আজ-জাতীয়-পাট-দিবস-national-jute-day-of-Bangladesh

Jute industry of Bangladesh

আজ জাতীয় পাট দিবস

পাট চাষ ও পাট শিল্পের সঙ্গে আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি জড়িত। ‘সোনালি আঁশের সোনার দেশ/পাট পণ্যের বাংলাদেশ’

আজ পুরো বিশ্ব যখন ইকো-ফ্রেন্ডলি ও সাসটেইনেবল পণ্যের দিকে ঝুঁকছে, তখন আমাদের হাতেই আছে এক অমূল্য সম্পদ—পাট, আমাদের জাতীয় পাটশিল্প। প্রকৃতি থেকে পাওয়া এই সোনালি আঁশ শুধু একটি কাঁচামাল নয়; এটি বাংলাদেশের ইতিহাস, অর্থনীতি এবং গ্রামীণ জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা এক ঐতিহ্য।
একসময় ‘সোনালি আঁশ’ নামে পরিচিত পাট ছিল দেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য। পাটের উপর নির্ভর করেই গড়ে উঠেছিল অসংখ্য মানুষের জীবিকা এবং দেশের অর্থনীতির একটি শক্ত ভিত্তি। সময়ের পরিবর্তনে সেই গুরুত্ব কিছুটা কমে গেলেও, আজ আবার পরিবেশবান্ধব ও টেকসই উপকরণ হিসেবে বিশ্ববাজারে পাট নতুন করে আলোচনায় এসেছে।
এই বাস্তবতাকে সামনে রেখে “পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন”—এই প্রতিপাদ্য নিয়ে পালিত হবে ২০২৬ সালের জাতীয় পাট দিবস। পাটশিল্পের সম্ভাবনা তুলে ধরা এবং এই খাতের উন্নয়নে সচেতনতা তৈরির লক্ষ্যেই প্রতিবছর এই দিবসটি উদযাপন করা হয়।
উল্লেখ্য, ‘সোনালি আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে ২০১৭ সালে দেশে প্রথমবারের মতো পালিত হয় জাতীয় পাট দিবস। তখন থেকেই প্রতি বছর ৬ মার্চ বিভিন্ন প্রতিপাদ্য ও কর্মসূচির মধ্য দিয়ে এই দিবসটি উদযাপিত হয়ে আসছে।

history of jute industry in bangladesh

পাট শিল্পের ইতিহাস

পাট চাষ ও পাট শিল্পের সঙ্গে আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি জড়িত। পাট শিল্প হলো বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান ভারী শিল্প- যা ব্রিটিশ শাসন আমলে এবং পাকিস্তান আমলের একক বৃহত্তম শিল্প।
ব্রিটিশ শাসনামল থেকেই এই অঞ্চলে পাটের চাষ হলেও এখানে প্রথম পাটকল প্রতিষ্ঠিত হয় ১৯৫১ সালের মাঝামাঝিতে নারায়ণগঞ্জে; বেসরকারি পরিচালনায় প্রতিষ্ঠিত এই মিলটির নাম ছিলো বাওয়া পাটকল। পরবর্তীতে এই সময়েই একই এলাকায় প্রতিষ্ঠিত হয় এশিয়ার বৃহত্তম পাটকল আদমজী পাটকলের; এবং এর পরপরই কয়েক বছরের মধ্যে গড়ে ওঠে অসংখ্য শিল্প কারখানা, ১৯৬০’এ যার সংখ্যা ১৬টি ও ১৯৭১ সালে যা দাড়াঁয় ৭৫টিতে।

বাংলাদেশে বর্তমানে পৃথিবীর মাত্র ২৪ শতাংশ পাট জন্মে। এত উৎকৃষ্ট পাট পৃথিবীর অন্য কোথাও উৎপন্ন হয় না। বর্তমানে পাট উৎপাদনে বৃহত্তর রংপুর অঞ্চল প্রথম, ফরিদপুর অঞ্চল দ্বিতীয়, যশোর অঞ্চল তৃতীয় এবং কুষ্টিয়া অঞ্চল চতুর্থ।

বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, গ্রিন ইকোনমি ও সবুজ পৃথিবীর বাস্তবতায় বিশ্ববাজারে পাট ও পাটজাত পণ্যের নতুন সম্ভাবনা তৈরি হওয়ায়, সোনালি আঁশের হারানো সোনালি দিন ফিরিয়ে আনা সম্ভব হবে।

বিস্তারিত পড়ুন এই লিংকে –

বাংলাদেশের পাটশিল্প: ঐতিহ্য, বর্তমান অবস্থা ও সোনালি আঁশের ভবিষ্যৎ সম্ভাবনা

বাংলাদেশে পাট শিল্পের সূচনাই ঘটে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে এবং পরবর্তীতে অন্যান্য প্রতিষ্ঠানগুলোও এর আশেপাশেই গড়ে ওঠে।

Jute industry of Bangladesh বাংলাদেশের পাটশিল্প x bfa x fxyz V2

বাংলাদেশের পাটশিল্প: ঐতিহ্য, বর্তমান অবস্থা ও সোনালি আঁশের ভবিষ্যৎ সম্ভাবনা

একসময় পাট ছিল বাংলাদেশের রপ্তানির প্রধান ভরসা। আশির দশকের পর প্লাস্টিক ও কৃত্রিম আঁশের দাপটে যখন এই শিল্প টিকে থাকার লড়াইয়ে পড়ে, তখনই হারাতে বসে আমাদের “সোনালি আঁশের” গৌরব। কিন্তু আজ বিশ্ব যখন পরিবেশ রক্ষায় টেকসই উপকরণের দিকে ঝুঁকছে, তখন পাট আবার ফিরে আসছে নতুন উদ্ভাবন ও পুরনো ঐতিহ্য নিয়ে। বাংলার মাঠে যে আঁশ জন্মায়, তা শুধু কৃষকের ঘরে অর্থই আনে না—কারিগরের হাতে গিয়ে তা হয়ে ওঠে শিল্প, হয়ে ওঠে ইতিহাস। বিস্তারিত লিংকে-



September 6, 2025
jute industry-jute handicraft of Bangladesh-পাটশিল্পের পুনর্জাগরণ-পাট কারুশিল্প- x bfa x fxyz

পাটশিল্পের পুনর্জাগরণ: গ্রামীণ কারুশিল্প থেকে আন্তর্জাতিক ব্র্যান্ডিং

fayze hassan
পাটশিল্প এখন শুধু অতীতের ঐতিহ্য নয়; বরং ফ্যাশন ইন্ডাস্ট্রির নতুন ক্যানভাস—যেখানে ঐতিহ্য, উদ্ভাবন আর টেকসই…
September 6, 2025
August 31, 2025
Jute industry of Bangladesh বাংলাদেশের পাটশিল্প x bfa x fxyz V2

বাংলাদেশের পাটশিল্প: ঐতিহ্য, বর্তমান অবস্থা ও সোনালি আঁশের ভবিষ্যৎ সম্ভাবনা

bdfashion archive
‘সোনালি আঁশের সোনার দেশ/পাট পণ্যের বাংলাদেশ’ -এ স্লোগানে ২০১৭ সালে দেশে প্রথমবারের মতো পালিত হয়…
August 31, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial