dyeing technique কাপড়ের রং করার পদ্ধতি Shibori dyeing x bfa x fxyz

কাপড়ে রঙ করার টেকনিক: যেখান থেকেই শুরু নকশার গল্প

এই টেকনিকগুলোর মধ্যে সবচেয়ে poetic বলা যায় শিবোরিকে। জাপানের একটা পুরোনো resist dyeing technique, যার ইতিহাস

ফ্যাশনে আমরা সাধারণত রঙ দেখি, কিন্তু খুব কম সময়ই ভাবি—এই রঙটা কাপড়ে এলো কীভাবে। একটা কাপড় শুধু রঙিন হলেই সেটা শেষ না; অনেক সময় সেই রঙের ভেতরেই তৈরি হয় নকশা, texture, এমনকি একটা culture। এই জায়গাটাতেই আসে dyeing technique। ডাইং মানে শুধু কাপড় রাঙানো না, বরং কোথায় রঙ ঢুকবে আর কোথায় ঢুকবে না—এই control-টাই আসল খেলা।

Shibori  / শিবোরি: ভাঁজের ভেতরে লুকানো নকশা

এই টেকনিকগুলোর মধ্যে সবচেয়ে poetic বলা যায় শিবোরিকে। জাপানের একটা পুরোনো resist dyeing technique, যার ইতিহাস প্রায় ৮ম শতাব্দী থেকে। “Shibori” শব্দটার মানে roughly—চেপে ধরা, মুচড়ে দেওয়া বা বাঁধা। কাপড়কে ভাঁজ করা, সেলাই করা, মুচড়ানো বা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রাখা হয়—তারপর ডাইয়ে ডুবানো হয়, সাধারণত indigo বেশি ব্যবহার করা হয়। রঙে ডুবানোর পর যে জায়গাগুলো বাঁধা থাকে, সেখানে রঙ ঢুকতে পারে না। বাকি অংশ রঙ লেগে যায়। তারপর বিভিন্ন টেকনিকে রঙ পাকা করার পর খুললে দেখা যায়—একটা একদম organic pattern বা নকশা তৈরি হয়। এই unpredictability-ই শিবোরির আসল সৌন্দর্য।  

জাপানে একসময় Shibori ডায়িং ছিল সাধারণ মানুষের পোশাকে নকশা আনার একটি সহজ উপায়, কিন্তু আজ এটি global fashion-এর অংশ। এমনকি বাংলাদেশেও অরণ্য কিংবা Living Blue-এর মতো প্রতিষ্ঠান গুলো এই technique-কে নতুনভাবে ব্যবহার করছে, এবং আমাদের নিজস্ব ঐতিহ্য সাথে শিবোরি টেকনিক মিলে তৈরি হচ্ছে বৈচিত্রতা।

 শিবোরি টেকনিকের বিভিন্ন variation

Arashi Shibori /  আরাশি শিবোরি :

  কাপড়কে কাঙ্ক্ষিত নকশা অনুযায়ী বিভিন্ন ভাবে ভাজ করে কোন পাইপ বা সিলিন্ডার এর সুতা দিয়ে পেঁচিয়ে রঙে ডুবানো হয়। যা থেকে কাপড়ে একধরনের diagonal pattern তৈরি করার পদ্ধতি হলো Arashi Shibori /  আরাশি শিবোরি। টেকনিক একই। যে জায়গাগুলো বাঁধা থাকে, সেখানে রঙ ঢুকতে পারে না।

Itajime Shibori / ইতাজিমে শিবোরি : 

কাপড়কে কাঙ্ক্ষিত নকশা অনুযায়ী বিভিন্ন ভাবে ভাজ করে কোন কাঠের টুকড়া কিংবা নকশা অনুযায়ী কোন বন্তু দিয়ে বেধে রঙ দেয়া হয়। যে সব জায়গায় রঙ লাগে তা থেকে কাপড়ে একধরনের geometric pattern তৈরি হয়।

Nui Shibori / নুই শিবোরি: 

টেকনিক একই কাপড়ে রঙের resist তৈরি করা। এখানে কাপড়কে নকশা অনুযায়ী সেলাই দিয়ে টাইট করে বেধে তারপর রঙে চুবানো হয়।  রঙে ডুবানোর পর যে জায়গাগুলো সেলাই থাকে, টাইট করে বাধার কারনে সেখানে রঙ ঢুকতে পারে না। বাকি অংশ রঙ লেগে যায়।  যা থেকে aesthetic  একটা নকশা তৈরি হয়। সেটাই ডায়িং এর সৌন্দযর্ ফুটে আসে।

