Mother's Day is a celebration honoring the mother of the family

বিশ্ব মা দিবস | Mother’s Day

শিক্ষিকা আনা জার্ভিস মাকে ভালোবেসে এই দিবসের প্রচলন করেন। মজার ব্যাপার হলো এই আনা জার্ভিস -ই একসময় মাদার্স ডে বয়কট করার প্রতিবাদ করেন।

আগামি রোববার
১২ মে
সারা বিশ্বে পালন করা হবে
বিশ্ব মা দিবস।

ছোট্ট একটি শব্দ ‘মা’ এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা, অকৃত্রিম দরদ ও ভালোবাসা। এ মমতা, ভালোবাসা কোন দিনক্ষণ হিসেব করে মা যেমন পালন করেন না। তেমনি তাকে সন্মান জানানোর জন্য হিসেব কষে দিন ঠিক করবার দরকার হয় না। তবে, একটা বিশেষ দিন মমতাময়ী মায়ের সম্মানে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার ‘বিশ্ব মা দিবস’ পালন করা হয়।

এ হিসাব অনুযায়ী, আগামি রোববার ১২ মে সারা বিশ্বে পালন করা হবে বিশ্ব মা দিবস। এই দিনটি মাকে বিশেষভাবে ভালোবাসা এবং শ্রদ্ধা জানানো যেতেই পারে।

প্রশ্ন আসে মা দিবস পালনের শুরুটা কোথা থেকে। কেনই বা দরকার হলো মা এর প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য বিশেষ একটা দিন। গুগল ঘেঁটে যানা যায় ১৯০৮ সালে যুক্তরাষ্ট্রে প্রথম মা দিবস পালন করা হয়। আমেরিকার স্কুল শিক্ষিকা আনা জার্ভিস মাকে ভালোবেসে এই দিবসের প্রচলন করেন। ১৯০৮ সালের ১০ ই মে, তার মায়ের মৃত্যুর তিন বছর পর, জার্ভিস অ্যান্ড্রুজ মেথডিস্ট এপিস্কোপাল চার্চে তার মা এবং সমস্ত মায়েদের সম্মান জানাতে একটি স্মরণসভা অনুষ্ঠিত করেন।

১৯১৪ সালের ৯ মে আমেরিকান প্রেসিডেন্ট উড্রো উইলসন একটি আইন পাস করেন, যেখানে বলা হয়েছিল মে মাসে দ্বিতীয় রোববার মা দিবস পালন করার কথা। তারপর থেকেই যুক্তরাজ্য, ভারত এবং আরও অনেক দেশে মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস পালন করা হয়।

মজার ব্যাপার হলো এই আনা জার্ভিস একসময় মাদার্স ডে বয়কট করার প্রতিবাদ করেন। কারন হিসেবে জানা যায়, মাদার্স ডে আস্তে আস্তে ভালোবাসা প্রদর্শনের চেয়ে ব্যাবসায়িক বিষয়টা সামনে চলে আসে। বিভিন্ন সংস্থা এ দিবস উপলক্ষ্যে কার্ড তৈরি থেকে শুরু করে বিভিন্ন অফার জুড়ে দিতে থাকে। এখানেই তার সমস্যা। তার কথা হলো মাকে যদি কার্ড দিতেই হয় তাহলে নিজের তৈরি কার্ড উপহার দিক। মায়ের জন্য আলাদা সময় ব্যায় করুক। এমনকি এই বিরোধিতার জন্য আনা জার্ভিস কে গ্রেফতার করা হয়। ১৯৪৮ সালে আনা জার্ভিসের মৃত্যু হয়।

mothers day

মা, মাটি ও মাতৃভূমি
আশ্রয়ের সু-বিশাল কোল

বিশুদ্ধতম ভালোবাসা প্রতিষ্ঠিত হোক
দেশ প্রেমের ভিতর দিয়ে। দেশীয় পণ্য ব্যবহারে এগিয়ে আসুন। দেশকে ভালোবাসুন।

mothers day phtography by fxyz
September 6, 2025
jute industry-jute handicraft of Bangladesh-পাটশিল্পের পুনর্জাগরণ-পাট কারুশিল্প- x bfa x fxyz

পাটশিল্পের পুনর্জাগরণ: গ্রামীণ কারুশিল্প থেকে আন্তর্জাতিক ব্র্যান্ডিং

fayze hassan
পাটশিল্প এখন শুধু অতীতের ঐতিহ্য নয়; বরং ফ্যাশন ইন্ডাস্ট্রির নতুন ক্যানভাস—যেখানে ঐতিহ্য, উদ্ভাবন আর টেকসই…
September 6, 2025

তথ্যসূত্র : Somoynews.tv


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Instagram did not return a 200.
Social media & sharing icons powered by UltimatelySocial

Warning: Undefined array key "sfsi_threadsIcon_order" in /home/bdfashio/public_html/wp-content/plugins/ultimate-social-media-icons/libs/controllers/sfsi_frontpopUp.php on line 165

Warning: Undefined array key "sfsi_blueskyIcon_order" in /home/bdfashio/public_html/wp-content/plugins/ultimate-social-media-icons/libs/controllers/sfsi_frontpopUp.php on line 170

Warning: Undefined array key "sfsi_bluesky_display" in /home/bdfashio/public_html/wp-content/plugins/ultimate-social-media-icons/libs/controllers/sfsi_frontpopUp.php on line 266
error

Your share and comment are an inspiration to us

X (Twitter)
Post on X
Pinterest
fb-share-icon
Instagram
FbMessenger
Copy link
URL has been copied successfully!