বেগম রোকেয়া পদক ২০১৫

বেগম রোকেয়া পদক নারী জাগরণের ক্ষেত্রে বেগম রোকেয়ার অবিস্মরণীয় অবদান স্বীকৃতি উল্লেখ করে বাংলাদেশ সরকারের একটি রাষ্ট্রীয় পদক। প্রতিবছর ডিসেম্বরের ৯ তারিখ বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে সরকারি ভাবে এই পদক প্রদান করা হয়।

বাংলাদেশ সরকারের একটি রাষ্ট্রীয় পদক

বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। সে সময় সমাজ ছিল নানাবিধ কুসংস্কারে পূর্ণ। রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তিনি নারী জাগরণের অগ্রদূতের ভূমিকায় অবতীর্ণ হন। ঊনবিংশ শতাব্দীর এই খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজসংস্কারক ১৯৩২ সালের ৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।

‘ বেগম রোকেয়া পদক ২০১৫ ’ এর জন্য মনোনীত হয়েছেন তাইবুন নাহার ও বিবি রাসেল: তাইবুন নাহার রশীদ (মরণোত্তর) ও বিবি রাসেল ।

তাইবুন নাহার ১৯৫২ সালে ভাষা আন্দোলনে এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অবদান রাখেন। বিবি রাসেল বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়ন, ঐতিহ্যবাহী তাঁতশিল্প ও তাঁতিদের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছেন।

বেগম রোকেয়া পদক ২০১৫

বিবি রাসেল

বিবি রাসেল বাংলাদেশের একজন বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার, উদ্যোক্তা এবং সাবেক আন্তর্জাতিক মডেল। ফ্যাশন ডিজাইনার এবং উদ্যোক্তা হিসেবে তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতের কাপড় এবং ডিজাইনকে আধুনিক ফ্যাশনের আঙ্গিকে উপস্থাপনের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন।

প্রথমে যাত্রা শুরু করেন ছবির মডেল হিসেবে। এরপর বিভিন্ন প্রখ্যাত মডেলদের সাথে তিনি র‌্যাম্প মডেল হিসেবে কাজ করেছেন। ১৯৯৪ সালে তিনি বাংলাদেশে ফিরে আসেন। তখন থেকেই তিনি ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করছেন

bibi russell বিবি রাসেল designer of bangladesh x bfa x fxyz

বিস্তারিত লিংকে

বিবি রাসেল: এক নারীর স্বপ্ন, একটি দেশের গর্ব

ট্টগ্রামের ছোট্ট এক মেয়ে, নাম তার বিবি। মাথাভর্তি স্বপ্ন আর জেদ – “কিছু করব।” বাবা বলতেন, “তুমি সাংবাদিক হও”; মা চাইতেন, “নিজের পায়ে দাঁড়াও।” কিন্তু বিবির মাথায় তখন রঙ, সুতো আর নকশার দুনিয়া। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশে যেখানে নারী অধিকার এখনও সঠিকভাবে সকলের কাছে পৌঁছায়নি সেখানে তখন কে জানত, সেই মেয়ে একদিন কাপড়ের মধ্য দিয়ে শুধু নিজের নয়, গোটা দেশের মুখ উজ্জ্বল করবেন!

তথ্যসূত্র : উইকিপিডিয়া , প্রথম আলো

ছবি : বিবি রাসেল | Bibi Russell  – ফেসবুক পেইজ


আরো জানুন

বালি বাটিক: Bali Batik

Bali Batik বালি বাটিক Colour-resist dyeing-এর কথা বললে, বালি বাটিক আমার কাছে আদি টেকনিক লাগে।…

Read More
Ribbon Braids পুজোয় চুলের নতুন সাজ x bfa x fxyz

পুজোয় চুলের নতুন সাজ

এবারের পুজোয় চুলের বেনি সাজিয়ে তুলুন রঙিন ফিতা, পুঁতি, পমপম, ট্যাসেল ও নানা অলংকরণে। চেনা…
Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial