Next Gen Featuring Designer Ebonn Ahmed x bfa x fxyz

নেক্সট জেন: ঐতিহ্যের ক্যানভাসে ইবন আহমেদ

Ebonn Ahmed

ইবন আহমেদ বর্তমানে ফ্যাশন নিয়ে কাজ করছেন এমন একটি সময়ে, যখন নতুন প্রজন্মের অনেক ডিজাইনাররা নিজেদের পরিচয় খুঁজছেন কনটেম্পোরারি ডিজাইন এবং নিজস্ব ঐতিহ্য -এই  দুয়ের মাঝামাঝি কিছু। তাঁর নিজের ভাষায়, তাঁর design approach-এর সঙ্গে তিনটি বিষয় সবচেয়ে বেশি যুক্ত—traditional heritage, contemporary fashion এবং sustainability।

নেক্সট জেন: 
ডিজাইনার ইবন আহমেদ

নারায়ণগঞ্জে বেড়ে ওঠা ইবন আহমেদ ছোটবেলা থেকেই জামদানি কাপড়ের সঙ্গে তাঁর পরিচয় ছিল। ফলে দেশীয় বস্ত্র ও কারুশিল্পের সঙ্গে তাঁর একটি স্বাভাবিক সম্পর্ক তৈরি হয়। পরে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্যবাহী শিল্প এবং চারপাশের নানা দৃশ্যমান উপাদান নিয়েও তাঁর আগ্রহ বাড়তে থাকে। এছাড়া  ছোটবেলা থেকেই পোশাক, রং, নকশা এবং বিভিন্ন ধরনের শিল্পের প্রতি আগ্রহ ছিল ইবন আহমেদের। ফ্যাশন টিভির বিভিন্ন অনুষ্ঠান দেখতে দেখতে ধীরে ধীরে পোশাকের নকশা ও ফ্যাশনের প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়। তার মতে, ছোটবেলার সেই কৌতূহলই আসলে তাঁর ফ্যাশন ডিজাইন জগতে আসা।

ঐতিহ্য মানে শুধু অতীতকে ধরে রাখা নয়। নতুন প্রজন্মের সঙ্গে তার একটি সম্পর্ক তৈরি করাও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার অংশ।

এই ভাবনার সবচেয়ে স্পষ্ট উদাহরণ তাঁর

‘Terracotta — The Ancestral Art of Bangla’

বাংলার হাজার বছরের পুরনো পোড়ামাটির শিল্প বা টেরাকোটাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই কালেকশন। এতে তিনি টেরাকোটার নানাবিধ নকশা, লোকগাথা, প্রাচীন মন্দিরের স্থাপত্য, গ্রামীণ জীবন ও প্রকৃতি থেকে অনুপ্রেরণা নিয়েছেন।

মূলত বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (BUFT) ফ্যাশন স্টাডিজ বিভাগের পঞ্চম সেমিস্টারের ‘ফ্যাশন কালেকশন ডেভেলপমেন্ট’ কোর্সের ফাইনাল সাবমিশনের কাজ হিসেবে এই কালেকশন তৈরি হয়েছিল।

এই কালেকশনের মূল বৈশিষ্ট্য হলো—পোড়ামাটির উপাদানকে সরাসরি পোশাকের কাট ও অলংকরণে ব্যবহার করা। বিভিন্ন পোশাকে ব্যবহার করা হয়েছে পোড়ামাটির গোলাকার টুকরো, পুঁতি এবং ভাস্কর্যধর্মী অলংকার।

বিভিন্ন পোশাকে পোড়ামাটির গোলাকার টুকরো, পুঁতি, শরীরের অলংকার ও ভাস্কর্যধর্মী উপাদান ব্যবহার করা হয়েছে। 


একটি সাদা শাড়ির সঙ্গে পোড়ামাটির তৈরি বক্ষাবরণ (Bustier) ব্যবহার করে পোশাকটিতে এনেছেন আধুনিক ও ঐতিহ্যবাহী এক বৈপ্লবিক রূপ। পুরুষদের পোশাকেও একই ভাবনার ব্যবহার রয়েছে।


সংগ্রহের আরেকটি পোশাকে খদ্দরের ঢিলেঢালা জ্যাকেটের সঙ্গে পোড়ামাটির উপাদান যুক্ত করা হয়েছে। 


অর্থাৎ এখানে টেরাকোটা শুধু কাপড়ের ওপর নকশা হিসেবে থাকেনি; পোশাকের গঠন ও উপস্থাপনারও অংশ হয়ে উঠেছে।

ইবনের কাছে এই সংগ্রহটি বিশেষ হওয়ার কারণও এখানেই। তাঁর উদ্দেশ্য ছিল শুধু একটি পোশাক তৈরি করা নয়; বাংলার একটি প্রাচীন শিল্পরীতির সঙ্গে সমকালীন পোশাকের একটি সম্পর্ক তৈরি করা।

Terracotta — The Ancestral Art of Bangla

Work process

আগামী পাঁচ বছর পরে

আগামী পাঁচ বছরে নিজেকে একজন প্রতিষ্ঠিত ডিজাইনার হিসেবে দেখতে চান ইবন। এমন একজন ডিজাইনার, যার একটি পরিষ্কার ও নিজস্ব নকশার ধারা থাকবে এবং যার কাজের সঙ্গে বাংলাদেশের ঐতিহ্য, সমকালীন নকশা ও পরিবেশ সচেতনতার সম্পর্ক থাকবে।

নিজের ভাবনায় ডিজাইনার ইবন

১. আপনি কীভাবে ফ্যাশন ডিজাইনের সঙ্গে যুক্ত হলেন?

আমি ইবন। ফ্যাশন আমার কাছে শুধু পোশাক তৈরি করা নয়, বরং নিজের চিন্তা, সংস্কৃতি, ঐতিহ্য আর সৃজনশীলতাকে প্রকাশ করার একটা মাধ্যম। ছোটবেলা থেকেই পোশাক, রং, design আর বিভিন্ন ধরনের শিল্পের প্রতি আমার একটা আলাদা আগ্রহ ছিল। Fashion TV-এর বিভিন্ন show দেখতে দেখতে ধীরে ধীরে fashion design-এর প্রতি আমার interest তৈরি হয়।

পরবর্তীতে যখন fashion-কে পেশা হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নিই, তখন বুঝতে পারি যে নিজের শিকড়, বাংলাদেশের culture আর heritage-কে fashion-এর মাধ্যমে নতুনভাবে তুলে ধরার জায়গাটাই আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে। একই সঙ্গে আমি sustainability নিয়েও কাজ করতে চাই—যেমন waste কমানো, existing materials নতুনভাবে ব্যবহার করা এবং আমাদের traditional craftsmanship-কে গুরুত্ব দেওয়া।

২. ছোটবেলার সেই আগ্রহের কথা বলেন।

ছোটবেলা থেকেই পোশাক, রং, design আর styling আমাকে খুব আকর্ষণ করত। কোনো একটা পোশাক দেখলে শুধু সুন্দর লাগছে কি না সেটা দেখতাম না, বরং ভাবতাম—এটা কীভাবে তৈরি হয়েছে, কোন colour-এর সঙ্গে কোন colour ভালো যাবে বা design-টাকে কীভাবে আরও interesting করা যায়।

আমি যেহেতু নারায়ণগঞ্জের ছেলে, ছোটবেলা থেকেই খুব সুন্দর সুন্দর জামদানি কাপড় দেখেই বড় হয়েছি। সেই কারণে হয়তো আমাদের traditional textile আর craft-এর প্রতি একটা natural connection তৈরি হয়েছিল। পরে আমাদের চারপাশের culture, traditional art আর বিভিন্ন visual element নিয়েও interest তৈরি হয়।

এখন পেছনে তাকালে মনে হয়, ছোটবেলার সেই curiosity-টাই আসলে আমার design journey-এর শুরু।

৩. একজন ডিজাইনার হিসেবে নিজের কাজকে আপনি কীভাবে সংজ্ঞায়িত করবেন?

আমি আমার কাজকে traditional heritage, contemporary fashion আর sustainability—এই তিনটার একটা combination হিসেবে দেখি।

আমার design-এর মধ্যে বাংলাদেশের traditional craft, textile, motifs আর culture-এর একটা connection থাকে। তবে আমি কোনো traditional element-কে শুধু পুরোনোভাবে তুলে ধরতে চাই না। আমি চাই সেটাকে contemporary fashion-এর মাধ্যমে নতুনভাবে present করতে।

আর sustainability আমার design philosophy-এর একটা গুরুত্বপূর্ণ অংশ। আমার কাছে নতুন কিছু তৈরি করাই শুধু design নয়; existing materials, traditional techniques আর local craftsmanship-কে নতুন value দেওয়াও design-এর একটা বড় অংশ।

৪. আপনার কাজে সংস্কৃতি ও ঐতিহ্যের বিষয়টি বারবার আসে। কেন?

কারণ নিজের culture আর heritage-ই আমাকে সবচেয়ে বেশি inspire করে। বাংলাদেশের ঐতিহ্যের মধ্যে এত গল্প, craftsmanship আর visual beauty আছে, যেগুলো এখনও নতুনভাবে explore করার অনেক সুযোগ রয়েছে।

জামদানি, টেরাকোটা, লোকশিল্প, traditional crafts, বাংলার architecture, mythology আর প্রকৃতি—এসব আমার design-এর বড় inspiration।

আমি চাই না আমাদের heritage শুধু museum বা পুরোনো দিনের কোনো বিষয় হয়ে থাকুক। আমি চাই fashion-এর মাধ্যমে এটাকে নতুন প্রজন্মের কাছে আরও contemporary এবং relevant করে তুলতে।

৫. জামদানি, টেরাকোটা, লোকশিল্প ও কারুশিল্পের মধ্যে কোনটি আপনি ডিজাইনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে?

আসলে জামদানি, টেরাকোটা আর লোকশিল্প—সবগুলোই আমাকে বিভিন্নভাবে influence করেছে। তবে টেরাকোটা আমার কাছে একটু বেশি special।

আমার “Terracotta — The Ancestral Art of Bangla” collection-এ আমি বাংলার টেরাকোটার বিভিন্ন motif, mythology, temple architecture, nature আর rural life থেকে inspiration নিয়েছি।

এই collection করতে গিয়ে আমার মনে হয়েছে, একটা traditional art form-কে শুধু archive করে রাখার দরকার নেই। সেটাকে contemporary fashion-এর মাধ্যমে নতুনভাবে interpret করা সম্ভব।

এই collection-এর মাধ্যমে traditional craftsmanship আর local cultural identity-কে তুলে ধরার পাশাপাশি sustainability-এর বিষয়টাও আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল।

৬. ঐতিহ্যবাহী কোনো উপাদানকে contemporary fashion-এ ব্যবহার করার সময় আপনি কীভাবে সিদ্ধান্ত নেন?

প্রথমে আমি সেই traditional element-এর history আর meaning বোঝার চেষ্টা করি। কারণ কোনো motif বা craft আমার কাছে শুধু একটা design element নয়—এর পেছনে একটা story বা cultural meaning থাকে।

তারপর ভাবি, কীভাবে সেটাকে contemporary করা যায়। Silhouette, proportion, placement, fabric বা styling-এর মাধ্যমে আমি পরিবর্তন আনতে পারি, কিন্তু চেষ্টা করি মূল identity আর story-টা যেন হারিয়ে না যায়।

সustainability-এর দিক থেকেও আমি ভাবি existing materials, traditional techniques বা leftover materials কীভাবে নতুনভাবে ব্যবহার করা যায়।

৭. আপনার কাছে “ঐতিহ্য” বলতে ঠিক কী বোঝায়?

