তবে এই শিল্পের বিকাশ সত্তরের দশকের শেষ পর্যন্ত রপ্তানি খাত হিসেবে বিকশিত হতে থাকে। বর্তমানে এটি বাংলাদেশের বৃহত্তম রপ্তানিমুখী শিল্প। সাথে সাথে বিকশিত হতে থাকে দেশীয় ফ্যাশন হাউস গুলো। দেশীও এবং নিজস্ব নকশায় তৈরি পোশাক গুলো সবার আগ্রহ তৈরি করে, যা নিজস্ব ধারায় ফ্যাশনেবল হয়ে উঠতে সাহায্য করেছে। তার ধারাাহিকতায় বাংলাদেশের স্থানীয় ফ্যাশন শিল্পের পরিধি ধীরে ধীরে বাড়ছে। ১৬ কোটি মানুষের বিশাল বাজারের কথা মাথায় রেখে নতুন নতুন দেশীয় ব্র্যান্ড আসছে। এই সংখ্যা একটি প্রতিশ্রুতিশীল হারে বাড়ছে। তারই ধারাবাহিকতায় দেশীয় তাঁত ও কারুশিল্পীদের নিয়ে দেশীয় পোশাক শিল্পকে সমৃদ্ধ করতে ২০০৯ সালের দশটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে, একই ছাদের নিচে যাত্রা শুরু করে দেশীদশ।

একটা সময় ছিলো যে কোনো উৎসব মানেই ভারতীয় কাপড়ের আধিপত্য। তারপর যুক্ত হলো বিভিন্ন নামে পাকিস্তারি পোশাকের জয়জয়কার। আমাদের পোশাকের বাজারের পুরোটাই ছিলো তাদের দখলে। তবে এখন দিন পাল্টেছে। ভারতীয় কিংবা পাকিস্তানি পোষাকের আধিপত্য থাকলেও দেশী পোষাকের কদরও কম নয়। এবং এসব সম্ভব হয়েছে দেশীয় বুটিক হাউজ গুলোর বহু ত্যাগের ফলে। দেশীয় পোশাক শিল্পে তেমনই একটি নাম দেশীদশ।


দেশীয় তাঁত ও কারুশিল্পীদের নিয়ে দেশীয় পোশাক শিল্পকে সমৃদ্ধ করতে ২০০৯ সালের দশটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে, একই ছাদের নিচে যাত্রা শুরু হয় দেশীদশ এর। দেশীয় সংস্কৃতি, দেশীয় উৎসব, দেশীয় পোশাক নিয়ে কাজ করাই তাদের মূল চিন্তাধারা। ”আসুন দেশীয় পোশাক পরিধান করি। সমৃদ্ধময় বাংলাদেশ গড়ি” এই শ্লোগানে দেশীয় উপকরণে উৎসবনির্ভর পোশাক তৈরি করে আসছে দীর্ঘ ১৫ বছর ধরে।

Deshidosh দেশীদশ

ESTABLISHED: 21 AUGUST 2009
Deshidosh Official Logo

১৫ বছর পর এবার ২০২৪ সালে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল ফোরে নতুন সাজে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করছে দেশীদশ। পূর্ব অবস্থান ছিলো বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল সেভেন -এ।

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ছাড়াও দেশীদশ আউটলেট রয়েছে সিলেটের কুমারপাড়া ও চট্টগ্রামের প্রবর্তক মোড়ে আফমি প্লাজায়। আউটলেট ছাড়াও কেনাকাটা করা যাবে অনলাইনে। 

যদিও ঢাকায় ২টা, চট্টগ্রাম, সিলেট, বগুড়া ও নারায়নগঞ্জে সহ সারাদেশে মোট ছয়টা শাখা ছিলো।

দেশীদশের ফ্যাশন
ব্রান্ডগুলো হলো

দেশীদশের ফ্যাশন ব্রান্ডগুলো হলো কে ক্রাফট, নিপুণ, প্রবর্তনা, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিআনা, দেশাল ও নগরদোলা নিয়ে শুরু হয় তাদের যাত্রা। পরে প্রবর্তনার পরিবর্তে যোগ হয় আরেকটি প্রতিষ্ঠান সৃষ্টি।

sadakalo fashion house

facebook page link: Sadakalo

Banglar Mela

facebook page link: Banglar Mela Fashion Club

KayKraft

facebook page link: KayKraft

Nogordola

facebook page link: Nogordola

দেশাল :: deshal

facebook page link: দেশাল :: deshal

Srishty - সৃষ্টি

SRISHTY

Anjans

facebook page link: Anjans

BIBIANA Official Logo

facebook page link: Bibiana

Nipun

facebook page link: Nipun




September 6, 2025
jute industry-jute handicraft of Bangladesh-পাটশিল্পের পুনর্জাগরণ-পাট কারুশিল্প- x bfa x fxyz

পাটশিল্পের পুনর্জাগরণ: গ্রামীণ কারুশিল্প থেকে আন্তর্জাতিক ব্র্যান্ডিং

fayze hassan
পাটশিল্প এখন শুধু অতীতের ঐতিহ্য নয়; বরং ফ্যাশন ইন্ডাস্ট্রির নতুন ক্যানভাস—যেখানে ঐতিহ্য, উদ্ভাবন আর টেকসই…
September 6, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Instagram did not return a 200.
Social media & sharing icons powered by UltimatelySocial

Warning: Undefined array key "sfsi_threadsIcon_order" in /home/bdfashio/public_html/wp-content/plugins/ultimate-social-media-icons/libs/controllers/sfsi_frontpopUp.php on line 165

Warning: Undefined array key "sfsi_blueskyIcon_order" in /home/bdfashio/public_html/wp-content/plugins/ultimate-social-media-icons/libs/controllers/sfsi_frontpopUp.php on line 170

Warning: Undefined array key "sfsi_bluesky_display" in /home/bdfashio/public_html/wp-content/plugins/ultimate-social-media-icons/libs/controllers/sfsi_frontpopUp.php on line 266
error

Your share and comment are an inspiration to us

X (Twitter)
Post on X
Pinterest
fb-share-icon
Instagram
FbMessenger
Copy link
URL has been copied successfully!