Fast Fashion ফাস্ট ফ্যাশন x bfa x fxyz

ফাস্ট ফ্যাশন-ট্রেন্ড বদলায়, কিন্তু বর্জ্য থেকে যায়

অনলাইন শপিং বাড়ার পর ফাস্ট ফ্যাশন আরও জনপ্রিয় হয়েছে। ফোনে স্ক্রল করতে করতে একটা কিছু ভালো লাগলো, কার্টে দিলাম, দুই দিন পর বাসায় চলে আসল।

যখন সারা বিশ্ব সাসটেইনেবল বা পরিবেশবান্ধব ফ্যাশন নিয়ে কথা বলছে, তখন ফাস্ট ফ্যাশন যেন তার ঠিক উল্টো দিকে হাঁটছে। সাসটেইনেবল ফ্যাশন এমন একটি ধারণা, যেখানে পোশাক তৈরি ও ব্যবহারের সময় পরিবেশ, সমাজ এবং অর্থনীতির ক্ষতি যতটা সম্ভব কমিয়ে আনার চেষ্টা করা হয়। দীর্ঘমেয়াদে ব্যবহার করা যায়, পুনঃব্যবহার করা যায়, এমন উপকরণ দিয়ে তৈরি পোশাক—এটাই এর মূল কথা। এই বাস্তবতায় দাঁড়িয়ে ফাস্ট ফ্যাশন নিয়ে প্রশ্ন উঠতেই পারে। এই “ফাস্ট” জিনিসটার ভেতরে আসলে কী আছে?

FAST FASHION

ফাস্ট ফ্যাশন

নতুন ট্রেন্ড এলো, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো, আর কয়েক দিনের মধ্যেই সেটা দোকানে। দামও এমন যে খুব একটা ভাবতে হয় না। একটা না, দুটো না—চাইলে কয়েকটাও নেওয়া যায়। শুনতে ভালোই লাগে। কিন্তু দাম কম হলেই কি সব ঠিক? দীর্ঘমেয়াদে এর পরিবেশগত ও সামাজিক প্রভাব কতটা?

Taaga Man

ফাস্ট ফ্যাশন আসলে কী?

ফাস্ট ফ্যাশন বলতে বোঝানো হয় এমন এক ফ্যাশন মডেল বা ব্যবসায়িক কৌশল, যেখানে খুব দ্রুত নতুন ট্রেন্ড অনুযায়ী পোশাক তৈরি করা হয় এবং অল্প সময়ের মধ্যেই বাজারে আনা হয়। এই পোশাকগুলোর দাম সাধারণত কম থাকে, ফলে ভোক্তারা সহজেই নতুন কিছু কিনতে আগ্রহী হন। এভাবেই দ্রুত ফ্যাশনের একটা চক্র তৈরি হয়—প্রতিনিয়ত নতুন স্টাইল আসছে, আর পুরোনো স্টাইল খুব দ্রুত সরে যাচ্ছে। ফ্যাড ফ্যাশনও বলা যেতে পারে। শুনতে সবকিছু বেশ সুবিধাজনক। কিন্তু একটু ভেবে দেখলে বোঝা যায়, এই “দ্রুত” ব্যাপারটার ভেতরে কিছু প্রশ্নও লুকিয়ে আছে।

কেন এটা এত জনপ্রিয়?

কারণ খুব সহজ। দাম কম, ট্রেন্ডি, সহজে পাওয়া যায়, অনলাইনে অর্ডার করা যায়। বিশেষ করে অনলাইন শপিং বাড়ার পর ফাস্ট ফ্যাশন আরও জনপ্রিয় হয়েছে। ফোনে স্ক্রল করতে করতে একটা কিছু ভালো লাগলো, কার্টে দিলাম, দুই দিন পর বাসায় চলে আসল। এখানে ভাবার সময় খুব কম। আর সেই কম ভাবার জায়গাটাই ফাস্ট ফ্যাশনের শক্তি।

কিন্তু সমস্যাটা কোথায়?

আসলে সমস্যাটা একটু গভীরে। লাইটলি দেখলে একটা ট্রেন্ডি পোশাক কেনা হচ্ছে। ট্রেন্ড শেষ হয়ে গেল সেটা জমিয়ে না রেখে ফেলে দেয়া কিংবা কাউকে দিয়ে দেয়া। এখানেও সমস্যা নেই। সমস্যা হলো এই চক্রটা। যেহেকু কম দামের পোশাক। খুব বেশি দিন টেকে না। কয়েকবার ধোয়ার পরই কাপড়ের মান কমে যায়। ফলে আবার নতুন কিছু কিনতে হয়। মানে কেনা–পরা–ফেলে দেওয়া—এই চক্রটা দ্রুত চলে।

যা উৎপাদনে পরিবেশ এবং সামাজিক প্রভাব ফেলে। অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ পোশাক উৎপাদন মানে বেশি পানি ব্যবহার, বেশি রাসায়নিক, বেশি বর্জ্য। দ্রুত উৎপাদন প্রক্রিয়া এবং নিম্নমানের কাপড়ের ব্যবহারের কারণে কার্বন নিঃসরণ বৃদ্ধি পায়। পোশাক তৈরির জন্য সিন্থেটিক ফাইবার (যেমন: পলিয়েস্টার) ব্যবহৃত হয়, যা তৈরিতে প্রচুর পরিমাণে জ্বালানির প্রয়োজন হয় এবং এগুলো পরিবেশে প্লাস্টিকের মতো দীর্ঘস্থায়ী ক্ষতি করে।

ফাস্ট ফ্যাশনের পোশাকগুলো সাধারণত দ্রুত পুরনো হয়ে যায় এবং ভোক্তারা সেগুলো ফেলে দেয়। এসব পোশাক রিসাইকেল করার ক্ষমতা খুব কম এবং এগুলো পরিবেশে বিপুল পরিমাণ বর্জ্য তৈরি করে। সেগুলোর বড় অংশই গিয়ে জমা হয় ডাম্পিং গ্রাউন্ডে।

অন্যদিকে সাধারণত উন্নয়নশীল দেশগুলোতে সস্তা শ্রম ব্যবহার করে। খুব কম দামে পোশাক বাজারে আনতে গেলে উৎপাদন খরচ কম রাখতে হয়। এতে অনেক সময় শ্রমিকদের কাজের পরিবেশ ও মজুরি প্রশ্নের মুখে পড়ে। এখানেই মুল সমস্যা।

তাহলে সমাধান কী?

ফাস্ট ফ্যাশন একদিনে বন্ধ হয়ে যাবে—এমনটা ভাবা বাস্তবসম্মত না। সবার আর্থিক সামর্থ্য এক নয়। অনেকের জন্য কম দামের পোশাকই ভরসা। তবে আমরা সচেতন হতে পারি। প্রয়োজন বুঝে কেনা, এবং এমন পোশাক বেছে নেওয়া যা বারবার পরা যায় কিংবা মিক্স–ম্যাচ করে নতুন লুক তৈরি করা।কম কিনে ভালোভাবে ব্যবহার করা।

ধীরে হলেও একটা পরিবর্তন দেখা যাচ্ছে। অনেক ব্র্যান্ড এখন টেকসই কাপড়, দায়িত্বশীল উৎপাদন আর দীর্ঘস্থায়ী ডিজাইনের দিকে নজর দিচ্ছে। একই সঙ্গে ক্রেতারাও প্রশ্ন করছে—এই পোশাক কোথা থেকে আসছে? কীভাবে তৈরি হচ্ছে?

ফ্যাশন সবসময় বদলাবে। সেটাই তার স্বভাব। কিন্তু দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে হবে। মাথায় রাখতে হবে ফ্যাশন শুধুই ফ্যাশন না। এটা আমাদের পছন্দ, আমাদের অভ্যাস, আর আমাদের ভবিষ্যতের সঙ্গেও জড়িত।

সাসটেইনেবল ফ্যাশন মানে শুধু দামি পোশাক না।
বরং সচেতন ভাবে সিদ্ধান্ত নেওয়া।

Taaga Man BY Aarong

Taaga Man–এর মতো ব্র্যান্ডগুলো বায়োডিগ্রেডেবল ও তুলনামূলকভাবে ইকো–ফ্রেন্ডলি ফ্যাব্রিক ব্যবহারে আগ্রহ দেখাচ্ছে। এই উদ্যোগগুলো হয়তো এখনো পুরোপুরি মূলধারায় আসেনি, কিন্তু এগুলো স্পষ্টভাবে দেখায়—সাসটেইনেবিলিটি শব্দটা শুধু মার্কেটিং টার্ম না, ধীরে ধীরে কাজের প্রক্রিয়ার অংশ হয়ে উঠছে।

Taaga Man থেকে শপিং করতে পারবেন এই লিংকে-


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial

Warning: Undefined array key "sfsi_threadsIcon_order" in /home/bdfashio/public_html/wp-content/plugins/ultimate-social-media-icons/libs/controllers/sfsi_frontpopUp.php on line 165

Warning: Undefined array key "sfsi_blueskyIcon_order" in /home/bdfashio/public_html/wp-content/plugins/ultimate-social-media-icons/libs/controllers/sfsi_frontpopUp.php on line 170
error

Your share and comment are an inspiration to us