Color Trend Forecast 25-26 কালার ফোরকাস্টিং x bfa x fxyz v2

২০২৫/২৬ কালার ফোরকাস্টিং- ফ্যাশনের রঙিন ক্যানভাস

Pantone এবং WGSN, প্রতি বছর তাদের “কালার অফ দ্য ইয়ার” ঘোষণা করে, যা ফ্যাশন এবং অন্যান্য শিল্পে প্রবল প্রভাব ফেলে।

কালার ফোরকাস্টিং

Color Trend Forecast
25/26
.

২০২৫/২০২৬ সালের ফ্যাশন কালার ফোরকাস্টিং সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা বর্তমানে পাওয়া যাচ্ছে। প্রতিবারের মতো এবারও বিভিন্ন ব্র্যান্ড, ডিজাইনার, এবং ট্রেন্ড প্রতিষ্ঠানগুলো গ্লোবাল পরিস্থিতি, সামাজিক পরিবর্তন, এবং প্রাকৃতিক উপাদানগুলোর ওপর নির্ভর করে সম্ভাব্য রঙের প্যালেট তৈরি করেছে। কালার ফোরকাস্টিং এর জন্য বিভিন্ন প্রতিষ্ঠান যেমন Pantone Color Institute, WGSN, Color Marketing Group ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা গবেষণা করে বিভিন্ন সেক্টরের জন্য আলাদা আলাদা রঙের প্যালেট প্রস্তুত করে। উদাহরণস্বরূপ, Pantone এবং WGSN, প্রতি বছর তাদের “কালার অফ দ্য ইয়ার” ঘোষণা করে, যা ফ্যাশন এবং অন্যান্য শিল্পে প্রবল প্রভাব ফেলে।

ফ্যাশন কালার ফোরকাস্টিংয়ের সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলো ট্রেড শো, সেমিনার, এবং ওয়ার্কশপ আয়োজন করে, যেখানে ডিজাইনার এবং মার্কেটিং বিশেষজ্ঞরা আগামি বছরের ট্রেন্ড বিশ্লেষণ করেন এবং সিদ্ধান্ত নেন। আমাদের দেশীয় ফ্যাশন হাউজগুলো যদি এই রঙগুলোর সৃজনশীল ভাবে ব্যবহার করতে পারে, তবে স্থানীয় এবং বৈশ্বিক বাজারে তাদের উপস্থিতি আরও শক্তিশালী হবে। একই সঙ্গে ফ্যাশনপ্রেমীরা নিজেদের স্টাইল স্টেটমেন্টে নতুন মাত্রা যোগ করতে পারবেন বলেই ধারনা।

ফ্যাশন কালার ফোরকাস্টিং এবং এর ধাপসমূহ সম্পর্কে আর্টিকেল এর শেষের দিকে বিস্তারিত আলোচনা করা হলো। এবার দেখে নেয়া যাক ২০২৫/২৬ কালার ট্রেন্ডস কি? কোন কোন কালার আগামি ফ্যাশন দুনিয়ায় প্রভাব ফেলবে।

COLOR OF THE YEAR 25/26
bY

Pantone & WGSN

COLOR OF THE YEAR 25/26

Neon Flare

একটি সাহসী এবং শক্তিশালী রঙ, যা আত্মবিশ্বাস এবং উদ্ভাবনী চেতনাকে প্রতিফলিত করে।

Celestial Yellow

শান্ত ও উজ্জ্বল হলুদ, যা ইতিবাচকতা এবং আনন্দের প্রতীক। ফেস্টিভ এবং ট্রাডিশনাল পোশাকে এর ব্যবহার হতে পারে।

COLOR OF THE YEAR 25/26
COLOR OF THE YEAR 25/26

Cherry Lacquer

গভীর ও বিলাসবহুল লাল, যা প্রিমিয়াম ফ্যাশন ও আমাদের ঐতিহ্যবাহী শাড়ি -তে বিশেষ মাত্রা যোগ করতে পারে।

Retro Blue

একটি নস্টালজিক এবং শান্ত নীল রঙ, যা দৈনন্দিন পরিধানের জন্য উপযুক্ত এবং স্ট্রিটওয়্যার ফ্যাশনে জনপ্রিয় হতে পারে।

COLOR OF THE YEAR 25/26
COLOR OF THE YEAR 25/26

Future Dusk

এ রঙটি বেশ রহস্যময়, যা রাতের কোন পার্টি বা হাই-এন্ড ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে।

color trend prediction 25/26

২৫/২৬ এর সম্ভাব্য কালার ট্রেন্ডস

কালার ফোরকাস্টিং আন্তর্জাতিক ভাবে মূলত সিজন অনুযায়ী করা হয়, যেমন স্প্রিং/সামার এবং ফল/উইন্টার। কিন্তু আমাদের ফ্যাশন বাজার উৎসব ভিত্তিক। যেখানে ভৌগোলিক আবহওয়া বেশ বড় ভূমিকা পালন করে। আমাদের স্থানীয় সংস্কৃতি অনুযায়ী বেশি প্রভাব ফেলে আমাদের ফ্যাশন বাজারে। উদাহরণস্বরূপ, আমাদের উল্লেখযোগ্য ফ্যাশন বাজার হলো- একুশে ফেব্রুয়ারি, যা সাদা,লাল এবং কালোর বিভিন্ন শেড নির্ভর। বৈশাখ এবং পূজা: লাল এবং সাদা সাথে উজ্জল রং এর ব্যাবহার। ফাল্গুন এবং ঈদ আয়োজন অনেকটা সামার বেইজ হওয়ায় কিছুটা হলেও আমরা বিশ্ব ফ্যাশনের স্প্রিং/সামার সাথে সংযোগ রাখতে পারি। ২৫/২৬ এর সম্ভাব্য কালার ট্রেন্ডস কিছুটা ধারনা দেয়া হলো। তথ্যগুলো বিভিন্ন ফ্যাশন ব্লগ এর আলোকে।

প্রাকৃতিক টোনস:

প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে, তাই শান্ত প্রকৃতির বিভিন্ন শেড যেমন, হালকা সবুজ, পাথরী রঙ, স্যান্ডি ব্রাউন, এবং বটানিকাল গ্রিন বেশ প্রভাব বিস্তার করতে পারে।

ক্লাসিক এবং রেট্রো রিভাইভাল:

যেসব রঙ অতীতে জনপ্রিয় ছিল যেমন প্যাস্টেল ব্লুজ, সফট পিঙ্কস এবং হালকা হলুদ ক্লাসিকের অংশ হিসেবে ফ্যাশনে পুনরায় ফিরে আসতে পারে।

ডিজিটাল ইনফ্লুয়েন্সড কালারস:

ডিজিটাল মিডিয়ার প্রভাবে অ্যানিমেটেড বা নিউ-এজ শেডস যেমন ইলেকট্রিক ব্লু, হাইপার-পিঙ্ক, এবং নিউট্রাল গ্লো রঙগুলোর চাহিদা বাড়তে পারে।

নিউট্রাল শেডস:

বিভিন্ন ক্লাসিক রং যেমন ডিপ চারকোল, মেটে ব্রাউন, এবং মিডটোনের শেডস সবসময়ই জনপ্রিয় থাকে এবং এটা বিভিন্ন মৌসুমে ফ্যাশন ট্রেন্ডের অংশ হতে পারে।



shades of color color school x bfa x fxyz

Color ‍Story

রঙের গল্প: পরিচিত রঙগুলোর অজানা নাম

রঙ মানেই কেবল কিছু প্রাইমারি নাম— ‘নীল’, ‘সবুজ’, ‘লাল’ ইত্যাদি। অথচ প্রতিটি রঙেরই আছে অসংখ্য শেড, আর সেই শেডগুলোর নিজস্ব নাম— যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, অথচ আমাদের অজানাই থেকে যায়। প্রতিদিন চারপাশে তাকালেই চোখে পড়ে নানা রঙের খেলা।

what is color forecasting

কালার ফোরকাস্টিং কি?

ফ্যাশন কালার ফোরকাস্টিং মূলত এমন একটি প্রক্রিয়া যা বিভিন্ন গবেষণা, সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট, অর্থনৈতিক পরিস্থিতি, আবহাওয়া, প্রযুক্তি এবং আরও বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে ভবিষ্যতের জন্য রঙের প্যালেট নির্বাচন করে। এই প্রক্রিয়া ফ্যাশন ডিজাইনার, ব্র্যান্ড এবং খুচরা বিক্রেতাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি নতুন কালেকশন এবং প্রডাক্ট লাইন তৈরির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে। ফ্যাশন কালার ফোরকাস্টিং এর ধাপসমূহ:

গবেষণা ও ডেটা সংগ্রহ:

বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করে এটি করা হয়। সোসিও কালচারাল ট্রেন্ডস, গ্লোবাল ইভেন্ট, অর্থনৈতিক পরিস্থিতি, এবং এমনকি রাজনৈতিক পরিবর্তনগুলো রং বাছাইয়ে প্রভাব ফেলতে পারে। এর মাধ্যমে বোঝা যায় যে মানুষ ভবিষ্যতে কেমন রঙ দেখতে পছন্দ করতে পারে।

সিজন এবং অঞ্চল বিবেচনা:

ফোরকাস্টিং মূলত সিজন অনুযায়ী করা হয়, যেমন স্প্রিং/সামার এবং ফল/উইন্টার। ভৌগোলিক অঞ্চলও একটি বড় ভূমিকা পালন করে কারণ কিছু রঙ নির্দিষ্ট স্থানীয় সংস্কৃতির সাথে বেশি সংযুক্ত। উদাহরণস্বরূপ, দক্ষিণ এশিয়ার দেশগুলিতে উজ্জ্বল রং এবং পশ্চিমা দেশগুলিতে নিউট্রাল টোন জনপ্রিয় হতে পারে।

সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল ইনফ্লুয়েন্স:

ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন ইনস্টাগ্রাম, টিকটক, এবং পিন্টারেস্ট থেকে জনপ্রিয় রঙের ধারণা নেয়া হয়। বিভিন্ন ডিজিটাল আর্ট কালারস, যেগুলো স্ক্রিন-ফ্রেন্ডলি, আজকাল রঙ নির্বাচনে বড় ভূমিকা পালন করে।

চার দশক ধরে যে পথ চলা । আড়ং
ছবিসূত্র: আড়ং

ফ্যাশন কালার ফোরকাস্টিং প্রভাব:

১. কনজিউমার সাইকোলজি: রঙ মানুষের আবেগের ওপর বড় প্রভাব ফেলে। এই প্রক্রিয়াটি সেই প্রভাব বোঝার চেষ্টা করে। উদাহরণস্বরূপ, অর্থনৈতিক মন্দার সময় নিরপেক্ষ এবং শান্ত রঙের চাহিদা বাড়ে, কারণ এই ধরনের রঙ সান্ত্বনা এবং স্থিরতার প্রতীক।

২. ইকো-ফ্রেন্ডলি ও প্রাকৃতিক প্রভাব: আজকাল পরিবেশ বান্ধব এবং প্রাকৃতিক উপাদানের ওপর বেশি গুরুত্ব দেয়া হয়, যার কারণে প্রাকৃতিক শেডস এবং ইকো-ফ্রেন্ডলি রংগুলোর চাহিদা বাড়ছে।

৩. ক্লাসিক এবং টাইমলেস রং: কিছু রঙ যেমন ব্ল্যাক, হোয়াইট, গ্রে, এবং নেভি সবসময়ই জনপ্রিয় থাকে এবং পুনরায় ফিরে আসে বিভিন্ন টোন ও শেডে।



জুলাই 28, 2020
শিমুল ফুল | COTTON TREE FLOWER

শিমুল ফুল | COTTON TREE Flower

fayze hassan

শিমুল ফুল: প্রকৃতির রক্তরাঙা সৌন্দর্যফাগুনের আগুন মানেই যেন শিমুল ফুল। ডালে ডালে লাল রঙের আগুন…

জুলাই 28, 2020
জুলাই 28, 2020
krishnochura @bfa

কৃষ্ণচূড়া | Flame Tree

fayze hassan

কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে,তুমি আসবে বলেবৈশাখের আকাশে গনগনে সূর্য। কাঠফাটা রোদ্দুরে তপ্ত বাতাস। প্রকৃতি…

জুলাই 28, 2020

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Social media & sharing icons powered by UltimatelySocial