TIE DYE TECHNIQUES

টাই-ডাই:
ফ্রি-স্পিরিট রঙের খেলা

টাই-ডাই অনেকটা শিবোরির simplified version আর playful সংস্করণ, কিন্তু এর character একেবারেই আলাদা। এখানে কাপড়কে fold, twist বা crumple করে rubber band বা নায়লন সুতা দিয়ে বেঁধে ফেলা হয়। তারপর রঙ দেওয়া হয়। ফলাফল হয় bold, vibrant এবং অনেকটা free-form design।  টাই-ডাইয়ের সৌন্দর্য হলো—  perfection না  বরং freedom, এটা খুব controlled না, বরং expressive। রঙ যেভাবে খুশি ছড়িয়ে পড়ুক। 

টাই-ডাইয়ের ইতিহাস অনেক পুরোনো—চীন, ভারত, আফ্রিকা—সব জায়গাতেই এর বিভিন্ন রূপ ছিল। ভারতে এটাই Bandhani / বান্ধনী, আফ্রিকায় ট্র্যাডিশনাল রেজিস্ট ডাই। তবে পশ্চিমা বিশ্বে এটি বিশেষভাবে জনপ্রিয় হয় ৬০ ও ৭০-এর দশকের counterculture fashion-এর মাধ্যমে।

IKKAT DESIGN

ইকাট: রঙ আগে, কাপড় পরে
.

STORY OF WAX DYE

মোম বাটিকের গল্প
.

মোম বাটিকও একটা রেজিস্ট টেকনিক, যেখানে মোম (ওয়াক্স) দিয়ে কাপড়ে নকশা  আঁকা হয়।  তারপর কাপড় ডাইয়ে ডুবানো হয়। যার ফলে মোমের জায়গায় রঙ ঢোকে না। রঙ পাকা হলে গরম পানি দিয়ে মোম তুলে ফেললে ডিজাইন বেরিয়ে আসে। মোম বাটিক এ অনেক গুলো  লেয়ারেও কালার করার সুযোগ  থাকে। রঙে চুবানো  ছাড়া ব্রাস পেইন্ট করে  মাল্টিকালার  করা যায়। 

মোম বাটিকের সবচেয়ে বিখ্যাত বাটিক ঐতিহ্য ইন্দোনেশিয়ার  বাটিক। ইন্দোনেশিয়ায় বাটিক  শুধু একটি textile technique না, বরং একটি সাংস্কৃতিক পরিচয়—এমনকি UNESCO এটিকে heritage হিসেবে স্বীকৃতি দিয়েছে। সেখানে হাতে আঁকা canting batik /ক্যান্টিং বাটিক  থেকে শুরু করে block-printed batik পর্যন্ত বিভিন্ন ধারা রয়েছে। ভারতেও batik ও resist dyeing-এর শক্তিশালী ঐতিহ্য আছে, বিশেষ করে Ajrak, যেখানে indigo ও অন্যান্য natural dye ব্যবহার করে বহু ধাপে layering-এর মাধ্যমে জটিল নকশা তৈরি করা হয়। আজরাকের সবচেয়ে ইন্টারেস্টিং দিক: দুই পাশেই একই ডিজাইন। বাংলাদেশেও বাটিক জনপ্রিয়, তবে ন্যাচারাল ডাই-ভিত্তিক বাটিক এখনো খুব সীমিত।

Sustainable Fashion-এর আলোচনায় Natural Dye x bfa x fxyz V2

NATURAL DYE নিয়ে বিস্তারিত পড়ুন এই লিংকে-



Email
The form has been submitted successfully!
There has been some error while submitting the form. Please verify all form fields again.
September 6, 2025
jute industry-jute handicraft of Bangladesh-পাটশিল্পের পুনর্জাগরণ-পাট কারুশিল্প- x bfa x fxyz

পাটশিল্পের পুনর্জাগরণ: গ্রামীণ কারুশিল্প থেকে আন্তর্জাতিক ব্র্যান্ডিং

fayze hassan
পাটশিল্প এখন শুধু অতীতের ঐতিহ্য নয়; বরং ফ্যাশন ইন্ডাস্ট্রির নতুন ক্যানভাস—যেখানে ঐতিহ্য, উদ্ভাবন আর টেকসই…
September 6, 2025
August 31, 2025
Jute industry of Bangladesh বাংলাদেশের পাটশিল্প x bfa x fxyz V2

বাংলাদেশের পাটশিল্প: ঐতিহ্য, বর্তমান অবস্থা ও সোনালি আঁশের ভবিষ্যৎ সম্ভাবনা

bdfashion archive
‘সোনালি আঁশের সোনার দেশ/পাট পণ্যের বাংলাদেশ’ -এ স্লোগানে ২০১৭ সালে দেশে প্রথমবারের মতো পালিত হয়…
August 31, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial