লেয়ারিং জ্যাকেট স্টাইল করার টিপস:
১. কালার প্যালেটের সমন্বয়:
একটি নির্দিষ্ট রঙের পরিবার বেছে নিন। উদাহরণস্বরূপ, যদি আপনার ভিতরের পোশাক নিউট্রাল কালারের হয়, তাহলে বাইরের লেয়ার হিসেবে একটি কনট্রাস্টিং কালার ব্যবহার করুন।
২. ভিন্ন ফ্যাব্রিকের মিশ্রণ:
একই রকম ফ্যাব্রিকের লেয়ারিং অনেক সময় একঘেয়ে দেখাতে পারে। উদাহরণস্বরূপ, সুতির শার্টের উপর ডেনিম জ্যাকেট এবং তার উপর উল কোট – এই ভিন্ন ফ্যাব্রিকের মিশ্রণ স্টাইলকে আরো আকর্ষণীয় করে তুলবে।
৩. অ্যাক্সেসরিজ যোগ করুন:
লেয়ারিংয়ের সঙ্গে স্কার্ফ, বেল্ট বা স্টাইলিশ বুট যোগ করলে পুরো লুক এক লেভেল ওপরে চলে যায়।
লেয়ারিং কেন প্রয়োজনীয়?
১. আরাম ও তাপমাত্রার নিয়ন্ত্রণ:
শীতের দিনগুলোতে বডিকে আরামদায়ক রাখার জন্য লেয়ারিং একটি কার্যকরী সমাধান। ভেতরের পোশাক আপনাকে উষ্ণ রাখবে, আর বাইরের লেয়ার ঠান্ডা বাতাস প্রতিরোধ করবে।
২. স্টাইলের বহুমাত্রিকতা:
পোশাকের লেয়ারিং আপনাকে বিভিন্ন স্টাইলিং অপশন দেয়। প্রতিদিন একই পোশাক ব্যবহার করেও নতুন লুক তৈরি করা সম্ভব লেয়ারিংয়ের মাধ্যমে।
৩. ব্যক্তিত্বের প্রতিফলন:
ফ্যাশন বোদ্ধাদের মতে, লেয়ারিং জ্যাকেট আপনার সৃজনশীলতা ও চিন্তা-ভাবনার বহিঃপ্রকাশ। একটি কালারফুল জ্যাকেট আপনার মজার দিকটি প্রকাশ করে, আর একটি মিনিমালিস্ট ব্লেজার দেখায় আপনার পরিশীলিত রুচি।
আপনার একটি শেয়ার আমাদের জন্য অনুপ্রেরণা

পারফিউম তো কিনতে গেলেন! EDP নাকি EDT কোনটা চাই?
fayze hassan
হুডি গ্যাং: এই শীতে স্টাইলকে করুন রিসেট!
fayze hassan
শীতে ফ্ল্যানেল শার্ট: এক পোশাকে আধুনিকতা ও ঐতিহ্য
fayze hassan
লেয়ারিং জ্যাকেট: লেয়ার আপ করুন, স্টাইল চার্টে শীর্ষে থাকুন
fayze hassan
ক্লাসিক থেকে ট্রেন্ডি: কর্ডুরয় শার্টের গল্প
fayze hassan

