Hairy-sterculia-Elephant-rope-tree-উদাল-x-bfa-x-fxyz

শহরে পাহাড়ি উদাল

এ যেন স্বর্গ থেকে থোকা থোকা
স্বর্ণ হয়ে ঝরে পড়া ফুল

মহিমান্বিত এবং মহাবিপন্ন প্রজাতির তালিকাভুক্ত এ ফুলের নাম ‘উদাল’। অনেকের কাছে চান্দুল নামেও পরিচিত। এদের প্রিয় আবাস পাহাড়ি এলাকা। খাগড়াছড়ি পার্বত্য জেলার দিঘিনালা উপজেলায় একটা জায়গার নাম ‘উদাল বাগান’। এই ফুলের নামেই নাম কিনা!

শীতের শেষে ফাগুনের আগমনী বার্তা পলাশ, পারিজাতের মত উদালের ফুল ফোটার উপযুক্ত সময়। শীতের শেষে তীব্রতা কমার পরই সব পাতা ঝরে যায়, তারপর গাছভরে আসে ফুল। সুগন্ধি যুক্ত এ ফুলের সারা গাছজুড়ে শুধুই হলদে রঙের আভা।  ফুলের সামনের রং স্বর্ণাভ হলুদ এবং ভেতরের রং কমলা। ফুলগুলো দেড় সেন্টিমিটার চওড়া হয়ে থাকে। এ ফুল মাসখানেক থাকে। তারপর ফুল ঝরে পড়ার সঙ্গে সঙ্গেই ডালের আগায় ফল আসতে শুরু করে। পাকা ফলের রং হয় গাঢ় লাল। 

আমাদের বোটানিক্যাল গার্ডেন ও কার্জন হলে এ গাছটি দেখা যায়। হাতিরঝিলেও লাগানো হয়েছে এ মহাবিপন্ন গাছ। ছবিগুলো হাতিরঝিল থেকেই তোলা। বাংলাদেশ ছাড়াও চীন, নেপাল, ভুটান, ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়াসহ পৃথিবীর অনেক দেশেই উদাল গাছ দেখা যায়।  এর ইংরেজি নাম Hairy sterculia, Elephant rope tree এবং বৈজ্ঞানিক নাম Sterculia villosa। 

Hairy sterculia, Elephant rope tree উদাল ফুল

উদাল গাছের গঠন

উদাল গাছের শারীরিক গঠন ২০ মিটার বা ততোধিক উঁচু হয়ে থাকে। পত্রমোচী, মাথা ছড়ানো এবং ধূসর সাদা বাকলওয়ালা গাছ। শীতকালে এ গাছের পাতা ঝরতে শুরু হয়। পাতা একটু বড় ও খাঁজকাটা। ফুল বা ফলের মৌসুম জানুয়ারি থেকে এপ্রিল। শীতের তীব্রতা কমার পরই উদাল গাছে ফুল ফোটা শুরু হয়। পত্রহীন শাখার লম্বা ও ঝুলন্ত ডাটায় অসংখ্য থোকা থোকা সুগন্ধি ফুল ফোটে। উদাল গাছের কাঠ বাদামি রঙের। কাঠটি নরম ও হালকা। ফুলের সামনের রং স্বর্ণাভ হলুদ এবং ভেতরের রং কমলা। ফুলগুলো দেড় সেন্টিমিটার চওড়া হয়ে থাকে।

Hairy sterculia, Elephant rope tree উদাল ফুল

শারীরিক ক্ষমতা বা যৌনক্ষমতা বৃদ্ধিতে উদাল গাছের ফুল ও ছাল উপকারী বলে জানা যায়।


আপনার একটি শেয়ার এবং মন্তব্য আমাদের জন্য অনুপ্রেরণা ❤️



মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Social media & sharing icons powered by UltimatelySocial