TAJHAT RAJBARI RANGPUR তাজহাট জমিদার বাড়ি x bfa x fxyz

তাজহাট জমিদার বাড়ি

জমিদার বাড়িটি দেখতে অনেকটা ঢাকার আহসান মঞ্জিল এর মত। 

তাজহাট জমিদার বাড়ি

ইতিহাস সংরক্ষণ শুধু ভবন রক্ষা করা না, মানুষকে যুক্ত করাটাও সমান জরুরি। আজ যেভাবে স্কুল–মাদরাসার বাচ্চারা এখানে এসে ইতিহাস দেখল, প্রশ্ন করল—এই চর্চাটাই ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় বিনিয়োগ। হয়তো সবাই ইতিহাসবিদ হবে না।  কিন্তু কেউ কেউ অবশ্যই হবে।  আর সেই কয়েকজনই একদিন আমাদের গল্পটা পৃথিবীকে বলবে।

tajhat jomidar bari rangpur তাজহাট জমিদার বাড়ি x bfa x fxyz (90) + - Copy

.

রংপুরে থাকা–খাওয়া

আমি রংপুরে থাকার জন্য ছিলাম ব্র্যাক বিএলসি (BRAC BLC)-তে। জায়গাটা আমার ভালো লেগেছে। নিরাপদ ও শান্ত পরিবেশ। ৩-স্টার মানের সুযোগ–সুবিধা। ভেতরেই ডাইনিং ব্যবস্থা আছে
জায়গাটা বেশ বড়, খোলামেলা নিজের মতো করে হাঁটাহাঁটি করা যায়, ঘুরে বেড়ানো যায়। 
অফিসের কাজ হোক বা পরিবার নিয়ে থাকা—দুই ক্ষেত্রেই জায়গাটা বেশ আরামদায়ক মনে হয়েছে।

নিরাপদ ও উপভোগ্য ভ্রমণের পরামর্শ

যাবেন কিভাবে:

ঢাকা থেকে রংপুর যেতে হলে গাবতলী, কল্যাণপুর বা মহাখালী থেকে রংপুরগামী বাস পাওয়া যায়। সাধারণত ৮–৯ ঘণ্টার ভ্রমণ। রাতে বাসে গেলে সকালে রংপুর পৌঁছানো যায়।  রংপুর শহর থেকে তাজহাট জমিদার বাড়ি খুব বেশি দূরে নয়। অটো বা রিকশায় সহজেই যাওয়া যায়।

প্রবেশমূল্য

সাধারণ দর্শনার্থীদের জন্য প্রবেশ টিকিট: ৩০ টাকা,  শিক্ষার্থী ও শিশুদের জন্য: ফ্রি জাদুঘর পরিদর্শনের সময়সূচি সাধারণত সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। শুক্রবার ও সরকারি ছুটিতে সময়সূচি একটু পরিবর্তন হতে পারে।

tour and travel kits x bfa x fxyz for web vintage look 1

লোকালদের সাথে কথা বলুন:

অনেক সময় আশেপাশের মানুষদের কাছ থেকে ছোট ছোট অজানা গল্প শোনা যায়, যা ভ্রমণটাকে আরও স্মরণীয় করে তোলে।

সাংস্কৃতিক সংবেদনশীলতা:

জায়গাটা একটি সংরক্ষিত পুরাকীর্তি, তাই ঘোরার সময় একটু সচেতন থাকা দরকার। দেয়ালে হাত না দেওয়া, কোথাও না লেখা—এই ছোট বিষয়গুলো খেয়াল রাখলে জায়গাটার সৌন্দর্য অটুট থাকে। যেখানে সেখানে ময়লা ফেলবেন না। মার্বেলের সিঁড়ি আর বারান্দা কিছু জায়গায় পিচ্ছিল হতে পারে, তাই ধীরে হাঁটা ভালো।



December 9, 2025
pabna jora bangla mandir পাবনার জোড়বাংলা মন্দির x bfa x fxyz

পাবনার জোড়বাংলা মন্দির—এক ঐতিহাসিক স্থাপনা

fayze hassan
বাংলার জোড়বাংলা মন্দির বলতেই মনে আসে— দিনাজপুরের কান্তনগর/কান্তজীউ মন্দির, পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর জোড়বাংলা মন্দির। পাবনার এই মন্দির সেই ঐতিহ্যের…
December 9, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial

Warning: Undefined array key "sfsi_threadsIcon_order" in /home/bdfashio/public_html/wp-content/plugins/ultimate-social-media-icons/libs/controllers/sfsi_frontpopUp.php on line 165

Warning: Undefined array key "sfsi_blueskyIcon_order" in /home/bdfashio/public_html/wp-content/plugins/ultimate-social-media-icons/libs/controllers/sfsi_frontpopUp.php on line 170
error

Your share and comment are an inspiration to us