বাংলাদেশের কারুশিল্পী: অঞ্চলভিত্তিক পরিচিতি ও যোগাযোগের ঠিকানা

আঞ্চলিক কারুশিল্পীদের গল্প

bangladesh
artisans’
directory
.

বাংলাদেশের কারুশিল্প শুধু আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ নয়, এটি আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের এক গুরুত্বপূর্ণ সংযোগ। জামদানি শাড়ি থেকে নকশিকাঁথা, টেরাকোটা থেকে মাটির তৈজস—আমাদের প্রতিটি শিল্পকর্মেই লুকিয়ে আছে এক একটি গল্প। এই গল্পগুলোর পেছনে আছেন সেসব নিবেদিতপ্রাণ কারুশিল্পী, যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের ঐতিহ্যকে জীবিত রেখেছেন।

কিন্তু আজকের দিনে এই আর্টিজেনদের অনেকেই রয়েছেন প্রচারের আলো থেকে দূরে। তাদের কাজ যেমন প্রশংসার দাবি রাখে, তেমনি প্রয়োজন একটি ডকুমেন্টেশনের যা তাদের পরিচিতি এনে দিতে পারে এবং ক্রেতা ও শুভানুধ্যায়ীদের সাথে একটি সংযোগ তৈরি করতে পারে।

এই নিবন্ধ সেই প্রচেষ্টারই একটি ক্ষুদ্র উদ্যোগ।

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের কারুশিল্পের পরিচিতি

আমাদের দেশের প্রতিটি অঞ্চলেই ছড়িয়ে আছে নানান কারুশিল্পের বিশেষত্ব। রাজশাহীর নকশিকাঁথা, সোনারগাঁয়ের জামদানি, খুলনার শোলার কাজ, সিলেটের বাঁশ ও বেতের নকশা—এই বৈচিত্র্য শুধু আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধই করেনি, বরং আন্তর্জাতিক ক্ষেত্রেও আমাদের গৌরবময় পরিচিতি এনে দিয়েছে।
এই শিল্পগুলোর পেছনে আছেন এমন সব কারুশিল্পী, যারা মাটির সাথে, প্রকৃতির সাথে মিশে গিয়ে তাদের সৃষ্টিশীলতাকে ফুটিয়ে তুলেছেন। তাদের প্রত্যেকের কাজ আমাদের ঐতিহ্যের অংশ, যা আমাদের শিকড়ের সাথে গভীর সংযোগ ঘটায়।

যেভাবে যোগাযোগ করবেন এবং সাহায্য করতে পারেন

এই নিবন্ধের মাধ্যমে আমরা শুধু কারুশিল্পীদের পরিচয় তুলে ধরার চেষ্টাই করিনি, বরং তাদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপনের পথও তৈরি করতে চেয়েছি। এখানে তাদের নাম, কাজের ধরন, এবং যোগাযোগের তথ্য দেওয়া হয়েছে, যা আপনাকে তাদের সাথে সংযোগ স্থাপনে সাহায্য করবে।

ঐতিহ্যের হাত ধরে এগিয়ে যাই

আমাদের দেশের এই কারুশিল্পীরা শুধু শিল্পী নন; তারা আমাদের ঐতিহ্যের ধারক। তাদের কাজ আমাদের সংস্কৃতির ভিত্তি তৈরি করে, যা প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হয়। আমাদের দায়িত্ব এই ঐতিহ্যকে সম্মান করা এবং তাদের কাজের যথাযোগ্য স্বীকৃতি দেওয়া।

“এই ডকুমেন্টেশনে নতুন কোনো আর্টিজেনের তথ্য জানলে আমাদের সাথে শেয়ার করুন। এই নিবন্ধে যুক্ত করে দেয়া হবে। তাদের সহযোগিতায় এগিয়ে আসুন।”

.
দেশাটা তো আমাদেরই, তাই না!

Gopendra Nath Chakraborty

গোপেন্দ্র নাথ চক্রবর্তী

গোপেন্দ্র নাথ চক্রবর্তী বাংলাদেশের একজন প্রখ্যাত ও প্রবীণ শোলা কারুশিল্পী,যিনি ঝিনাইদহ জেলার বাসিন্দা। গোপেন্দ্রনাথ চক্রবর্তী প্রায় ৫০ বছর ধরে এ শিল্পকর্মের সঙ্গে জড়িত। শোলাশিল্পের বিভিন্ন অনিশ্চয়তা এবং সংকটের পরও তিনি এই শোলাশিল্প নিয়ে আছেন 

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) প্রদত্ত ‘কারুশিল্প পুরস্কার ১৪৩০’-এ তিনি শ্রেষ্ঠ কারুশিল্পী হিসেবে মর্যাদাপূর্ণ ‘কারুরত্ন’ পুরস্কার অর্জন করেন।

মোবাইল নাম্বার : 01918 5243 27


গোপেন্দ্রনাথ চক্রবর্তী এবং শোলাশিল্প নিয়ে বিস্তারিত পড়ুন এই লিংকে –

ANUP NAG

অনুপ নাগ

অনুপ নাগ বাংলাদেশের একজন স্বনামধন্য ও জাতীয় পর্যায়ে পুরস্কৃত শঙ্খশিল্পী। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত জাতীয় কারুশিল্প প্রদর্শনীতে শঙ্খশিল্প খাতে অসামান্য নৈপুণ্যের জন্য তিনি শ্রেষ্ঠ কারুশিল্পীর পুরস্কার অর্জন করেন।

শঙ্খ শিল্পী, শাঁখারী বাজার, ঢাকা
মোবাইল নাম্বার : ০১৭১১-০৪৪২৯৫,  ০১৮২৩-২৭৫৬০৯


ঝিনুক শিল্প নিয়ে বিস্তারিত পড়ুন এই লিংকে –

harendra kumar das

হরেন্দ্র কুমার দাস

শীতলপাটি শিল্পী, মৌলভী বাজার
মোবাইল নাম্বার : ০১৭২৬-০৭৯৫২৯


.
শীতলপাটি সম্পর্কে বিস্তারিত এই লিংকে –

ARUN CHANDRA DASH

অরুন চন্দ্র দাস

শীতলপাটি শিল্পী, মৌলভী বাজার
মোবাইল নাম্বার : ০১৭৮৫-০৭২৯৫৯



শীতলপাটি সম্পর্কে বিস্তারিত এই লিংকে –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial