রত্নকথা The Gemstone Archive x bfa x fxyz web

প্রকৃতির রঙ, রত্নের গল্প

এর colour কেমন এবং সেই colour-এর কারণ কী?

পৃথিবীর কোথায় কোথায় এটি পাওয়া যায়?
Natural stone-এর কী কী বৈশিষ্ট্য থাকে?

মুঘলদের রত্নভান্ডার নিয়ে আমাদের দীর্ঘ সিরিজের শুরুটা হয়েছিল ইতিহাসের কিছু অসাধারণ রত্ন, গহনা ও রাজকীয় বস্তু দিয়ে। কোহিনূর, মুঘল পান্না, স্পিনেল, জেড, হীরা কিংবা রত্নখচিত নানা ব্যবহার্য সামগ্রী—এসবের গল্প বলতে বলতে আমরা ধীরে ধীরে বুঝতে চেয়েছি, মুঘলদের কাছে রত্ন শুধু মূল্যবান পাথর ছিল না; এগুলো ছিল তাদের রুচি, ক্ষমতা, শিল্পবোধ, কারুশিল্প ও সাংস্কৃতিক যোগাযোগেরও অংশ।
কিন্তু মুঘল রত্নভান্ডার নিয়ে কাজ করতে গিয়ে আরেকটি বিষয় মনে হলো—আমরা অনেক সময় একটি পাথরের সৌন্দর্য দেখি, তার নামও জানি, কিন্তু পাথরটি আসলে কী, তার রঙ কোথা থেকে আসে, কোথায় পাওয়া যায় কিংবা এর পেছনে কী ইতিহাস আছে—সেটা জানি না। আবার অনেক রত্নের English name পরিচিত হলেও তার বাংলা নামটি হয়তো আমাদের জানা নেই। কোনো কোনো রত্নের নাম শুনেছি, কিন্তু সেটি দেখতে কেমন বা অন্য একটি কাছাকাছি দেখতে পাথর থেকে কীভাবে আলাদা—সেটিও পরিষ্কার নয়। সেখান থেকেই শুরু “প্রকৃতির রঙ, রত্নের গল্প”

এই সিরিজের উদ্দেশ্য

কোন mineral বা geological material থেকে তৈরি?

এর colour কেমন এবং সেই colour-এর কারণ কী?

পৃথিবীর কোথায় কোথায় এটি পাওয়া যায়?
Natural stone-এর কী কী বৈশিষ্ট্য থাকে?

আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—মানুষের ইতিহাস, শিল্প, সংস্কৃতি ও অলংকারে এই রত্নের জায়গাটা কোথায়?

এই সিরিজের আরেকটি উদ্দেশ্য ছিল রত্নকে শুধু “দামি পাথর” হিসেবে না দেখে, তার natural character-কে বোঝা।


এখানে আমরা gemology-র বিশাল জগতের সবকিছু বলার চেষ্টা করিনি। বরং চেয়েছি নাম, রঙ, উৎস, বৈশিষ্ট্য এবং ইতিহাসের কিছু গল্পের মাধ্যমে রত্নগুলোর সঙ্গে একটি সহজ পরিচয় তৈরি করতে।

EMERALD | পান্না

ঐতিহাসিকভাবে মিশরের emerald mines খুব গুরুত্বপূর্ণ ছিল। বর্তমানে Colombia, Zambia, Brazil, Ethiopia-সহ বিভিন্ন দেশে emerald পাওয়া যায়। Colombia বিশেষভাবে বিখ্যাত তার emerald-এর জন্য।

পান্না শুধু এক ধরনের সবুজ নয়। এর colour bluish-green থেকে green পর্যন্ত হতে পারে। 

RUBY | চুনি / রুবি

রুবির রঙ pinkish red থেকে গাড়, intense red পর্যন্ত হতে পারে। 

রুবি বেশ শক্ত একটি রত্ন—Mohs scale-এ এর hardness 9, যা diamond-এর পরেই। তাই jewellery-তে ব্যবহারের জন্য এটি বেশ durable।.

ঐতিহাসিকভাবে Myanmar (Burma)-এর Mogok অঞ্চলের রুবি সবচেয়ে বিখ্যাত। বর্তমানে Mozambique, Madagascar, Sri Lanka, Thailand-সহ বিভিন্ন দেশেও রুবি পাওয়া যায়। বিশেষ করে Myanmar ও Mozambique-এর high-quality ruby আন্তর্জাতিকভাবে খুবই মূল্যবান।

রুবিকে ঘিরে মানুষের fascination-ও বহু পুরোনো। এই লাল রত্নকে শক্তি, সৌভাগ্য, সুরক্ষা, রাজকীয়তা ও ভালোবাসার প্রতীক হিসেবে দেখা হয়েছে। ভারতীয় উপমহাদেশে রুবি বা চুনি রাজদরবার ও ঐতিহ্যবাহী অলংকারে দীর্ঘদিন ধরে বিশেষ মর্যাদা পেয়েছে।

নীলকান্তমণি বা Sapphire 

সাধারণত Sapphire বলতে আমরা গভীর নীল রঙের পাথরকেই বুঝি। কিন্তু Sapphire শুধু নীল নয়—নীল, গোলাপি, হলুদ, কমলা, বেগুনি, সবুজ এমনকি colourless sapphire-ও পাওয়া যায়।

বিশ্বের বিভিন্ন দেশে Sapphire পাওয়া যায়। Sri Lanka, Myanmar, Madagascar, Kashmir, Australia, Thailand-সহ আরও বেশ কিছু অঞ্চল এর জন্য পরিচিত। এর মধ্যে Kashmir sapphire বিশেষভাবে বিখ্যাত

 কিছু Sapphire-এ এই inclusions-এর বিশেষ arrangement-এর কারণে পাথরের ওপর আলো পড়লে ছয়-কোণা তারার মতো আলো দেখা যায়—যাকে বলা হয় asterism বা star effect।

Sapphire-এর আরেকটি interesting variety হলো colour-change sapphire—আলোর ধরন বদলালে যার রঙও পরিবর্তিত হতে পারে। আবার pink-orange রঙের অত্যন্ত rare Sapphire-কে Padparadscha বলা হয়, যার নাম এসেছে পদ্মফুলের রঙের সঙ্গে সম্পর্কিত একটি শব্দ থেকে।

নীলকান্তমণিকে ঘিরে মানুষের fascination-ও বহু পুরোনো। রাজদরবারের jewellery থেকে শুরু করে আধুনিক engagement ring—নীল Sapphire বহুদিন ধরে রাজকীয়তা, সৌন্দর্য ও মর্যাদার সঙ্গে যুক্ত। আর আমাদের আগের মুঘলদের রত্নভান্ডারের গল্পেও এই নীল রত্নের মতো corundum-এর উপস্থিতি সেই দীর্ঘ gemstone tradition-এর কথাই মনে করিয়ে দেয়।

Diamond | হীরা

সব চকচকে জিনিস diamond নয়।
আর diamond হলেই সেটি natural diamond—এটাও ধরে নেওয়া ঠিক নয়।

বাজারে “diamond-এর মতো দেখতে” বেশ কিছু material আছে—যেমন glass, cubic zirconia (CZ), moissanite ইত্যাদি। এগুলো diamond নয়, কিন্তু দেখতে অনেকটা diamond-এর মতো হতে পারে। 

আমাদের দেশেও এখন “diamond” নামে বিশেষ ধরনের কাটিং করা glass বা অন্য material বিক্রি করা হচ্ছে—এমন অভিযোগ/আলোচনা শোনা যাচ্ছে। তাই শুধু দেখতে ঝকঝকে, আলোতে sparkle করছে, কিংবা দোকানে কোনো সাধারণ diamond tester-এ pass করেছে—এগুলোকে আসল natural diamond-এর প্রমাণ হিসেবে ধরা ঠিক নয়।

আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো natural diamond আর laboratory-grown diamond এক জিনিস নয়। 

তাই কোনো পাথর কেনার সময়
সবচেয়ে নিরাপদ উপায় হলো

শুধু চোখে দেখে নয়, trusted gemological laboratory-এর সার্টিফিকেট দেখে কেনা।

বিশেষ করে natural diamond চাইলে report-এ stone-টি natural diamond কি না, laboratory-grown কি না, এবং কোনো treatment আছে কি না—এসব পরিষ্কারভাবে উল্লেখ আছে কিনা দেখতে হবে। GIA-র মতো laboratory natural, laboratory-grown এবং simulant আলাদা করার জন্য advanced testing ব্যবহার করে।

হীরা সাধারণত colourless বা সাদা হিসেবে আমাদের কাছে বেশি পরিচিত হলেও natural diamond-এর রঙ শুধু সাদা নয়। হলুদ, বাদামি, ধূসর, নীল, গোলাপি, সবুজসহ নানা colour-এর natural diamond পাওয়া যায়। 

হীরা হলো প্রকৃতির তৈরি একটি carbon mineral। পৃথিবীর গভীর ভূগর্ভে প্রচণ্ড তাপ ও চাপের মধ্যে carbon atoms-এর বিশেষ crystal structure তৈরি হওয়ার মাধ্যমে natural diamond গঠিত হয়। কোটি কোটি বছর আগে তৈরি হওয়া এই crystals আগ্নেয় প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীর উপরিভাগের কাছাকাছি আসে।

Spinel | স্পিনেল

স্পিনেল বহু বছর ধরে এটি রুবির ছায়ায় থেকেছে, কারণ বিশেষ করে লাল স্পিনেলকে একসময় রুবি বলেই মনে করা হতো। আজ gemology-তে স্পিনেল ও রুবি সম্পূর্ণ আলাদা দুটি mineral হিসেবে পরিচিত।

Natural spinel সাধারণত Myanmar, Sri Lanka, Tajikistan, Afghanistan-সহ বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়। বিশেষ করে Tajikistan-এর Kuh-i-Lal অঞ্চল এবং Myanmar-এর Mogok অঞ্চলের spinel ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ।

আধুনিক gemological testing-এর আগে রঙ ও চেহারায় মিল থাকার কারণে লাল spinel-কে ruby মনে করা খুবই স্বাভাবিক ছিল। ইতিহাসের বেশ কিছু বিখ্যাত “ruby” পরে পরীক্ষায় spinel হিসেবে পরিচিত হয়েছে।
এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো Black Prince’s Ruby—যেটি বর্তমানে ব্রিটিশ Imperial State Crown-এ বসানো রয়েছে এবং আসলে একটি বড় red spinel। একইভাবে বিখ্যাত Timur Ruby-ও আসলে spinel।

মুঘলদের রত্নভান্ডারের গল্পে যে Timur Ruby-র কথা আমরা দেখেছি, সেটিও আসলে এই spinel-এরই একটি ঐতিহাসিক উদাহরণ। আর মুঘল সম্রাটদের বড় বড় spinel-এর প্রতি আগ্রহ ছিল—বিশেষ করে engraved spinel, যেখানে সম্রাটদের নাম ও inscription খোদাই করা হতো।

Jade | জেড

জেডকে আমরা সাধারণত একটি সবুজ রত্ন হিসেবে চিনি।  JadeiteNephrite দুটিই অত্যন্ত tough এবং সূক্ষ্ম interlocking crystal দিয়ে গঠিত। এই বিশেষ গঠনই জেডকে carving-এর জন্য এত উপযোগী করেছে। তাই জেড দিয়ে শুধু গহনা নয়, প্রাচীনকাল থেকেই ছুরি, অস্ত্র, পাত্র, মূর্তি, অলংকার এবং নানা ceremonial object তৈরি করা হয়েছে।
.
বর্তমানে Myanmar -এর সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসগুলোর একটি। এছাড়া Japan, Guatemala, Russia ও আরও কিছু অঞ্চলেও jadeite পাওয়া যায়। 
.
জেডের ইতিহাস হাজার হাজার বছরের পুরোনো। বিশেষ করে চীনা সংস্কৃতিতে জেডের ইতিহাস ৩,০০০ বছরেরও বেশি পুরোনো এবং সেখানে এটি সৌন্দর্য, মর্যাদা, পবিত্রতা ও আধ্যাত্মিকতার সঙ্গে গভীরভাবে যুক্ত। চীনা সংস্কৃতিতে জেডের কিছু traditional symbolism-ও বেশ interesting। যেমন dragon শক্তি ও সমৃদ্ধির প্রতীক, peach অমরত্বের, আর মাঝখানে ছিদ্রযুক্ত গোলাকার bi disc স্বর্গের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।
.
আর আমাদের আগের মুঘল রত্নভান্ডার সিরিজেও জেডের উপস্থিতি ছিল বেশ গুরুত্বপূর্ণ। মুঘল কারিগররা জেড দিয়ে কাপ, ছুরির হাতল, বাক্স এবং নানা ব্যবহার্য luxury object তৈরি করেছিলেন। শাহজাহানের সেই বিখ্যাত সাদা nephrite jade-এর wine cup-এর কথাও নিশ্চয় মনে আছে।

Turquoise | ফিরোজা

Turquoise একটু অন্যরকম ধরনের রত্ন। এটি স্বচ্ছ emerald, ruby বা sapphire-এর মতো নয়।  সলিড বা অস্বচ্ছ, এবং এর সবচেয়ে বড় আকর্ষণ হলো এর অনন্য নীল থেকে সবুজাভ-নীল রঙ। 
.
ফিরোজার colour একেবারে হালকা সবুজ থেকে সবুজাভ-নীল, উজ্জ্বল আকাশী নীল পর্যন্ত হতে পারে। সবচেয়ে কাঙ্ক্ষিত রঙের মধ্যে রয়েছে even, intense medium blue—যাকে অনেক সময় “Persian blue” ।  অনেক designer ও collector ইচ্ছাকৃতভাবেই green বা unusual colour-এর turquoise পছন্দ করেন।
.
Turquoise সাধারণত পৃথিবীর শুষ্ক ও মরুভূমির মতো অঞ্চলে তৈরি হয়। বর্তমানে Iran, United States, China, Egypt, Chile, Mexico-সহ বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়।
.
ফিরোজার একটি খুব interesting বৈশিষ্ট্য হলো এর matrix। পাথরটির ভেতরে বা গায়ে থাকা বাদামি, কালচে কিংবা ধূসর রেখাগুলো অনেক সময় আসলে সেই surrounding rock-এর অবশিষ্ট অংশ।
.
প্রাচীন মিশরের সমাধি থেকে প্রায় ৪,০০০ খ্রিস্টপূর্বাব্দের turquoise jewellery পাওয়া গেছে। চীনের কারিগররাও ৩,০০০ বছরেরও বেশি আগে turquoise নিয়ে কাজ করতেন। তিব্বতে এটি জাতীয় রত্ন হিসেবে পরিচিত এবং বিভিন্ন সংস্কৃতিতে বহুদিন ধরে সৌভাগ্য, সুরক্ষা ও সুস্বাস্থ্যের সঙ্গে যুক্ত ছিল।

Aquamarine | অ্যাকোয়ামারিন

“Aquamarine” নামটির অর্থই হলো “sea water”—ল্যাটিন aqua marina থেকে নামটি এসেছে। নামের মতোই এর রঙ অনেকটা স্বচ্ছ সমুদ্রের পানির মত।
এর colour সাধারণত খুব হালকা নীল থেকে গভীর নীল, নীলাভ-সবুজ পর্যন্ত হতে পারে। অনেক Aquamarine-এ সামান্য সবুজ আভা দেখা যায়, আবার ভালো মানের stone-এ পরিষ্কার, স্বচ্ছ blue colour বেশি দেখা যায়। সাধারণত colour যত গভীর ও পরিষ্কার, gemstone-এর মূল্যও তত বেশি হতে পারে।
.
Aquamarine পাওয়া যায় বিশ্বের বিভিন্ন অঞ্চলে। Brazil ঐতিহাসিকভাবে এর অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। এছাড়া Pakistan, Afghanistan, Madagascar, Mozambique, Nigeria এবং Zambia-তেও Aquamarine পাওয়া যায়।
.
ইতিহাসে Aquamarine-কে ঘিরে নানা বিশ্বাসও ছিল। বিশেষ করে প্রাচীন নাবিকদের মধ্যে বিশ্বাস ছিল, এই সমুদ্রের রঙের পাথর সমুদ্রযাত্রায় সুরক্ষা ও সৌভাগ্য এনে দিতে পারে। পরবর্তীকালে এটি শান্তি, স্বচ্ছতা ও প্রশান্তির প্রতীক হিসেবেও পরিচিত হয়েছে।

Amethyst | অ্যামেথিস্ট

অ্যামেথিস্টের colour হালকা lavender থেকে গভীর purple পর্যন্ত হতে পারে। কখনও একই crystal-এর মধ্যেই হালকা ও গাঢ় বেগুনি রঙের বিভিন্ন স্তর দেখা যায়। কিছু অ্যামেথিস্টে লালচে বা নীলচে undertone-ও থাকতে পারে।
.
বিশ্বের বিভিন্ন জায়গায় অ্যামেথিস্ট পাওয়া যায়। Brazil ও Uruguay সবচেয়ে পরিচিত উৎসগুলোর মধ্যে রয়েছে। এছাড়া Zambia, Bolivia, Mexico, Namibia, Russia এবং আরও অনেক দেশেও natural amethyst পাওয়া যায়।
.
অ্যামেথিস্টকে ঘিরে ইতিহাস ও বিশ্বাসও বেশ interesting। প্রাচীন গ্রিকদের মধ্যে বিশ্বাস ছিল, এই পাথর মদ্যপানের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে পারে। Greek শব্দ amethystos থেকে এর নাম এসেছে, যার অর্থ roughly “not intoxicated” বা “নেশাগ্রস্ত নয়”। এই বিশ্বাস থেকেই Amethyst নামটির উৎপত্তি।
পরবর্তীতে ইউরোপীয় রাজপরিবার ও ধর্মীয় অলংকারেও অ্যামেথিস্টের ব্যবহার দেখা যায়। বেগুনি রঙের কারণে এটি দীর্ঘদিন ধরে রাজকীয়তা, আধ্যাত্মিকতা ও মর্যাদার সঙ্গে যুক্ত হয়েছে।

Opal | ওপাল

ওপালের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো—আলো ও দেখার কোণ পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর ভেতরে নীল, সবুজ, হলুদ, কমলা, লাল, বেগুনিসহ নানা রঙের ঝিলিক দেখা যেতে পারে। এই colour play-ই একটি ভালো opal-কে অন্য সাধারণ পাথর থেকে আলাদা করে।
.
তবে সব ওপালে এই rainbow-like colour দেখা যায় না। Precious opal-এ play-of-colour থাকে, আর common opal-এ সাধারণত এই optical effect দেখা যায় না। White, black, grey, pink, orange ও translucent নানা ধরনের opal পাওয়া যায়।
.
বিশ্বের সবচেয়ে বিখ্যাত opal sources-এর একটি হলো Australia। এছাড়া Ethiopia, Mexico এবং আরও কিছু দেশেও natural opal পাওয়া যায়।
.
ওপালকে ঘিরে ইতিহাস ও সংস্কৃতিতেও নানা গল্প রয়েছে। প্রাচীন রোমানদের কাছে opal ছিল সৌন্দর্য ও সৌভাগ্যের প্রতীক। ইউরোপীয় ইতিহাসে একসময় এটিকে অত্যন্ত মূল্যবান রত্ন হিসেবে দেখা হতো, আবার বিভিন্ন সময়ে এর সঙ্গে নানা কুসংস্কারও জড়িয়ে পড়েছিল।
আর ওপালের সবচেয়ে সুন্দর ব্যাপারটা সম্ভবত এটাই—একটি stone-এর ভেতরে যেন একসঙ্গে অনেকগুলো colour-এর পৃথিবী লুকিয়ে থাকে। একই ওপাল একেক আলোতে একেক রকম দেখাতে পারে।

Topaz | টোপাজ

টোপাজকে আমরা সবচেয়ে বেশি হলুদ বা সোনালি রঙের সঙ্গে চিনলেও এর colour range অনেক বিস্তৃত। Natural topaz colourless, yellow, orange, pink, red, brown এবং blue—বিভিন্ন রঙে পাওয়া যায়। 
.
টোপাজ পৃথিবীর বিভিন্ন দেশে পাওয়া যায়। Brazil অন্যতম গুরুত্বপূর্ণ উৎস, এছাড়া Pakistan, Russia, Sri Lanka, Nigeria, Mexico ও United States-সহ বিভিন্ন স্থানেও topaz পাওয়া যায়।

Peridot | পেরিডট

জলপাই-সবুজ থেকে উজ্জ্বল সবুজ—পৃথিবীর গভীরতা থেকে আসা এক স্বতন্ত্র natural gemstone।
অনেক সময় এর মধ্যে হলুদ বা সামান্য বাদামি undertone দেখা যায়। Emerald-এর মতো colour variation খুব বেশি না হলেও, পেরিডটের এই distinctive green-ই তাকে সহজে আলাদা করে চেনায়।
.
Natural peridot পাওয়া যায় পৃথিবীর বিভিন্ন জায়গায়। Pakistan, Myanmar, China, Vietnam এবং United States-এর Arizona-তে গুরুত্বপূর্ণ deposits রয়েছে। 
.
পেরিডটের ইতিহাসও বেশ পুরোনো। প্রাচীন মিশরের Zabargad বা St. John’s Island-এর peridot deposits বহু শতাব্দী ধরে পরিচিত ছিল। প্রাচীন মিশরে পেরিডটকে সূর্যের সঙ্গে সম্পর্কিত একটি মূল্যবান পাথর হিসেবে দেখা হতো। পরবর্তীতে এটি বিভিন্ন রাজকীয় ও ধর্মীয় অলংকারেও ব্যবহৃত হয়েছে। ইউরোপের কিছু medieval church treasure-এও এমন green stones পাওয়া যায়, যেগুলো একসময় emerald মনে করা হলেও পরে peridot বলে চিহ্নিত করা হয়েছে।

Moonstone | মুনস্টোন

মুনস্টোনের body colour সাধারণত colourless, white, grey, peach, pink, brown থেকে হালকা সবুজাভ রঙের হতে পারে। এর ওপর নীল, সাদা বা কখনও রুপালি আভা দেখা যায়। 
.
Natural Moonstone-এর গুরুত্বপূর্ণ উৎসগুলোর মধ্যে Sri Lanka, India, Myanmar, Tanzania এবং Madagascar রয়েছে। Sri Lanka ঐতিহাসিকভাবে fine blue-adularescent Moonstone-এর জন্য বিশেষভাবে পরিচিত।
.
মুনস্টোনকে ঘিরে মানুষের কল্পনাও বহু পুরোনো। এর চলমান আলোর কারণে এটি দীর্ঘদিন ধরে চাঁদ, নারীত্ব, intuition এবং mystery-এর সঙ্গে যুক্ত হয়েছে। প্রাচীন সংস্কৃতিতে এই পাথরকে চাঁদের আলো ধারণ করে রাখা একটি রত্ন হিসেবেও কল্পনা করা হতো।

Lapis Lazuli | ল্যাপিস লাজুলি

ল্যাপিস লাজুলির সবচেয়ে পরিচিত colour হলো গভীর royal blue বা ultramarine blue। এর মধ্যে সাদা calcite-এর রেখা বা দাগ এবং ছোট ছোট golden pyrite crystal দেখা যেতে পারে। এই সোনালি ঝিলিকগুলো অনেক সময় পাথরটিকে এমন একটা look দেয়, যেন নীল আকাশের মধ্যে ছোট ছোট সোনার কণা ছড়িয়ে আছে।
.
ল্যাপিস লাজুলির সবচেয়ে ঐতিহাসিক উৎস হলো Afghanistan-এর Badakhshan region। এখানকার lapis lazuli deposits থেকে হাজার হাজার বছর ধরে এই পাথর সংগ্রহ করা হয়েছে। এছাড়া Chile, Russia, Pakistan ও আরও কিছু জায়গাতেও lapis lazuli পাওয়া যায়।
.
আর মুঘল শিল্পের কথা বললে, এই গভীর নীল পাথরটির সঙ্গে তাদের aesthetic-এর একটা সুন্দর connection দেখা যায়। মুঘলরা lapis lazuli শুধু jewellery-তেই নয়, পাথরখচিত decorative object, inlay এবং miniature painting-এর pigment হিসেবেও ব্যবহার করেছে।

Zircon | জিরকন

জিরকনের colour বেশ বৈচিত্র্যময়। Natural zircon colourless, golden yellow, brown, reddish-brown, orange, green এবং blue—বিভিন্ন রঙে পাওয়া যায়। একেবারে স্বচ্ছ ও colourless zircon অনেক সময় diamond-এর মতো brilliant sparkle দিতে পারে, আবার honey বা golden colour-এর zircon-এর নিজস্ব উষ্ণ সৌন্দর্য রয়েছে।
.
বিশেষভাবে blue zircon বেশ জনপ্রিয়। তবে natural blue zircon তুলনামূলকভাবে rare এবং বাজারের অনেক blue zircon heat treatment-এর মাধ্যমে তৈরি করা হয়। তাই natural colour এবং treated colour-এর পার্থক্য জানা গুরুত্বপূর্ণ।
.
জিরকনের গুরুত্বপূর্ণ উৎসগুলোর মধ্যে Cambodia, Sri Lanka, Myanmar, Australia, Tanzania এবং Vietnam রয়েছে। শ্রীলঙ্কা ও কম্বোডিয়া বিশেষ করে বিভিন্ন colour-এর fine zircon-এর জন্য পরিচিত।


আপনার একটি শেয়ার এবং মন্তব্য আমাদের জন্য অনুপ্রেরণা ❤️

আমাদের সোশ্যাল মিডিয়া লিংক


Email
The form has been submitted successfully!
There has been some error while submitting the form. Please verify all form fields again.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial