

প্রকৃতি (Prokritee)
বাংলাদেশের ফেয়ার-ট্রেডভিত্তিক একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো প্রকৃতি (Prokritee)। দুই দশকেরও বেশি সময় ধরে তারা গ্রামীণ নারীদের নিয়ে কাজ করছে এবং দেশীয় হস্তশিল্পকে বিশ্ববাজারে পৌঁছে দিচ্ছে। অব্যবহৃত পাট, পুরোনো শাড়ি, সিল্ক, তুলা আর হাতে বানানো কাগজ দিয়ে তারা তৈরি করে ব্যাগ, গহনা, হোম-ডেকরসহ নানান পণ্য। বর্তমানে প্রায় ১,৫০০ নারী কারিগর সরাসরি প্রকৃতির সঙ্গে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতি আর ফেয়ার-ট্রেড নীতির কারণে ’প্রকৃতি’ শুধু বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্পকে নতুনভাবে উপস্থাপন করছে না, বরং আমেরিকা, ইউরোপ, জাপানসহ অনেক দেশে রপ্তানির মাধ্যমে বাংলাদেশের পরিচিতিকে ছড়িয়ে দিচ্ছে।
কোথায় পাওয়া যাবে Prokritee-এর পণ্য?
Prokritee-এর হোম ডেকর ও হস্তশিল্প পণ্য অনলাইনে কিনতে চাইলে ভিজিট করতে পারেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট prokritee.com। আন্তর্জাতিক ক্রেতাদের জন্য তাদের পণ্য পাওয়া যায় Handprint Alliance প্ল্যাটফর্মেও। এবং Prokritee ফেসবুক পেইজ লিংক
অফলাইনে সরাসরি দেখতে বা কিনতে চাইলে ঢাকায় তাদের Source নামের দুটি আউটলেট রয়েছে:
- মোহাম্মদপুর: House No. 1/1, Asad Gate Road, Block-A, Dhaka-1207
- মহাখালী: Shop 59, Level 1, SKS Tower, 7 VIP Road, Dhaka-1212
উভয় আউটলেটে সপ্তাহের শুক্রবার থেকে বুধবার পর্যন্ত সকাল ৯:৩০ থেকে সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত পণ্য কেনা যায়।
আপনার একটি শেয়ার এবং মন্তব্য আমাদের জন্য অনুপ্রেরণা



আপনার একটি শেয়ার এবং মন্তব্য আমাদের জন্য অনুপ্রেরণা

বলকান কিলিম ও শতরঞ্জি: রং, নকশা ও বুননের গল্প
bdfashion archiveKILIMS FROMBALKANবলছি কিলিমের কথা আমাদের উত্তরবঙ্গের রংপুর আর হাজার হাজার মাইল দূরের দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান…

বাংলার প্রতিমাশিল্প ও হরিপদ পালের শিল্পজীবন
bdfashion archiveHaripada Palপ্রতিমা শিল্পী হরিপদ পাল “আমি শুধু চাই, যতদিন হাত চলে, ততদিন যেন মাটির মাধ্যমে…

প্রকৃতি, কারিগর আর ফ্যাশন—Natural Dye-এর গল্প
fayze hassan
বাংলাদেশের লোকশিল্প ও কারুশিল্প: এক নজরে
fayze hassan
লালনের ছেউড়িয়া থেকে গ্রামবাংলার মেলা—বাংলাদেশের একতারা শিল্প
fayze hassan



খুব সুন্দর ও তথ্যবহুল লেখা। বাংলাদেশের পাটশিল্পের ঐতিহ্য এবং এর পরিবেশবান্ধব বৈশিষ্ট্যগুলো খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে। বিশেষ করে পাটের তৈরি বিভিন্ন পণ্য কীভাবে আধুনিক ঘর সাজানোর ক্ষেত্রেও ব্যবহার করা যায়, সেটি বেশ interesting। জুট রাগ ও কার্পেটের মতো পণ্যগুলো ঘরের ইন্টেরিয়রে ন্যাচারাল ও সুন্দর একটি লুক যোগ করতে পারে। বাংলাদেশের পাটশিল্পের ভবিষ্যৎ নিয়ে এমন আরও লেখা দেখতে চাই। ধন্যবাদ!
অসংখ্য ধন্যবাদ। এমন উৎসাহগুলো আমাদের জন্য অনুপ্রেরনা। সবাইকে নিয়ে সমৃদ্ধহোক আমাদের দেশ।