আমার কাছে ঐতিহ্য মানে শুধু অতীতকে ধরে রাখা নয়। ঐতিহ্যকে সত্যিকার অর্থে বাঁচিয়ে রাখতে হলে সেটাকে নতুন প্রজন্মের সঙ্গেও connect করতে হবে।

আমাদের আগের প্রজন্মের অনেক craft-এর মধ্যেই sustainability naturally ছিল—হাতে তৈরি করা, local materials ব্যবহার করা, জিনিস দীর্ঘদিন ব্যবহার করা, repair করা বা reuse করা।

আমি মনে করি সেই traditional mindset-কে contemporary fashion-এর সঙ্গে connect করা যায়। অর্থাৎ tradition-কে preserve করার পাশাপাশি নতুনভাবে ব্যবহার করে future-এর জন্য relevant করে তোলা যায়।

৮. একটি ডিজাইন তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত আপনার creative process কেমন?

আমার design process সাধারণত research দিয়ে শুরু হয়। প্রথমে concept বা inspiration-এর history, culture, artwork, architecture, motifs, colours আর materials নিয়ে research করি।

এরপর moodboard আর sketch তৈরি করি। তারপর fabric ও materials নির্বাচন করি এবং কীভাবে সেগুলো responsibly ব্যবহার করা যায় সেটা ভাবি। অনেক সময় existing fabric, leftover materials বা পুরোনো কোনো উপাদান নতুনভাবে ব্যবহার করার possibility খুঁজি।

এরপর sampling, fitting আর garment development-এর মাধ্যমে final design তৈরি করি।

আমার কাছে research আর concept development খুব important, কারণ আমি চাই final garment-এর পেছনে একটা clear story থাকুক।

৯. এমন কোনো কাজের কথা বলেন যেটা আপনার কাছে বিশেষ।

আমার Terracotta collection আমার কাছে সবচেয়ে special কাজগুলোর একটা।

কারণ এই collection-এর মাধ্যমে আমি শুধু একটা fashion collection তৈরি করিনি; বরং বাংলার একটা ancestral art form-এর সঙ্গে contemporary fashion-এর একটা connection তৈরি করার চেষ্টা করেছি।

টেরাকোটার earthy colours, traditional motifs, mythology, temple decoration আর বাংলার rural life—এসবকে fashion-এর মাধ্যমে interpret করেছি।

এই কাজটা আমাকে একটা জিনিস খুব ভালোভাবে বুঝিয়েছে—নিজের culture আর নিজের শিকড় থেকেই contemporary এবং meaningful design তৈরি করা সম্ভব।

১০. একজন নতুন ডিজাইনার হিসেবে কাজ করতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী মনে হয়েছে?

আমার কাছে সবচেয়ে বড় challenge হলো নিজের একটা আলাদা design identity তৈরি করা।

আমি শুধু trend follow করে design করতে চাই না। আমি চাই আমার কাজের মধ্যে traditional heritage আর sustainability—এই দুটো বিষয় মিলে একটা clear identity তৈরি হোক।

Sustainable fashion নিয়েও আমি এখনও অনেক কিছু শিখছি। আগে sustainability বলতে হয়তো শুধু recycled fabric বা waste কমানোর কথা ভাবতাম। এখন বুঝি, material sourcing থেকে production, durability, craftsmanship এবং একটা garment-এর পুরো lifecycle—সবকিছুর সঙ্গেই sustainability জড়িত।

১১. বাংলাদেশের বর্তমান fashion industry-কে একজন নতুন প্রজন্মের ডিজাইনার হিসেবে তুমি কীভাবে দেখেন?

আমি মনে করি বাংলাদেশের fashion industry-তে অনেক potential আছে। আমাদের traditional textile, craft আর artisan skills আমাদের একটা খুব unique identity দিতে পারে।

আমাদের generation-এর জন্য একটা বড় opportunity হলো technology আর contemporary fashion-এর সঙ্গে heritage-কে combine করা।

Sustainable fashion-এর ক্ষেত্রেও বাংলাদেশে অনেক potential আছে। Local materials, traditional techniques, upcycling আর craftsmanship ব্যবহার করে আমরা আরও responsible fashion তৈরি করতে পারি।

১২. বাংলাদেশের fashion industry-তে আপনি কী পরিবর্তন করতে চান?

আমি চাই fashion industry-তে overproduction আর unnecessary waste কমুক।

একটা পোশাক তৈরি করার আগে শুধু final product-এর কথা না ভেবে material কোথা থেকে আসছে, কীভাবে তৈরি হচ্ছে, production-এ কতটা waste হচ্ছে এবং ব্যবহার শেষে garment-এর কী হবে—এই পুরো process নিয়ে আরও ভাবা দরকার।

আমি slow fashion, upcycling, reuse, durable garments আর local craftsmanship-এর দিকে আরও বেশি focus দেখতে চাই।

আমার কাছে sustainability শুধু environment-এর বিষয় না। এর সঙ্গে artisans, workers, local communities এবং আমাদের cultural heritage-ও জড়িত।

১৩. একজন established Bangladeshi brand-এর সঙ্গে কাজ করার সুযোগ পেলে কী ধরনের কাজ করতে চাইবেন?

আমি এমন একটা project করতে চাই যেখানে একটা established Bangladeshi brand-এর identity-এর সঙ্গে আমার traditional এবং sustainable design approach-কে combine করা যাবে।

বিশেষ করে জামদানি, লোকশিল্প, টেরাকোটা বা অন্য কোনো traditional craft নিয়ে contemporary collection করতে চাই।

Deadstock বা leftover fabric, upcycling আর traditional craftsmanship ব্যবহার করে এমন কিছু তৈরি করতে চাই, যেটা modern, wearable, sustainable এবং একই সঙ্গে distinctly Bangladeshi।

১৪. আন্তর্জাতিক fashion platform-এ বাংলাদেশের সংস্কৃতিকে কীভাবে উপস্থাপন করতে চাইবে?

আমি বাংলাদেশকে শুধু traditional পোশাকের মাধ্যমে represent করতে চাই না। আমি চাই আমাদের culture-এর essence-টাকে contemporary fashion-এর মাধ্যমে তুলে ধরতে।

জামদানি, টেরাকোটা, folk art, architecture, mythology, nature আর craftsmanship থেকে inspiration নিয়ে modern silhouettes এবং sustainable materials বা techniques ব্যবহার করতে চাই।

আমার লক্ষ্য হবে এমন design তৈরি করা, যেটা international audience-এর কাছে contemporary মনে হবে, কিন্তু দেখলেই তার মধ্যে একটা clear Bangladeshi identity পাওয়া যাবে।

১৫. বাগান করা ও প্রকৃতির সঙ্গে তোমার সম্পর্ক কি design thinking-এ প্রভাব ফেলে?

অবশ্যই। গাছের যত্ন নেওয়া আমার জন্য শুধু একটা hobby না, এটা আমাকে patience আর observation-ও শেখায়।

প্রকৃতি থেকে আমি colour, texture, shape আর organic form-এর অনেক inspiration পাই। একটা গাছ কীভাবে ধীরে ধীরে grow করে, সেটাও আমাকে creative process নিয়ে ভাবায়।

আর sustainability নিয়ে কাজ করার ক্ষেত্রেও প্রকৃতির সঙ্গে এই connection আমাকে আরও conscious করে। Fashion-এর জন্য আমরা যে resources ব্যবহার করি, সেগুলোর অনেকটাই প্রকৃতি থেকে আসে। তাই design করার সময় waste আর unnecessary consumption কমানোর বিষয়টা আমার কাছে গুরুত্বপূর্ণ।

১৬. অবসর সময়ে আপরি কী করেন? কীভাবে নতুন idea খুঁজে পান?

