অগ্রহায়ণ মাস নবান্ন উৎসব Agrahayan x bfa x fxyz V2

অগ্রহায়ণের নবান্ন: বাংলার কৃষি ঐতিহ্যের মহোৎসব

‘নব’—অর্থাৎ নতুন অন্নে। নবান্ন বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসের সাথে মিশে আছে।

Agrahayan

‘ধন্য অগ্রহায়ণ মাস,
ধন্য অগ্রহায়ণ মাস।
বিফল জন্ম তার,
নাই যার চাষ।’

মধ্যযুগের কবি মুকুন্দরাম চক্রবর্তীর কবিতায় অগ্রহায়ণ মাস এভাবেই উঠে এসেছে। অগ্রহায়ণ মাসের প্রথম দিনটি বাঙালির জীবনযাত্রায় গভীরভাবে প্রোথিত এক ঐতিহ্যবাহী উৎসব, নবান্ন। নবান্ন উৎসব বাংলা সংস্কৃতির এক প্রাচীন ও ঐতিহ্যবাহী উদযাপন। নবান্ন শব্দটি এসেছে “নব” অর্থাৎ নতুন এবং “অন্ন” অর্থাৎ ধান বা খাদ্য থেকে। বাংলার কৃষিজীবী সমাজে নতুন ফসল ঘরে তোলার আনন্দেই পালিত হয় এই উৎসব। অগ্রহায়ণ মাসের শুরুতে যখন নতুন ধান পেকে যায়, তখনই শুরু হয় এই উৎসব। পহেলা অগ্রহায়ণকে নবান্ন উৎসবের দিন হিসেবে পালন করা হয়, যা গ্রামীণ বাংলায় অনেকটাই ধর্মীয় আচার এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন।

এই দিনটিতে বাংলার কৃষকসমাজ মেতে ওঠে নতুন ফসল ঘরে তোলার আনন্দে। কৃষকদের জীবনসংগ্রাম, তাঁদের পরিশ্রমের ফলস্বরূপ ঘরে আসে ধান, যা পরিণত হয় ‘নব’—অর্থাৎ নতুন অন্নে। নবান্ন বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসের সাথে মিশে আছে। এটি আমাদের মাটির সাথে, কৃষকের জীবন সংগ্রামের সাথে এবং আমাদের আত্মপরিচয়ের সাথে সম্পর্কিত। তাই নবান্নের এই উৎসব বাংলার প্রতিটি মানুষের জন্য একটি বিশেষ দিন।

ইতিহাসের পটভূমি

মোগল সম্রাট আকবরের সময় বাংলা সনের আধুনিকীকরণ প্রক্রিয়া শুরু হয়। ‘ফসলি সন’ চালু করতে আকবরের সভাসদ ফাতেউল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনেক গবেষক মনে করেন, এই আধুনিকীকরণের পূর্বে বাংলা সনের প্রথম মাস ছিল অগ্রহায়ণ, যা ফসল তোলার মৌসুমের গুরুত্বকে বোঝাত। তখন থেকেই অগ্রহায়ণ মাসকে ধানের মাস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তবে মোগল আমলে কর তোলার সুবিধার কথা বিবেচনা করে বৈশাখ মাসকে বাংলা সনের প্রথম মাস হিসেবে বিশেষ বিবেচনায় নিয়ে আসা হয়েছিল। কারণ, তৎকালীন কৃষকের বার্ষিক উৎপাদিত ফসলের কর তোলার সুবিধাজনক সময় ছিল বৈশাখ মাস। খটখটে শুকনা এ মৌসুমে ঘোড়ায় চড়ে যেকোনো কৃষকের বাড়িতে হানা দিয়ে কর আদায়ে সুবিধা পাওয়া যেত।

নবান্ন উৎসবের ঐতিহ্য ও সামাজিক প্রভাব

নবান্ন উদ্‌যাপন বাঙালির প্রাচীন কৃষি-সংস্কৃতির ঐতিহ্যের অংশ। অগ্রহায়ণ মানেই হালকা শীতের আমেজ, শিশির ভেজা পা, ধু ধু মাঠ, শিউলি ফুলের গন্ধ, এবং রাতের আকাশে জ্বলজ্বলে নক্ষত্রমণ্ডলী। এসব বাঙালির জীবনের এক ধরনের নস্টালজিয়া তৈরি করে, যা তাঁদের শেকড়ের সাথে মেলবন্ধন ঘটায়।

প্রচ্ছদ কৃতজ্ঞতা: শিল্পী কামাল পাশা চৌধুরী

নাগরিক জীবনে নবান্নের আয়োজন

“নবান্ন উৎসব ১৪৩১”

জাতীয় নবান্ন উৎসব উদ্যাপন পর্ষদ আয়োজনে আগামি ১৬ নভেম্বর ২০২৪, বকুলতলা, চারুকলা, ঢাবি -তে দিনব্যাপী চলবে নবান্নউৎসব ১৪৩১।

উদ্বোধন সকাল ৭:৩০ মিঃ। মূলধারার সঙ্গীত, নৃত্য, আবৃত্তি সেই সাথে নবান্নের পিঠা, খৈ, মোয়া, মুড়কি, বাতাসা তো আছেই। সবাইকে আমন্ত্রণ!!

প্রতি বছর অগ্রহায়ণ মাসের প্রথম দিনে ঢাকায় সাড়ম্বরে নবান্ন উৎসব পালন করা হয়। ১৯৯৮ সাল থেকে জাতীয় নবান্ন উৎসব উদ্যাপন পর্ষদ ঢাকার চারুকলা অনুষদে প্রতি বছর নবান্ন উদ্‌যাপন করে আসছে। এছাড়া ধানমন্ডির রবীন্দ্র সরোবর, লালমাটিয়া কলেজ ও অন্যান্য স্থানের পাশাপাশি বেশ জাঁকজমকের সঙ্গে গ্রাম বাংলার বিভিন্ন স্থানে নবান্ন উৎসব পালিত হয়।

উৎসবের আয়োজনে থাকে গান, নৃত্য, আবৃত্তি, লাঠিখেলা, পটগান, মহুয়ার পালা, ধামাইল, আদিবাসী পরিবেশনা, ঢাকঢোল, পিঠা-পায়েশ, নবান্ন শোভাযাত্রা ও কথন ইত্যাদি। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কৃষকের জীবনের সুখ-দুঃখ তুলে ধরা হয়। নাচগান, আবৃত্তির পাশাপাশি ঘরে বানানো নানা ধরনের পিঠাপুলির পশরা সাজিয়ে আয়োজন চলে দিনব্যাপী।এর মাধ্যমে নতুন প্রজন্মকে গ্রামীণ ঐতিহ্যের সাথে পরিচিত করার একটি প্রয়াস চালানো হয়।


আপনার একটি শেয়ার আমাদের জন্য অনুপ্রেরণা


অগ্রাহয়ণ নবান্ন উৎসব

কৃষকের সুখ-দুঃখের সাথী নবান্ন

যদিও নবান্ন উদ্‌যাপন এখনও বেঁচে আছে, কৃষকের জীবনে পরিবর্তন এসেছে। কখনো প্রাকৃতিক দুর্যোগ, কখনো আর্থিক সংকট—এসব নানা কারণে কৃষকেরা পূর্বের মতো ফসলের পূর্ণ সুফল পান না।

শিল্পবিপ্লবের এই সময়ে কৃষি ক্রমেই পিছিয়ে পড়ছে। তারপরও বুলবুল মহলানবীশের কবিতার মতো, “এসো, হবে নবান্ন উৎসব, সবাই মিলে খুশির কলরব”—এই বার্তাটি আমাদের মনে করিয়ে দেয় যে, কৃষক এবং নবান্ন উৎসব বাংলার মাটির সাথে অবিচ্ছেদ্য। এভাবেই প্রাচীন এই উৎসব বাঙালির জীবনের সাথে মিশে আছে।

বাঙালি জীবনে ঢেঁকি ও তার সমৃদ্ধ ইতিহাস

আরও পড়ুন

বাঙালি জীবনে ঢেঁকি ও তার সমৃদ্ধ ইতিহাস

কালের বিবর্তনে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ধান ভানা ঢেঁকি। ঢেঁকিতে ধান ভানতে গিয়ে হাসি,তামাশা, সুখ,দুঃখের গল্প হতো একে অন্যের সাথে। ধান ভানার সাথে গল্প চলতো মধ্য রাত থেকে ভোর রাত পর্যন্ত। ধান ভানার সময় ঢেঁকিঘর থেকে বেরিয়ে আসতো-


আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম লিংক


December 9, 2025
pabna jora bangla mandir পাবনার জোড়বাংলা মন্দির x bfa x fxyz

পাবনার জোড়বাংলা মন্দির—এক ঐতিহাসিক স্থাপনা

fayze hassan
বাংলার জোড়বাংলা মন্দির বলতেই মনে আসে— দিনাজপুরের কান্তনগর/কান্তজীউ মন্দির, পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর জোড়বাংলা মন্দির। পাবনার এই মন্দির সেই ঐতিহ্যের…
December 9, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial

Warning: Undefined array key "sfsi_threadsIcon_order" in /home/bdfashio/public_html/wp-content/plugins/ultimate-social-media-icons/libs/controllers/sfsi_frontpopUp.php on line 165

Warning: Undefined array key "sfsi_blueskyIcon_order" in /home/bdfashio/public_html/wp-content/plugins/ultimate-social-media-icons/libs/controllers/sfsi_frontpopUp.php on line 170
error

Your share and comment are an inspiration to us