ঢাকা মেকার্স ৩

Dhaka
Makers 3
.

ঢাকায় তৃতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে ‘ঢাকা মেকার্স ৩ । এই আয়োজনটি এবারও রাজধানীর গুলশান লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। মেলা চলবে ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত, প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

আর্ট, ক্রাফট এবং ফ্যাশনের সমন্বয় সৃজনশীল মানুষের মিলন মেলা। এ আয়োজনে শুধু প্রদর্শনী নয়, ঢাকা মেকার্সের মার্কেটপ্লেসে নিজেদের সৃষ্টিশীল প্রতিভার জানান দিয়ে পসরা সাজাবেন। এবং ব্রান্ড প্রতিষ্ঠা করতে সামনে কি করনীয় এবং তেমনি সৃজনশীল সহশিল্পীদের সাথে সংযোগ স্থাপন করে টেকসই কমিউনিটি তৈরী করাই হলো ঢাকা মেকার্স -এর মুল উদ্দেশ্য।

ঢাকা মেকার্স৩-এ ৮০টিরও বেশি স্টল থাকবে, যেখানে আর্ট, ক্র্যাফট, ফ্যাশনসহ বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শিত হবে। প্রতিটি স্টলে থাকবে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ পণ্য, যেমন রিকশা পেইন্ট করা গ্যাসলাইটার, টোট ব্যাগ, স্টিকার, ব্যাজ, কানের দুল, শৈলীর গয়না, বাঁশ-বেতের পণ্য, নকশাদার নোটবুক, স্কেচবুক, টেবিলম্যাট, কার্পেট, পাপোশ ইত্যাদি।

এছাড়াও এই উৎসবের বৈচিত্র্যময় কর্মশালাগুলোর মাধ্যমে নিজেদের সৃজনশীলতা সবার কাছে শেয়ার করতে পারবেন শিল্পী ও আর্টিজানরা। এছাড়া থাকবে খাবারের প্যাভিলিয়ন এবং কন্সার্ট

সমগ্রিক আয়োজনে ঢাকা মেকার্সের সঙ্গে আছে সিটি ব্যাংক। আরও তথ্যের জন্য ভিজিট করুন www.dhakamakers.com

ঢাকা মেকার্স৩ – ২০২৫ এবারের আয়োজনে থাকছে:

.

• ৮০+ সৃজনশীল মেকার
• ১৯টি দারুণ ওয়ার্কশপ
• ৩০০+ চমৎকার আর্ট পিস
• ১০+ ঐতিহ্যবাহী কারুশিল্প

ঢাকা মেকার্স৩ – ২০২৫

.

সহযোগিতায় : সিটি ব্যাংক
ইভেন্টের স্ট্র্যাটেজিক পার্টনার : আলোকি কনভেনশন সেন্টার
মিডিয়া পার্টনার : হাল ফ্যাশন ও সময় টিভি

ঢাকা মেকার্স ৩ টিকেট

.

টিকেট কাটার লিংক tickify.live



Social media & sharing icons powered by UltimatelySocial