ফ্যাশন বলতে আমরা প্রায়ই শুধু জামাকাপড়, সাজসজ্জা বা আসবাবপত্রের কথাই ভাবি। কিন্তু বাস্তবে ফ্যাশন কখনোই একা কোনো বিষয় হয়ে থাকে না। এটা সরাসরি সমাজ, রাজনীতি আর অর্থনৈতিক বাস্তবতার সাথে জড়িয়ে থাকে। চারপাশের অস্থিরতা, মানুষের মানসিক অবস্থা, জীবনের অগ্রাধিকার—সবকিছুই ফ্যাশনের ভাষাকে প্রভাবিত করে।
এই জায়গা থেকেই একটা প্রশ্ন আসে—২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর আমরা কি সত্যিই কোনো স্থিতিশীল অবস্থায় পৌঁছাতে পেরেছি? ২০২৪ সালের রেশ ধরে নানা সংকট, পরিবর্তন আর অনিশ্চয়তার ভেতর দিয়েই আমরা ২০২৫ সাল পার করেছি। সেই অস্থির বাস্তবতায় দাঁড়িয়ে অনেকের কাছেই মৌলিক চাহিদাগুলো পূরণ করাই যখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছিল সেখানে ফ্যাশন, ট্রেন্ড নাকি শুধুই কালকের জন্য বাচাঁ? আজকে দাড়িয়ে ফ্যাশন নিয়ে কথা বলা অনেক সময় গৌণ বা বিলাসিতা বলেই মনে হতে পারে।
কিন্তু প্রায় দেড় দশক ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে আমি এটাই বুঝেছি—ফ্যাশন বা জীবনধারা কখনো শুধু পোশাকের গল্প না, এটা সময়ের দলিল। ঠিক সেই দায়বদ্ধতা থেকেই এই ওয়েবসাইটের/ বাংলাদেশ ফ্যাশন আর্কাইভের জন্ম। আর সেই ধারাবাহিকতায়, ২০২৫ ফ্যাশন ক্যালেন্ডারের একেবারে শেষ প্রান্তে দাড়িয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখার প্রয়োজন থেকেই এই লিখতে বসা। লেখায় বাক্য গঠন কিংবা তথ্যের অনেক অংশে এআই এর সহযোগিতা ছিলো।
এই লেখাটা তাই কোনো ট্রেন্ড লিস্ট না। এটা “কি এখন চলছে” তার হিসাবও না। বরং এটা ২০২৫ সালকে একজন ডিজাইনারের চোখ দিয়ে দেখার একটা চেষ্টা—যেখানে অভিজ্ঞতা, পর্যবেক্ষণ আর বাস্তবতা একসাথে থাকবে। এখানে দুইটি ভাগে কথা বলা হয়েছে: একদিকে আমাদের দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রি, আর অন্যদিকে ২০২৫ সালে গ্লোবাল ফ্যাশনের সামগ্রিক চিত্র। উদ্দেশ্য একটাই—এই সময়টাকে আর্কাভিং করে রাখা, যেন ভবিষ্যতে কিছুটা হলেও ধারনা নেয়া যাবে ২০২৫ সালের ফ্যাশন নিয়ে।







শেষ কথা হলো ২০২৫ সাল ফ্যাশনের জন্য কোনো নাটকীয় পরিবর্তনের বছর না ছিলো না যে থেকে নতুন কোন স্টেটমেন্ট তৈরি হতে পারে । বরং এটা ছিল পিছন ফিরে দেখার, ভাবার আর নিজেদের অবস্থান নতুন করে বোঝার। দেশীয় ও গ্লোবাল—দুই জায়গাতেই ফ্যাশন ধীরে ধীরে বেশি দায়িত্বশীল হয়ে উঠছে।
এই সময়টা হয়তো ভবিষ্যতে “ট্রেন্ডি” বছর হিসেবে মনে থাকবে না। কিন্তু এটা মনে থাকবে এমন এক বছর হিসেবে, যখন ফ্যাশন নিজের দিকে প্রশ্ন করতে শুরু করেছিল—আমি কোথায় যাচ্ছি, আর কেন। আর সম্ভবত, ঠিক এখান থেকেই ফ্যাশনের পরের অধ্যায়টা লেখা শুরু হবে হয়তো।
আপনার একটি শেয়ার এবং মন্তব্য আমাদের জন্য অনুপ্রেরণা ❤️

থাইল্যান্ডের ঐতিহ্যবাহী মুদমি সিল্ক
bdfashion archiveMudmee Silk ভাবুন তো, প্রথমে কিছু সুতা নেয়া হলো। তারপর গুচ্ছ করে করে সুতা গুলো…

গুজরাটি সেলাই নাকি Sindhi Stitch?
bdfashion archiveসিন্ধি ডিজাইন (Sindhi Design) বা সিন্ধি মোটিফ হলো পাকিস্তান ও ভারতের সিন্ধ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী…

Rogan Art: কাপড়ে আঁকা এক আশ্চর্য আয়নাবাজি
bdfashion archive
কোথায় আছে ঢাকার নবাব পরিবারের দরিয়া-ই-নূর?
bdfashion archive
প্রাকৃতিক রত্নের গল্প
bdfashion archive







