zahir raihan

was a Bangladeshi novelist, writer and filmmaker.

স্মরণে জহির রায়হান: আলোর পথে এক অমর পথিক

ছোট্ট এই ক্ষুদ্র জীবনে একজন মানুষ কতোটা দিতে পারেন, জহির রায়হান যেন ছিলেন তার সীমারেখা। যার জীবন ছিল  অবিস্মরণীয় কীর্তিতে ভরা।

জহির রায়হান

Zahir
Raihan

মাত্র ৩৭ বছর জীবনের পরিধি ছিলো জহির রায়হানের। এই ক্ষুদ্র জীবনে দাপটের সঙ্গে চলচ্চিত্র ও সাহিত্যে দোর্দণ্ড প্রভাববিস্তার করে গেছেন। মাত্র ৩৭ বছরের জীবনেই এই কিংবদন্তি হয়ে উঠেছিলেন বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রকার। কেবল সাহিত্য ও চলচ্চিত্র নয়- স্বাধীনতা পূর্ব বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি গণ আন্দোলনে যুক্ত ছিলেন জহির রায়হান। তা ৫২’র ভাষা আন্দোলন থেকে ১৯৬৬’র ছয় দফা, ৬৯’এর গণঅভ্যুত্থান হোক কিংবা ৭১ এর মুক্তিযুদ্ধ। প্রতিটি ক্ষেত্রে তিনি ছিলেন অগ্রভাগের সৈনিক। ছোট্ট এই ক্ষুদ্র জীবনে একজন মানুষ কতোটা দিতে পারেন, জহির রায়হান যেন ছিলেন তার সীমারেখা। যার জীবন ছিল  অবিস্মরণীয় কীর্তিতে ভরা।

প্রারম্ভিক জীবন

১৯৩৫ সালের ১৯ আগস্ট বর্তমান ফেনী জেলার অন্তর্গত মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন জহির রায়হান। পারিবারিক নাম আবু আবদার মোহাম্মদ জহিরুল্লাহ। তার পিতার নাম মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ; তিনি কলকাতা আলিয়া মাদ্রাসার অধ্যাপক ছিলেন এবং পরবর্তীতে ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হয়েছিলেন।

কর্মজীবন

খাপছাড়া পত্রিকায় লেখালেখির মাধ্যমে তার সাংবাদিকতা জীবনের শুরু। পরে তিনি বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। ১৯৫২-এর ২১শে ফেব্রুয়ারির রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্রদের মিছিলে  যে দশ জনের দলটি সর্বপ্রথম ১৪৪ ধারা ভেঙেছিলো তার মধ্যে অন্যতম ছিলেন ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট পড়ুয়া জহির রায়হান।

zahir raihan birthday 19 august 1935

Birthday of Mohammad Zahirullah

জহির রায়হানের জন্মদিন

প্রখ্যাত পরিচালক, বিশিষ্ট ঔপন্যাসিক ও গল্পকার জহির রায়হানের ৮৯তম জন্মদিন আজ। ১৯৩৫ সালের ১৯ আগস্ট ফেনীর সোনাগাজী উপজেলার মজুপুরে জন্মগ্রহণ করেন তিনি।

জহির রায়হানের প্রয়াণ দিবস

The mystery of disappearance of Zahir Raihan

জহির রায়হানের
প্রয়াণ দিবস

আজ ৩০ জানুয়ারি ১৯৭১ কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা, ঔপন্যাসিক এবং গল্পকার জহির রায়হানের প্রয়াণ দিবস। প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা জানাই আমাদের চলচ্চিত্র ও সাহিত্যের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের প্রতি। 

বড় ভাই সাহিত্যিক, সাংবাদিক শহীদুল্লাহ কায়সারকে স্বাধীনতার আগ মুহূর্তে আলবদর বাহিনী অপহরণ করে নিয়ে যায়। নিখোঁজ ভাইকে খুঁজতে ১৯৭২ সালের ৩০ জানুয়ারি জহির রায়হান মিরপুর এলাকায় যাওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আর কখনোই ফিরে আসেননি। তাই এই দিনটি জহির রায়হানের অন্তর্ধান দিবস হিসেবে পালন করা হয়।

বিনম্র শ্রদ্ধা

জন্ম
১৯৩৫ সালের ১৯ আগস্ট
অন্তর্ধান
১৯৭২ সালের ৩০ জানুয়ারি
প্রথম লেখালেখির হাতেখড়ি
মাত্র ১৪ বছর বয়সে ১৯৪৯ সালে কবিতা দিয়ে
চলচ্চিত্রে অভিষেক
১৯৬১ সালে, ‘কখনো আসেনি’ চলচ্চিত্রের মাধ্যমে
জহির রায়হানের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র
১৯৭০ সালে মুক্তি পেয়েছিল চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’



জহির রায়হানের কবিতা

‘ওদের জানিয়ে দাও’

ওদের জানিয়ে দাও,
ওরা আমার ভাই-বোনকে
কুকুর বিড়ালের মত মেরেছে
ওদের স্টীম রোলারের নিচে
ওদের জানিয়ে দাও
ওরা দেখেও যদি না দেখে
বুঝেও যদি না বোঝে’

পুরস্কার ও সম্মাননা

১৯৬৪: হাজার বছর ধরে উপন্যাসের জন্য আদমজী সাহিত্য পুরস্কার

১৯৬৫: কাচের দেয়াল চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র বিভাগে নিগার পুরস্কার

১৯৭২: গল্প সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি প্রদত্ত বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৭১) (মরণোত্তর)

১৯৭৭: শিল্পকলায় (চলচ্চিত্র) অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক (মরণোত্তর)

১৯৯২: সাহিত্যে অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা দিবস পুরস্কার (মরণোত্তর)

২০০৫: হাজার বছর ধরে চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ কাহিনীকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (মরণোত্তর)

বাংলাদেশ ফ্যাশন আর্কাইভ প্লাটফর্ম

আমাদের সোশ্যাল মিডিয়া লিংক


তথ্যসূত্র : জাগোনিউজ২৪.কম

ডেইলি স্টার বাংলা

উইকিপিডিয়া


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial

Warning: Undefined array key "sfsi_threadsIcon_order" in /home/bdfashio/public_html/wp-content/plugins/ultimate-social-media-icons/libs/controllers/sfsi_frontpopUp.php on line 165

Warning: Undefined array key "sfsi_blueskyIcon_order" in /home/bdfashio/public_html/wp-content/plugins/ultimate-social-media-icons/libs/controllers/sfsi_frontpopUp.php on line 170
error

Your share and comment are an inspiration to us