ইতিহাসের পটভূমি
মোগল সম্রাট আকবরের সময় বাংলা সনের আধুনিকীকরণ প্রক্রিয়া শুরু হয়। ‘ফসলি সন’ চালু করতে আকবরের সভাসদ ফাতেউল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনেক গবেষক মনে করেন, এই আধুনিকীকরণের পূর্বে বাংলা সনের প্রথম মাস ছিল অগ্রহায়ণ, যা ফসল তোলার মৌসুমের গুরুত্বকে বোঝাত। তখন থেকেই অগ্রহায়ণ মাসকে ধানের মাস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তবে মোগল আমলে কর তোলার সুবিধার কথা বিবেচনা করে বৈশাখ মাসকে বাংলা সনের প্রথম মাস হিসেবে বিশেষ বিবেচনায় নিয়ে আসা হয়েছিল। কারণ, তৎকালীন কৃষকের বার্ষিক উৎপাদিত ফসলের কর তোলার সুবিধাজনক সময় ছিল বৈশাখ মাস। খটখটে শুকনা এ মৌসুমে ঘোড়ায় চড়ে যেকোনো কৃষকের বাড়িতে হানা দিয়ে কর আদায়ে সুবিধা পাওয়া যেত।
নবান্ন উৎসবের ঐতিহ্য ও সামাজিক প্রভাব
নবান্ন উদ্যাপন বাঙালির প্রাচীন কৃষি-সংস্কৃতির ঐতিহ্যের অংশ। অগ্রহায়ণ মানেই হালকা শীতের আমেজ, শিশির ভেজা পা, ধু ধু মাঠ, শিউলি ফুলের গন্ধ, এবং রাতের আকাশে জ্বলজ্বলে নক্ষত্রমণ্ডলী। এসব বাঙালির জীবনের এক ধরনের নস্টালজিয়া তৈরি করে, যা তাঁদের শেকড়ের সাথে মেলবন্ধন ঘটায়।
এ উৎসবে নতুন চাল দিয়ে তৈরি করা হয় নানা পিঠাপুলি, পায়েস, এবং ফিরনি, যা পরিবার-প্রতিবেশী ও আত্মীয়স্বজনের সাথে ভাগ করে খাওয়া হয়। নতুন ফসলের অংশ হিসেবে পিঠা ও পায়েস মন্দির-মসজিদ বা দরগায় শিরনি হিসেবে প্রদান করা হয়। এতে পরস্পরের প্রতি ভালোবাসা এবং সামাজিক বন্ধন আরো মজবুত হয়।
আপনার একটি শেয়ার আমাদের জন্য অনুপ্রেরণা









আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম লিংক

বলকান কিলিম ও শতরঞ্জি: রং, নকশা ও বুননের গল্প
bdfashion archiveKILIMS FROMBALKANবলছি কিলিমের কথা আমাদের উত্তরবঙ্গের রংপুর আর হাজার হাজার মাইল দূরের দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান…

বাংলার প্রতিমাশিল্প ও হরিপদ পালের শিল্পজীবন
bdfashion archiveHaripada Palপ্রতিমা শিল্পী হরিপদ পাল “আমি শুধু চাই, যতদিন হাত চলে, ততদিন যেন মাটির মাধ্যমে…

প্রকৃতি, কারিগর আর ফ্যাশন—Natural Dye-এর গল্প
fayze hassan
৩৩০ বছরের পুরোনো চাঁচড়া শিব মন্দির
fayze hassan
বাংলাদেশ ফ্যাশনের অজানা নায়ক: শাহরুখ শহিদ
fayze hassan










