বিয়ে ছোট্ট একটি শব্দ কিন্তু এর গভীরতা যেমন ব্যাপক তেমন আয়োজন । আমাদের দেশের সব বিয়ের উৎসব ও আমেজ প্রায় এক ধরনের হলেও ধর্ম, সামাজ ও সম্প্রদায়ের নানা নিয়মের কারনে আনুষ্ঠানিকতা ভিন্নতা থাকে । ভিন্ন্তা থাকে বর কনের পোশাক এবং অনুষঙ্গের ।
বিয়ে-পূর্ব কেনাকাটা বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। সবারই চেষ্টা থাকে ট্রেন্ড এর সাথে তাল মিলিয়ে বিয়ে আয়োজন করা । তারই ধারাবাহিকতায় পরামর্শদাতা হিসেবে এগিয়ে আসে দেশীয় ফ্যাশন হাউজগুলো । কেমন হবে বিয়ের সাজে বর-কনে । এখানে দেশীয় ফ্যাশন হাউজগুলোর বিয়ের সাজে | WEDDING COLLECTION 2009 এর কিছু নমুনা দেয়া হল।
আমাদের দেশীয় পোশাক শিল্প ক্ষুদ্র ব্যবসা থেকে ফ্যাশন হাউজ হয়ে ওঠা এই কয়েক দশক ধরে। এর ভিতর দেশীয় উদ্যোক্তাদের নানা সিমাবদ্ধতার মধ্যে দিয়ে যেতে হয়েছে । এসেছে অনেক পরিবর্তন এবং বিবর্তন । যা একটি দেশীয় প্রতিষ্ঠান কে আন্তর্জাতিক ব্রান্ড তৈরীতে মনযোগী হতে সহোযোগীতা করছে । মনে হল এই পথ চলার একটা সংগ্রহশালা থাকা দরকার। তাই, দেশীয় পোশাক শিল্পের ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্যগুলো এক ছাতার নিচে নিয়ে আসার চেষ্টা । যা আমাদের প্রজন্ম থেকে প্রজন্মকে দিবে দিক নির্দেশনা। যাতে সহজেই আমাদের সমৃদ্ধময় অতীতকে বিচার বিশ্লেষন করে সামনের পথ চলতে পারে ।
তথ্যগুলো আরো সমৃদ্ধ করার জন্য সবার সহযোগিতা কামনা করছি –
K
KayKraft
WEDDING COLLECTION 2009 | Shop online: www.kaykraft.com | Further queries: +880 01904142955





বাংলাদেশি ফ্যাশনের যে বিবর্তন, তাতে বড় ভূমিকা রেখেছে ক্রেতাদের ফ্যাশন সচেতনতা এবং দেশীয় নকশার সাথে আন্তরজাতিক হাল-চাল এর মেলবন্ধন । যা একটি দেশীয় প্রতিষ্ঠান কে আন্তর্জাতিক ব্রান্ড তৈরীতে মনযোগী হতে সহযোগিতা করছে ।
আন্তর্জাতিক মানের ব্রান্ড হতে হলে, বাড়াতে হবে পণ্যের গুণগত মান এবং তা বিভিন্ন মাধ্যমে তুলে ধরতে হবে বিশ্ব দরবারে ।
দেশীয় পোশাক শিল্পের পথচলা এতটা সহজ ছিল না । নানা সিমাবদ্ধতার মধ্যে দিয়ে দেশীয় উদ্যোক্তাদের যেতে হয়েছে । অনেকের সফলতা আসলেও, অনেকেই হাল ছেড়ে দিয়েছে মাঝ পথে । কিন্তু প্রত্যেকের অবদান স্বীকার করতে হবে ।
Source: From the Facebook pages of fashion houses in Bangladesh






