সূচিশিল্পের বৈশিষ্ট্য
ইলোরা পারভীনের প্রতিটি কাজ সময়সাপেক্ষ এবং ধৈর্যের দাবি রাখে। একটি প্রতিকৃতি সেলাই করতে তার প্রায় এক মাস লাগে। শিল্পের মান ও সময় বিবেচনায় প্রতিটি ছবির মূল্য এক লাখ থেকে পনেরো লাখ টাকার মধ্যে। তার কাজ শুধু দেশে নয়, আন্তর্জাতিক পর্যায়েও সমাদৃত। জাতীয় জাদুঘর তার চারটি শিল্পকর্ম সংগ্রহ করেছে। বিভিন্ন দূতাবাস ও সরকারি মন্ত্রণালয়েও শোভা পাচ্ছে তার সূচিশিল্প।
অর্জন ও স্বীকৃতি
৩০ বছরের নিরলস প্রচেষ্টায় ইলোরা পারভীন দেশে ও বিদেশে অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। ২০২২ সালে তিনি জেলা পর্যায়ে সেরা জয়িতার পুরস্কার পান। জাতীয় জাদুঘর থেকেও তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
কর্মসংস্থান ও প্রশিক্ষণ
ইলোরা পারভীনের উদ্যোগে বর্তমানে ১০ জন নারী নিয়মিত কাজ করছেন। তার লক্ষ্য নড়াইলের দুস্থ নারীদের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা, যেখানে তারা তার মতো দক্ষ সূচিশিল্পী হয়ে উঠতে পারবেন।

তথ্যসূত্র: খবরের কাগজ
ছবিসূত্র: fxyz

বলকান কিলিম ও শতরঞ্জি: রং, নকশা ও বুননের গল্প
bdfashion archiveKILIMS FROMBALKANবলছি কিলিমের কথা আমাদের উত্তরবঙ্গের রংপুর আর হাজার হাজার মাইল দূরের দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান…

বাংলার প্রতিমাশিল্প ও হরিপদ পালের শিল্পজীবন
bdfashion archiveHaripada Palপ্রতিমা শিল্পী হরিপদ পাল “আমি শুধু চাই, যতদিন হাত চলে, ততদিন যেন মাটির মাধ্যমে…

প্রকৃতি, কারিগর আর ফ্যাশন—Natural Dye-এর গল্প
fayze hassan
বাংলাদেশের লোকশিল্প ও কারুশিল্প: এক নজরে
fayze hassan
লালনের ছেউড়িয়া থেকে গ্রামবাংলার মেলা—বাংলাদেশের একতারা শিল্প
fayze hassan