অবসর সময়ে আমি গাছের যত্ন নিতে, sketch করতে এবং বিভিন্ন art, culture আর fashion show নিয়ে research করতে পছন্দ করি।

অনেক সময় inspiration সরাসরি fashion থেকেই আসে না। কোনো পুরোনো artwork, architecture, traditional motif, nature বা দৈনন্দিন জীবনের ছোট কোনো বিষয় থেকেও idea আসতে পারে।

আমি চারপাশ observe করতে পছন্দ করি। আমার মনে হয় একজন designer-এর জন্য observation আর curiosity খুব গুরুত্বপূর্ণ।

১৭. বর্তমানে কী নিয়ে কাজ করছেন?

বর্তমানে আমি নিজের design language আরও develop করার চেষ্টা করছি। বিশেষ করে traditional এবং sustainable fashion নিয়ে experiment করতে চাই।

Local craftsmanship, traditional elements, existing fabrics, upcycling আর modern silhouettes—এসব কীভাবে একসঙ্গে ব্যবহার করা যায়, সেটা নিয়ে ভাবছি।

আমি এমন design তৈরি করতে চাই যেগুলো শুধু দেখতে সুন্দর না, বরং দীর্ঘদিন ব্যবহার করা যায়, একটা story বহন করে এবং unnecessary waste তৈরি না করে।

১৮. আগামী পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান?

আগামী পাঁচ বছরে আমি নিজেকে একজন established fashion designer হিসেবে দেখতে চাই, যার একটা clear এবং recognisable design identity থাকবে।

আমি চাই আমার কাজের সঙ্গে তিনটা বিষয় strongly connected থাকুক—Bangladeshi heritage, contemporary design এবং sustainability।

ভবিষ্যতে নিজের collection তৈরি করতে চাই এবং এমন কাজ করতে চাই যেখানে traditional craftsmanship আর sustainable design international fashion-এর সঙ্গে connect করতে পারে।

১৯. নিজের কাজের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে একটি ধারণা তুলে ধরতে হলে সেটা কী হবে?

আমি চাই মানুষ বুঝুক, বাংলাদেশের heritage শুধু অতীতের কোনো বিষয় নয়। এটা আমাদের present এবং future-এরও একটা অংশ হতে পারে।

আমাদের traditional craft, textile আর culture-এর মধ্যে এমন অনেক knowledge আছে, যেগুলো sustainable fashion-এর জন্যও গুরুত্বপূর্ণ।

আমার কাজের মাধ্যমে আমি বলতে চাই—নিজের শিকড়কে ধরে রেখেও নতুন কিছু তৈরি করা যায়। Tradition আর sustainability-কে একসঙ্গে নিয়ে contemporary future তৈরি করা সম্ভব।

২০. ভবিষ্যতে মানুষ তোমার কাজ সম্পর্কে কী মনে রাখুক?

আমি চাই মানুষ আমাকে এমন একজন designer হিসেবে মনে রাখুক, যে নিজের culture আর heritage-কে সম্মান করেছে এবং সেটাকে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে।

আমি চাই আমার কাজ দেখলে মানুষ শুধু একটা সুন্দর পোশাক না দেখুক—তার মধ্যে একটা story, একটা cultural connection আর একটা sustainable চিন্তা দেখতে পাক।

সবচেয়ে বেশি চাই, ভবিষ্যতে আমার নামের সঙ্গে “fashion designer” পরিচয়টা শুনলে মানুষ মনে করুক—

“সে নিজের শিকড় থেকে inspiration নিয়েছে, কিন্তু সেই শিকড়কে ধরে ভবিষ্যতের জন্য নতুন কিছু তৈরি করেছে।”





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial