labour day-may day- মে দিবস x bfa X fxyz

মহান মে দিবস | LABOUR DAY

বাংলাদেশসহ পৃথিবীর ৮০টি দেশ এ সনদে স্বাক্ষর করে। কিন্তু আমেরিকা আজও এ সনদে স্বাক্ষর করেনি।

মহান মে দিবস

বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন।

কীভাবে এর শুরু?

১৮৮৬ সালের ১ মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জমায়েত হন।  ব্রিটিশ সমাজ সংস্কারক রবার্ট ওয়েনের এক চিন্তা থেকে, যুক্তরাষ্ট্রজুড়ে ট্রেড ইউনিয়নগুলো দিনে ৮ ঘণ্টা কাজের দাবিতে এক বিরাট প্রতিবাদ কর্মসূচি শুরু করে।
রবার্ট ওয়েন ৮ ঘণ্টা কাজের দাবি পূরণে স্লোগান ঠিক করেন, ‘আট ঘণ্টা কাজ, আট ঘণ্টা বিনোদন এবং আট ঘণ্টা বিশ্রাম’।  এই আন্দোলনকে ব্যবসায়ী ও রাজনীতি মহল পছন্দ না করলেও, আরও হাজার হাজার ক্ষুব্ধ শ্রমিক ও আন্দোলনকারী এতে যুক্ত হতে থাকেন।

এক ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে বোমা ছোঁড়েন। ওই বিস্ফোরণের ফলে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, সাতজন পুলিশ সদস্য নিহত হয়। এ সময় পুলিশ তাদের ওপর গুলিবর্ষণ করলে প্রাণ হারান ১২ জন শ্রুমিক। শ্রমিকদের এই আত্মদান পরবর্তীকালে শ্রমিক আন্দোলনের প্রেরণায় পরিণত হয়।

১৮৮৯ সালে ফরাসি বিপ্লবের শতবার্ষিকীতে প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তঝরা দিনটিকে শ্রমিক দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে বললে ভুল হবে।

এ পর্যন্ত বাংলাদেশসহ পৃথিবীর ৮০টি দেশ এ সনদে স্বাক্ষর করে। কিন্তু আমেরিকা আজও এ সনদে স্বাক্ষর করেনি। এমনকি আমেরিকা ও কানাডা এ দিবসটি পালনও করে না। বরং এ দেশ দুটি সেপ্টেম্বরের প্রথম সোমবার জাতীয় শ্রমিক দিবস হিসেবে পালন করে থাকে।

বিশ্বের বিভিন্ন দেশে এ দিনটিকে বিভিন্নভাবে পালন করা হয়।

‘মে ট্রি’ হলো কাঁটাযুক্ত ফুল গাছ। আর এ গাছের ফুল ‘মে ফ্লাওয়ার’ নামে পরিচিত। ‘মে’ হলো ইংরেজি বছরের পঞ্চম মাস, প্রাচীন গ্রেগরিয়ান ক্যালেন্ডারের তৃতীয় মাস।

ইউরোপে পহেলা মে পালন করা হয় বসন্ত উৎসব। এ উৎসবে যে তরুণীকে ফুলের মুকুট পরিয়ে রানী সাজানো হয়, তাকে বলা হয় ‘মে কুইন’।
আর ‘মে পো’’ হলো ইউরোপীয়দের বসন্ত উৎসবে ফুলে সজ্জিত খুঁটি, যার চারপাশ ঘিরে নাচ করা হয়।

এছাড়া ‘মে’ অর্থ হলো আনন্দ-উল্লাস, শুভ কামনা ও আবেগঘন মুহূর্তের আহ্বান। অন্যদিকে, ‘মে’ডে’ বা ‘মে দিবস’ হলো ‘আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস’।

labour day-may day- মে দিবস x bfa X fxyz



মে দিবসের প্রতিপাদ্য বিষয়

‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’

শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিতে হোক, জয় হোক মেহনতি মানুষের, জয় হোক মানবতার।

feel free to contact for high resolution picture for commercial purpose

@bdfashionarchive

মহান মে দিবস । বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। #mayday #labourday #bfa #fxyz

♬ Sad songs only for violin and piano – Zassh


তথ্যসূত্র :

bn.wikipedia.org

uddipan.org


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial