মুঘলদের রত্নভান্ডার নিয়ে আমাদের দীর্ঘ সিরিজের শুরুটা হয়েছিল ইতিহাসের কিছু অসাধারণ রত্ন, গহনা ও রাজকীয় বস্তু দিয়ে। কোহিনূর, মুঘল পান্না, স্পিনেল, জেড, হীরা কিংবা রত্নখচিত নানা ব্যবহার্য সামগ্রী—এসবের গল্প বলতে বলতে আমরা ধীরে ধীরে বুঝতে চেয়েছি, মুঘলদের কাছে রত্ন শুধু মূল্যবান পাথর ছিল না; এগুলো ছিল তাদের রুচি, ক্ষমতা, শিল্পবোধ, কারুশিল্প ও সাংস্কৃতিক যোগাযোগেরও অংশ।
কিন্তু মুঘল রত্নভান্ডার নিয়ে কাজ করতে গিয়ে আরেকটি বিষয় মনে হলো—আমরা অনেক সময় একটি পাথরের সৌন্দর্য দেখি, তার নামও জানি, কিন্তু পাথরটি আসলে কী, তার রঙ কোথা থেকে আসে, কোথায় পাওয়া যায় কিংবা এর পেছনে কী ইতিহাস আছে—সেটা জানি না। আবার অনেক রত্নের English name পরিচিত হলেও তার বাংলা নামটি হয়তো আমাদের জানা নেই। কোনো কোনো রত্নের নাম শুনেছি, কিন্তু সেটি দেখতে কেমন বা অন্য একটি কাছাকাছি দেখতে পাথর থেকে কীভাবে আলাদা—সেটিও পরিষ্কার নয়। সেখান থেকেই শুরু “প্রকৃতির রঙ, রত্নের গল্প”।

EMERALD | পান্না
ঐতিহাসিকভাবে মিশরের emerald mines খুব গুরুত্বপূর্ণ ছিল। বর্তমানে Colombia, Zambia, Brazil, Ethiopia-সহ বিভিন্ন দেশে emerald পাওয়া যায়। Colombia বিশেষভাবে বিখ্যাত তার emerald-এর জন্য।
পান্না শুধু এক ধরনের সবুজ নয়। এর colour bluish-green থেকে green পর্যন্ত হতে পারে।

RUBY | চুনি / রুবি
রুবির রঙ pinkish red থেকে গাড়, intense red পর্যন্ত হতে পারে।
রুবি বেশ শক্ত একটি রত্ন—Mohs scale-এ এর hardness 9, যা diamond-এর পরেই। তাই jewellery-তে ব্যবহারের জন্য এটি বেশ durable।.
ঐতিহাসিকভাবে Myanmar (Burma)-এর Mogok অঞ্চলের রুবি সবচেয়ে বিখ্যাত। বর্তমানে Mozambique, Madagascar, Sri Lanka, Thailand-সহ বিভিন্ন দেশেও রুবি পাওয়া যায়। বিশেষ করে Myanmar ও Mozambique-এর high-quality ruby আন্তর্জাতিকভাবে খুবই মূল্যবান।
রুবিকে ঘিরে মানুষের fascination-ও বহু পুরোনো। এই লাল রত্নকে শক্তি, সৌভাগ্য, সুরক্ষা, রাজকীয়তা ও ভালোবাসার প্রতীক হিসেবে দেখা হয়েছে। ভারতীয় উপমহাদেশে রুবি বা চুনি রাজদরবার ও ঐতিহ্যবাহী অলংকারে দীর্ঘদিন ধরে বিশেষ মর্যাদা পেয়েছে।

নীলকান্তমণি বা Sapphire
সাধারণত Sapphire বলতে আমরা গভীর নীল রঙের পাথরকেই বুঝি। কিন্তু Sapphire শুধু নীল নয়—নীল, গোলাপি, হলুদ, কমলা, বেগুনি, সবুজ এমনকি colourless sapphire-ও পাওয়া যায়।
বিশ্বের বিভিন্ন দেশে Sapphire পাওয়া যায়। Sri Lanka, Myanmar, Madagascar, Kashmir, Australia, Thailand-সহ আরও বেশ কিছু অঞ্চল এর জন্য পরিচিত। এর মধ্যে Kashmir sapphire বিশেষভাবে বিখ্যাত
কিছু Sapphire-এ এই inclusions-এর বিশেষ arrangement-এর কারণে পাথরের ওপর আলো পড়লে ছয়-কোণা তারার মতো আলো দেখা যায়—যাকে বলা হয় asterism বা star effect।
Sapphire-এর আরেকটি interesting variety হলো colour-change sapphire—আলোর ধরন বদলালে যার রঙও পরিবর্তিত হতে পারে। আবার pink-orange রঙের অত্যন্ত rare Sapphire-কে Padparadscha বলা হয়, যার নাম এসেছে পদ্মফুলের রঙের সঙ্গে সম্পর্কিত একটি শব্দ থেকে।
নীলকান্তমণিকে ঘিরে মানুষের fascination-ও বহু পুরোনো। রাজদরবারের jewellery থেকে শুরু করে আধুনিক engagement ring—নীল Sapphire বহুদিন ধরে রাজকীয়তা, সৌন্দর্য ও মর্যাদার সঙ্গে যুক্ত। আর আমাদের আগের মুঘলদের রত্নভান্ডারের গল্পেও এই নীল রত্নের মতো corundum-এর উপস্থিতি সেই দীর্ঘ gemstone tradition-এর কথাই মনে করিয়ে দেয়।

Diamond | হীরা
সব চকচকে জিনিস diamond নয়।
আর diamond হলেই সেটি natural diamond—এটাও ধরে নেওয়া ঠিক নয়।
বাজারে “diamond-এর মতো দেখতে” বেশ কিছু material আছে—যেমন glass, cubic zirconia (CZ), moissanite ইত্যাদি। এগুলো diamond নয়, কিন্তু দেখতে অনেকটা diamond-এর মতো হতে পারে।
আমাদের দেশেও এখন “diamond” নামে বিশেষ ধরনের কাটিং করা glass বা অন্য material বিক্রি করা হচ্ছে—এমন অভিযোগ/আলোচনা শোনা যাচ্ছে। তাই শুধু দেখতে ঝকঝকে, আলোতে sparkle করছে, কিংবা দোকানে কোনো সাধারণ diamond tester-এ pass করেছে—এগুলোকে আসল natural diamond-এর প্রমাণ হিসেবে ধরা ঠিক নয়।
আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো natural diamond আর laboratory-grown diamond এক জিনিস নয়।
আপনার একটি শেয়ার এবং মন্তব্য আমাদের জন্য অনুপ্রেরণা ❤️
আমাদের সোশ্যাল মিডিয়া লিংক

প্রকৃতির রঙ, রত্নের গল্প
fayze hassan
কাপড়ে রঙ করার টেকনিক: যেখান থেকেই শুরু নকশার গল্প
fayze hassan
প্রকৃতি, কারিগর আর ফ্যাশন—Natural Dye-এর গল্প
fayze hassan
আজকের দিনে স্ট্রিটওয়্যার: ট্রেন্ড নাকি কালচর?
bdfashion archive
ফাস্ট ফ্যাশন-ট্রেন্ড বদলায়, কিন্তু বর্জ্য থেকে যায়
bdfashion archive











