কালার ফোরকাস্টিং ২০২৭ /২৮

WGSN x Coloro S/S 28 Key Colours: Offline Blue, Flourish Pink, Positively Yellow, Serene Green & Radiant Earth

কালার ফোরকাস্টিং

Color Trend Forecast
27/28
.

২০২৭/২০২৮ সালের ফ্যাশন কালার ফোরকাস্টিং সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা বর্তমানে পাওয়া যাচ্ছে। প্রতিবারের মতো এবারও বিভিন্ন ব্র্যান্ড, ডিজাইনার, এবং ট্রেন্ড প্রতিষ্ঠানগুলো গ্লোবাল পরিস্থিতি, সামাজিক পরিবর্তন, এবং প্রাকৃতিক উপাদানগুলোর ওপর নির্ভর করে সম্ভাব্য রঙের প্যালেট তৈরি করেছে। কালার ফোরকাস্টিং এর জন্য বিভিন্ন প্রতিষ্ঠান যেমন Pantone Color Institute, WGSN, Color Marketing Group ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা গবেষণা করে বিভিন্ন সেক্টরের জন্য আলাদা আলাদা রঙের প্যালেট প্রস্তুত করে। উদাহরণস্বরূপ, Pantone এবং WGSN, প্রতি বছর তাদের “কালার অফ দ্য ইয়ার” ঘোষণা করে, যা ফ্যাশন এবং অন্যান্য শিল্পে প্রবল প্রভাব ফেলে।

ফ্যাশন কালার ফোরকাস্টিংয়ের সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলো ট্রেড শো, সেমিনার, এবং ওয়ার্কশপ আয়োজন করে, যেখানে ডিজাইনার এবং মার্কেটিং বিশেষজ্ঞরা আগামি বছরের ট্রেন্ড বিশ্লেষণ করেন এবং সিদ্ধান্ত নেন। আমাদের দেশীয় ফ্যাশন হাউজগুলো যদি এই রঙগুলোর সৃজনশীল ভাবে ব্যবহার করতে পারে, তবে স্থানীয় এবং বৈশ্বিক বাজারে তাদের উপস্থিতি আরও শক্তিশালী হবে। একই সঙ্গে ফ্যাশনপ্রেমীরা নিজেদের স্টাইল স্টেটমেন্টে নতুন মাত্রা যোগ করতে পারবেন বলেই ধারনা।

ফ্যাশন কালার ফোরকাস্টিং এবং এর ধাপসমূহ সম্পর্কে আর্টিকেল এর শেষের দিকে বিস্তারিত আলোচনা করা হলো। এবার দেখে নেয়া যাক ২০২৭/২৮ কালার ট্রেন্ডস কি? কোন কোন কালার আগামি ফ্যাশন দুনিয়ায় প্রভাব ফেলবে।

COLOR OF THE YEAR S.S 27/28
bY

WGSN

Offline Blue

ডিজিটাল ক্লান্তি ও অতিরিক্ত সংযুক্ত জীবনের বিপরীতে এটি শান্তি, সংযোগ ও well-being-এর অনুভূতি তৈরি করতেই হয়তো এই রঙ

 Flourish Pink

এটি নরম, কিন্তু নিষ্প্রভ নয়—নিজেকে প্রকাশ করার একটা ইতিবাচক ইঙ্গিত আছে এতে। expressive, playful এবং optimistic

Positively Yello

পুরো প্যালেটের সবচেয়ে প্রাণবন্ত রঙগুলোর একটি। আনন্দ, শক্তি এবং নতুন সম্ভাবনার সঙ্গে যুক্ত হয়ে ভবিষ্যৎকে একটু বেশি আশাবাদী করে তোলে।

Serene Green

দ্রুত বদলে যাওয়া পৃথিবীতে প্রকৃতির দিকে ফিরে তাকানোর প্রবণতা এখানে গুরুত্বপূর্ণ করে তুলবে এই রঙ।

Radiant Earth

WGSN ও Coloro এটিকেই ২০২৮-এর Colour of the Year হিসেবে বেছে নিয়েছে। তাদের ভাষায় এটি একটি “reliable yet assertive new neutral”—অর্থাৎ এমন একটি earthy neutral, যার মধ্যে স্থিরতা আছে, আবার যথেষ্ট শক্তিশালী উপস্থিতিও আছে।



shades of color color school x bfa x fxyz

Color ‍Story

রঙের গল্প: পরিচিত রঙগুলোর অজানা নাম

রঙ মানেই কেবল কিছু প্রাইমারি নাম— ‘নীল’, ‘সবুজ’, ‘লাল’ ইত্যাদি। অথচ প্রতিটি রঙেরই আছে অসংখ্য শেড, আর সেই শেডগুলোর নিজস্ব নাম— যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, অথচ আমাদের অজানাই থেকে যায়। প্রতিদিন চারপাশে তাকালেই চোখে পড়ে নানা রঙের খেলা।

what is color forecasting

কালার ফোরকাস্টিং কি?

ফ্যাশন কালার ফোরকাস্টিং মূলত এমন একটি প্রক্রিয়া যা বিভিন্ন গবেষণা, সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট, অর্থনৈতিক পরিস্থিতি, আবহাওয়া, প্রযুক্তি এবং আরও বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে ভবিষ্যতের জন্য রঙের প্যালেট নির্বাচন করে। এই প্রক্রিয়া ফ্যাশন ডিজাইনার, ব্র্যান্ড এবং খুচরা বিক্রেতাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি নতুন কালেকশন এবং প্রডাক্ট লাইন তৈরির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে। ফ্যাশন কালার ফোরকাস্টিং এর ধাপসমূহ:

গবেষণা ও ডেটা সংগ্রহ:

বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করে এটি করা হয়। সোসিও কালচারাল ট্রেন্ডস, গ্লোবাল ইভেন্ট, অর্থনৈতিক পরিস্থিতি, এবং এমনকি রাজনৈতিক পরিবর্তনগুলো রং বাছাইয়ে প্রভাব ফেলতে পারে। এর মাধ্যমে বোঝা যায় যে মানুষ ভবিষ্যতে কেমন রঙ দেখতে পছন্দ করতে পারে।

সিজন এবং অঞ্চল বিবেচনা:

ফোরকাস্টিং মূলত সিজন অনুযায়ী করা হয়, যেমন স্প্রিং/সামার এবং ফল/উইন্টার। ভৌগোলিক অঞ্চলও একটি বড় ভূমিকা পালন করে কারণ কিছু রঙ নির্দিষ্ট স্থানীয় সংস্কৃতির সাথে বেশি সংযুক্ত। উদাহরণস্বরূপ, দক্ষিণ এশিয়ার দেশগুলিতে উজ্জ্বল রং এবং পশ্চিমা দেশগুলিতে নিউট্রাল টোন জনপ্রিয় হতে পারে।

সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল ইনফ্লুয়েন্স:

ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন ইনস্টাগ্রাম, টিকটক, এবং পিন্টারেস্ট থেকে জনপ্রিয় রঙের ধারণা নেয়া হয়। বিভিন্ন ডিজিটাল আর্ট কালারস, যেগুলো স্ক্রিন-ফ্রেন্ডলি, আজকাল রঙ নির্বাচনে বড় ভূমিকা পালন করে।

চার দশক ধরে যে পথ চলা । আড়ং
ছবিসূত্র: আড়ং

ফ্যাশন কালার ফোরকাস্টিং প্রভাব:

১. কনজিউমার সাইকোলজি: রঙ মানুষের আবেগের ওপর বড় প্রভাব ফেলে। এই প্রক্রিয়াটি সেই প্রভাব বোঝার চেষ্টা করে। উদাহরণস্বরূপ, অর্থনৈতিক মন্দার সময় নিরপেক্ষ এবং শান্ত রঙের চাহিদা বাড়ে, কারণ এই ধরনের রঙ সান্ত্বনা এবং স্থিরতার প্রতীক।

২. ইকো-ফ্রেন্ডলি ও প্রাকৃতিক প্রভাব: আজকাল পরিবেশ বান্ধব এবং প্রাকৃতিক উপাদানের ওপর বেশি গুরুত্ব দেয়া হয়, যার কারণে প্রাকৃতিক শেডস এবং ইকো-ফ্রেন্ডলি রংগুলোর চাহিদা বাড়ছে।

৩. ক্লাসিক এবং টাইমলেস রং: কিছু রঙ যেমন ব্ল্যাক, হোয়াইট, গ্রে, এবং নেভি সবসময়ই জনপ্রিয় থাকে এবং পুনরায় ফিরে আসে বিভিন্ন টোন ও শেডে।



July 28, 2020
শিমুল ফুল | COTTON TREE FLOWER

শিমুল ফুল | COTTON TREE Flower

fayze hassan

শিমুল ফুল: প্রকৃতির রক্তরাঙা সৌন্দর্যফাগুনের আগুন মানেই যেন শিমুল ফুল। ডালে ডালে লাল রঙের আগুন…

July 28, 2020
July 28, 2020
krishnochura @bfa

কৃষ্ণচূড়া | Flame Tree

fayze hassan

কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে,তুমি আসবে বলেবৈশাখের আকাশে গনগনে সূর্য। কাঠফাটা রোদ্দুরে তপ্ত বাতাস। প্রকৃতি…

July 28, 2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial