2025 Fashion Trend of local and global fashion industry ২০২৫ সালের ফ্যাশ x bfa x fxyz

২০২৫ সালের ফ্যাশন: ট্রেন্ড নয়, ট্রানজিশন

একজন ডিজাইনারের চোখে ২০২৫ সালের ফ্যাশন কেন কোনো ট্রেন্ডি বছর না হয়ে ফ্যাশনের জন্য হয়ে উঠেছে রিফ্লেকশন ও রি–অ্যালাইনমেন্টের সময়।

ফ্যাশন বলতে আমরা প্রায়ই শুধু জামাকাপড়, সাজসজ্জা বা আসবাবপত্রের কথাই ভাবি। কিন্তু বাস্তবে ফ্যাশন কখনোই একা কোনো বিষয় হয়ে থাকে না। এটা সরাসরি সমাজ, রাজনীতি আর অর্থনৈতিক বাস্তবতার সাথে জড়িয়ে থাকে। চারপাশের অস্থিরতা, মানুষের মানসিক অবস্থা, জীবনের অগ্রাধিকার—সবকিছুই ফ্যাশনের ভাষাকে প্রভাবিত করে।

এই জায়গা থেকেই একটা প্রশ্ন আসে—২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর আমরা কি সত্যিই কোনো স্থিতিশীল অবস্থায় পৌঁছাতে পেরেছি? ২০২৪ সালের রেশ ধরে নানা সংকট, পরিবর্তন আর অনিশ্চয়তার ভেতর দিয়েই আমরা ২০২৫ সাল পার করেছি। সেই অস্থির বাস্তবতায় দাঁড়িয়ে অনেকের কাছেই মৌলিক চাহিদাগুলো পূরণ করাই যখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছিল সেখানে ফ্যাশন, ট্রেন্ড নাকি শুধুই কালকের জন্য বাচাঁ? আজকে দাড়িয়ে ফ্যাশন নিয়ে কথা বলা অনেক সময় গৌণ বা বিলাসিতা বলেই মনে হতে পারে।

কিন্তু প্রায় দেড় দশক ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে আমি এটাই বুঝেছি—ফ্যাশন বা জীবনধারা কখনো শুধু পোশাকের গল্প না, এটা সময়ের দলিল। ঠিক সেই দায়বদ্ধতা থেকেই এই ওয়েবসাইটের/ বাংলাদেশ ফ্যাশন আর্কাইভের জন্ম। আর সেই ধারাবাহিকতায়, ২০২৫ ফ্যাশন ক্যালেন্ডারের একেবারে শেষ প্রান্তে দাড়িয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখার প্রয়োজন থেকেই এই লিখতে বসা। লেখায় বাক্য গঠন কিংবা তথ্যের অনেক অংশে এআই এর সহযোগিতা ছিলো।

এই লেখাটা তাই কোনো ট্রেন্ড লিস্ট না। এটা “কি এখন চলছে” তার হিসাবও না। বরং এটা ২০২৫ সালকে একজন ডিজাইনারের চোখ দিয়ে দেখার একটা চেষ্টা—যেখানে অভিজ্ঞতা, পর্যবেক্ষণ আর বাস্তবতা একসাথে থাকবে। এখানে দুইটি ভাগে কথা বলা হয়েছে: একদিকে আমাদের দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রি, আর অন্যদিকে ২০২৫ সালে গ্লোবাল ফ্যাশনের সামগ্রিক চিত্র। উদ্দেশ্য একটাই—এই সময়টাকে আর্কাভিং করে রাখা, যেন ভবিষ্যতে কিছুটা হলেও ধারনা নেয়া যাবে ২০২৫ সালের ফ্যাশন নিয়ে।

image by aarong - Copy

২০২৫ সালে আমাদের দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রি

কোভিডের পর থেকেই আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি একটা বড় পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে। আমাদের ক্রেতারা এখন অনেক ফ্যাশন সচেতন এবং চিন্তাভাবনায় অনেক পরিপক্ক। ২০২৫ সালে এসে সেই পরিবর্তনটা আরও স্পষ্ট হয়েছে। ফ্যাশনপ্রেমীরা এখন আগের মতো হুট করে কিছু কিনে বাসায় ফিরে না। তারা নিজেদের লাইফস্টাইল, প্রয়োজন আর মূল্যবোধের সাথে মিল খুঁজে শপিং করে। কেন কিনছে, কার কাছ থেকে কিনছে—এই প্রশ্নগুলো মাথায় রাখতে চায়।

কেন কিনছে, কার কাছ থেকে কিনছে?

এই পরিবর্তনের বড় একটা অংশ জুড়ে আছে ইয়ং জেনারেশন। যদিও আমি এই প্রজন্মকে শুধু “জেন–জি” ট্যাগের ভেতরে আটকে ফেলতে চাই না—ওটা আলাদা আলোচনার বিষয়। কিন্তু এটুকু পরিষ্কার, এই প্রজন্ম শুধুই পোশাক খুঁজছে না, তারা খুঁজছে পারপাস। তারা জানতে চায় কাপড়টা কোথা থেকে আসছে, কে বানাচ্ছে, এই পোশাকের পেছনের গল্প কী।

এই প্রশ্নগুলো শুধু ক্রেতার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। দেশীয় ব্র্যান্ডগুলোও ধীরে ধীরে বিষয়টা বুঝতে শুরু করেছে।

এখন আর শুধু সুন্দর একটা ডিজাইন হলেই যথেষ্ট নয়। ফ্যাব্রিক, সোর্স, কারিগর—এই পুরো জার্নিটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। “সাসটেইনেবল” বা “ইকো–ফ্রেন্ডলি” শব্দগুলো কেবল গ্লোবাল ট্রেন্ড হিসেবে ব্যবহার হচ্ছে, নাকি সত্যিই ব্র্যান্ডের চর্চার অংশ হয়ে উঠছে—এই প্রশ্নটার উত্তর ক্রেতারা খুঁজছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, খুব ধীরে হলেও ব্র্যান্ডগুলো এই দিকেই হাঁটছে।

aarong single use bag x bfa x fxyz V2
Every choice matters! Join us as we do better for our planet.

সাসটেইনেবল ব্র্যান্ড হিসেবে
আড়ং -এর পদক্ষেপ

এই পরিবর্তনগুলো শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ নয়—২০২৫ সালে দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এর বাস্তব প্রতিফলনও দেখা গেছে। যেমন, লিডিং দেশীয় ব্র্যান্ড আড়ং সাসটেইনেবল ফ্যাশনের অংশ হিসেবে কাগজের ব্যাগ ব্যবহারের বিষয়টাকেও নতুনভাবে ভাবতে শুরু করেছে।
দীর্ঘদিন ধরে আড়ং–এর প্র্যাকটিস ছিল—ক্রেতা যা–ই কিনুক না কেন, তার সাথে একটি কাগজের ব্যাগ দেওয়া হবে। ক্রেতারাও এতে অভ্যস্ত ছিল। কিন্তু আড়ং যখন ব্যাগ দেওয়ার ক্ষেত্রে চার্জ নেওয়া শুরু করে এবং কাস্টমারদের রিইউজেবল ব্যাগ ব্যবহারে উৎসাহ দিতে থাকে, তখন স্বাভাবিকভাবেই ক্রেতাদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করে।
অনেকের প্রশ্ন ছিল—যেহেতু আড়ং একটি ব্যবসা প্রতিষ্ঠান, তাহলে ব্যাগের খরচ কেন ক্রেতাকে বহন করতে হবে? তাছাড়া কাগজের ব্যাগ তো পরিবেশবান্ধব বলেই আমরা এতদিন ধরে জেনে এসেছি। সাধারণ মানুষের প্রশ্নটা ঠিক এখানেই এসে দাঁড়ায়।
কিন্তু কাগজের ব্যাগকে আমরা পরিবেশবান্ধব ভাবলেও, এর পেছনে যে গাছ কাটার বাস্তবতা জড়িয়ে আছে, সেটা বড় পরিসরে চিন্তা করলে ছবিটা বদলে যায়। একেকটি কাগজের ব্যাগের পেছনে থাকা এই গাছ কাটার গল্পই শেষ পর্যন্ত পরিবেশের ওপর আরও চাপ তৈরি করে। এই সচেতনতা তৈরি করতেই আড়ং ক্রেতাদের রিইউজেবল ব্যাগ ব্যবহারে উৎসাহ দিচ্ছে—যা সাসটেইনেবল ফ্যাশনের একটি বাস্তব ও কার্যকর উদ্যোগ।

একইভাবে, Taaga Man–এর মতো ব্র্যান্ডগুলো বায়োডিগ্রেডেবল ও তুলনামূলকভাবে ইকো–ফ্রেন্ডলি ফ্যাব্রিক ব্যবহারে আগ্রহ দেখাচ্ছে। এই উদ্যোগগুলো হয়তো এখনো পুরোপুরি মূলধারায় আসেনি, কিন্তু এগুলো স্পষ্টভাবে দেখায়—সাসটেইনেবিলিটি শব্দটা শুধু মার্কেটিং টার্ম না, ধীরে ধীরে কাজের প্রক্রিয়ার অংশ হয়ে উঠছে।

আড়ং নিয়ে বিস্তারিত পড়ুন এই লিংকে-

দীর্ঘমেয়াদে
ব্যবহারযোগ্য ও অর্থবহ
.

LE REVE wear your dreams 

মিক্স–ম্যাচ করে পরার প্রবনতা

২০২৫ সালে ইয়ং কনজ্যুমারদের পরিবর্তিত আচরণ বোঝার জন্য খুব বড় কোনো গবেষণার দরকার হয়নি। বাজারের দিকে তাকালেই দেখা গেছে—অনেক ব্র্যান্ড ইচ্ছাকৃতভাবে “পুরো সেট” চাপিয়ে দেওয়ার জায়গা থেকে সরে এসেছে। যেমন LE REVE বা Twelve Clothing–এর মতো ব্র্যান্ডগুলো ক্রেতাদের জন্য আলাদা আলাদা পিস রাখছে—কুর্তা, টপ, ওভারশার্ট—যেগুলো নিজেরা মিক্স–ম্যাচ করে পরা যায়। এই ব্র্যান্ডগুলো ডিজাইনের ক্ষেত্রেও সচেতনভাবে মিনিমাল স্ট্রাকচার আর নিউট্রাল কালার প্যালেট ব্যবহার করেছে। সোশ্যাল মিডিয়ায় তারা দেখিয়েছে, একই পোশাক কীভাবে অফিস, ক্যাজুয়াল বা হালকা ফেস্টিভ লুকে ব্যবহার করা সম্ভব। এর ফলে ফাস্ট ফ্যাশনের বদলে “একটা পোশাক বারবার পরা যায়”—এই ধারণাটা আরও শক্ত হয়েছে, যা ২০২৫ সালের একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন।

বাণিজ্যিক দিক থেকেও ২০২৫ ছিল বেশ বাস্তববাদী একটা বছর। অনেক ব্র্যান্ড বড় বড় ফেস্টিভ কালেকশনের পাশাপাশি ছোট ছোট ক্যাপসুল কালেকশন করেছে। SKU কম রেখেছে, কিন্তু মানের দিকে বেশি নজর দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় হাইপ তৈরির চেষ্টা চলছেই, তবে এর পাশাপাশি কিছু ব্র্যান্ড নিজেদের নিয়মিত বা রয়্যাল কাস্টমারের সাথে সম্পর্ক আরও শক্ত করার দিকেও মনোযোগ দিয়েছে। দীর্ঘমেয়াদে এটা যে কতটা জরুরি, সেটা এখন অনেকেই বুঝতে শুরু করেছে।

২০২৫ সালে
দেশীয় ব্র্যান্ডগুলোর কালার

কালারের ক্ষেত্রেও একটা স্পষ্ট পরিবর্তন চোখে পড়েছে। আমরা বরাবরই ফেস্টিভ উজ্জ্বল রঙে অভ্যস্ত ছিলাম। কিন্তু ২০২৫ সালে দেশীয় ব্র্যান্ডগুলো কালার নিয়ে বেশ এক্সপেরিমেন্ট করেছে। এক রঙের ভেতরেই নানা শেড, সফট টোন, আর্থি প্যালেট—এই সবকিছু ক্রেতারা বেশ সহজেই গ্রহণ করেছে। ইউনিসেক্স পোশাক এখনও পুরোপুরি গ্রহণযোগ্য না হলেও, কালারের ক্ষেত্রে এই ফ্লুইডিটি এখন অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। এই ধারাবাহিকতাটা ধরে রাখা খুব জরুরি।

অ্যাক্সেসরিজের দিকেও ২০২৫ সালে ফ্যাশনপ্রেমীদের ঝোঁক ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে ব্যাগ আর গহনার ক্ষেত্রে। এর ফলে অনেক ছোট ছোট উদ্যোগ গড়ে উঠেছে—হ্যান্ডমেড ব্যাগ, সিলভার বা ব্রাস জুয়েলারি, লোকাল মোটিফ–ভিত্তিক ডিজাইন। পোশাকের বাইরে এই অ্যাক্সেসরিজ সেগমেন্টটা এখন আলাদা করে নিজের জায়গা তৈরি করছে।

Fashion World in 2024 ২০২৪ সালের ফ্যাশন জগৎ x bfa x fxyz V2

Fashion
World
in 2024

২০২৪: ফ্যাশনের আয়নায় একটি বছর

আমাদের জুলাই অভ্যুত্থান বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। এটি শুধু 
 পোশাক
 নয়, বরং একটি সামাজিক বার্তা, একটি চেতনার প্রতিফলন হিসেবে কাজ করেছে। যা আমাদের শিখিয়েছে, ফ্যাশন শুধু বাহ্যিক স্টাইল নয়, এটি পরিবেশ এবং মানুষের প্রতি দায়িত্বশীলতারও প্রতীক। অভ্যুত্থানের প্রভাব আগামী বছরগুলোতেও বাংলাদেশের ফ্যাশনে দেখা যাবে, যেখানে স্থানীয় ঐতিহ্য এবং সামাজিক সচেতনতা থাকবে ফ্যাশনের কেন্দ্রবিন্দুতে। এছাড়া সাসটেইনেবল ফ্যাশন এবং ঐতিহ্যবাহী ডিজাইনের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ দেখে বোঝা যায়, আমাদের শিকড়ের প্রতি ভালোবাসা কখনো হারিয়ে যাবে না।

বিস্তারিত পড়ুন এই লিংকে –

২০২৫ সালে
গ্লোবাল ফ্যাশন
.

Bespoke লাইফস্টাইল x bfa x fxyz

Bespoke লাইফস্টাইল নিয়ে বিস্তারিত পড়ুন এই লিংকে-


আপনার একটি শেয়ার এবং মন্তব্য আমাদের জন্য অনুপ্রেরণা ❤️


Email
The form has been submitted successfully!
There has been some error while submitting the form. Please verify all form fields again.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial