Durga puja পূজা x bfa x fxyz web

ফ্যাশনে দূর্গা পূজা: ঐতিহ্যের সঙ্গে সৃজনশীলতার উৎসব

বঙ্গদেশীয় দুর্গা পূজার ইতিহাস এবং শরৎকাল দুইটিই পরিপূরক উৎসব। সবাইকে শারদীয় শুভেচ্ছা

সংস্কৃতি, সাজসজ্জা
এবং শৈল্পিকতার প্রদর্শনী

যে কোন উৎসবের সাথে প্রকৃতি-এ একটা গভির সম্পর্ক রয়েছে। মেঘের ভেলা আর মাঠ জুড়ে কাশফুলের দোল মনে করিয়ে দেয় শরৎ এর আগমন, সাথে শারদীয় দূর্গা পূজা। বঙ্গদেশীয় দুর্গা পূজার ইতিহাস এবং শরৎকাল দুইটিই পরিপূরক উৎসব। সবাইকে শারদীয় শুভেচ্ছা

বাংলাদেশে দূর্গা পূজা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। পূজার এই সময়টি দেশজুড়ে নানা রঙ, আলো এবং সৃজনশীলতার এক বিশাল মেলা। এর সঙ্গে রয়েছে ফ্যাশনের এক বিশেষ দিক, যেখানে ঐতিহ্যবাহী পোশাকের পাশাপাশি আধুনিকতার ছোঁয়াও দেখা যায়। প্রতিটি পূজার দিনে পোশাকের গুরুত্ব অপরিসীম এবং বিভিন্ন দিনে আলাদা আলাদা সাজ-পোশাকের রীতি পালন করা হয়।

দূর্গা পূজায় ফ্যাশন এবং পোশাক পরিধানের বিষয়টি গভীরভাবে জড়িত। এবারে ফ্যাশন ব্র্যান্ডগুলো দূর্গা পূজার জন্য বিশেষ কালেকশন বাজারে নিয়ে এসছে, যেখানে ঐতিহ্যবাহী এবং আধুনিক পোশাকের সুন্দর মিশ্রণ দেখা যাচ্ছে। দেশীয় ফ্যাশন ব্রান্ড Aarong, Anjans, Cats Eye, Yellow, Sailor, Kay Kraft ইত্যাদি ব্র্যান্ডগুলো বিশেষ ডিজাইন করা শাড়ি, সালোয়ার কামিজ, কুর্তা, এবং অন্যান্য ফ্যাশনেবল পোশাক দিয়ে সাজিয়েছে এবারের পূজার আয়োজন। বলা যায় পূজার শপিং শুরু হয়ে গেছে, ব্যস্ত হয়ে পড়েছে শপিং মলগুলো এবং স্থানীয় মার্কেটগুলো।

পূজার বিভিন্ন দিনে সাজগোজ

দূর্গা পূজার সময়ে সাজগোজ এক বিশেষ গুরুত্ব বহন করে, কারণ প্রতিটি দিনেই ভিন্ন ভিন্ন সাজ-পোশাকের রীতি এবং উৎসবের পরিবেশ অনুযায়ী নিজেকে উপস্থাপন করা হয়। এই ঋতুতে হুটহাট করে বর্ষার আগমন সাথে গরম আমেজ মাথায় রেখে পোশাক নির্বাচন করা উচিৎ। দিনের বেলা কিংবা সন্ধ্যা বা রাত পোশাক নির্বাচনে এবং সাজসজ্জা থাকতে পারে  ভিন্নতা। নিচে কিছু সাজগোজের টিপস দেওয়া হলো, যা আপনাকে পূজার দিনগুলোতে অনন্য এবং সুন্দর করে তুলতে সাহায্য করবে।

১.

ষষ্ঠীর সাজগোজ:

ষষ্ঠীর দিন পূজার শুরু হয়, তাই সাজগোজে হালকা এবং সহজলভ্য একটি লুক তৈরি করতে পারেন।

পোশাক: ট্র্যাডিশনাল শাড়ি বা সালোয়ার কামিজ, ফিউশন কুর্তি পরতে পারেন। হালকা, আরামদায়ক এবং উজ্জ্বল রঙের পোশাক ভালো মানাবে।

মেকআপ: হালকা মেকআপ রাখুন। একটি ভালো ফাউন্ডেশন ব্যবহার করে ত্বকের ফিনিশিং তৈরি করুন। চোখে হালকা কাজল বা আইলাইনার দিন এবং হালকা গোলাপি লিপস্টিক ব্যবহার করুন।

গয়না: ট্র্যাডিশনাল ঝুমকা বা ছোট মেটালিক গয়না মানানসই হবে।

২.

সপ্তমীর সাজগোজ:

এই দিনে একটু বেশি জমকালো সাজগোজ করা যায়, কারণ এটি পূজার একটি মূল দিন।

পোশাক: গর্জিয়াস শাড়ি, সিল্ক বা বেনারসি শাড়ি এই দিনে মানানসই হবে। যারা শাড়ি পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তারা ডিজাইনার কুর্তি বা লেহেঙ্গা বেছে নিতে পারেন।

মেকআপ: দিনের জন্য হালকা কিন্তু ফ্রেশ লুকের মেকআপ বেছে নিন। চোখে স্মোকি আই মেকআপ ও পিচ বা মাউভ রঙের লিপস্টিক দিন।

গয়না: একটু বড় ও জমকালো গয়না পরুন। চোকার বা টেম্পল জুয়েলারি এই লুকে দারুণ মানাবে।

৩.

অষ্টমীর সাজগোজ:

অষ্টমীর দিন অঞ্জলি দেওয়া হয়, তাই একটু ট্র্যাডিশনাল ও নরমাল অথচ সুন্দর একটি লুক বেছে নিতে পারেন।

পোশাক: সাদা-লাল পাড়ের শাড়ি বা ট্র্যাডিশনাল কুর্তি এখানে সবচেয়ে বেশি মানানসই।

মেকআপ: ক্ল্যাসিক লুকের জন্য চড়া রঙের লাল লিপস্টিক ব্যবহার করতে পারেন। চোখে কালো কাজল এবং হালকা ব্লাশ ব্যবহার করে একটি মিষ্টি লুক তৈরি করুন।

গয়না: ট্র্যাডিশনাল গোল্ড প্লেটেড গয়না, যেমন – বালা, চুড়ি এবং বড় টিকলি পরুন। আর লাল টিপ পুরো সাজের একটি গুরুত্বপূর্ণ অংশ।



৪.

নবমীর সাজগোজ:

নবমীতে জমকালো সাজগোজ করা হয় এবং এই দিনটি উদযাপনের আবহ অনুযায়ী।

পোশাক: ব্রাইট রঙের শাড়ি, লেহেঙ্গা বা সালোয়ার কামিজের দিকে যেতে পারেন। গোল্ডেন, রেড বা রিচ কালার টোন বেছে নিন।

মেকআপ: জমকালো পার্টি মেকআপ বেছে নিন। গ্লিটার আইশ্যাডো এবং গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করে একটা গ্ল্যামারাস লুক তৈরি করুন।

গয়না: বড় কানের দুল, নেকলেস এবং ব্রেসলেট বা হাতের চুড়ি পরতে পারেন।

৫.

দশমীর সাজগোজ:

দশমীর সময় সিঁদুর খেলা হয়, তাই এখানে সাজগোজে একটি ঐতিহ্যবাহী এবং সাবলীল লুক রাখতে হবে।

পোশাক: সাদা শাড়ি বা লাল পাড়ের শাড়ি দশমীর জন্য বেশ জনপ্রিয়। আপনি চাইলে কটনের শাড়ি বেছে নিতে পারেন।

মেকআপ: হালকা এবং গ্লোয়ি মেকআপ রাখুন, কারণ সিঁদুর খেলার পর লুকটি আরও সুন্দর হয়ে উঠবে। চোখে কাজল, হালকা ব্লাশ এবং লাল লিপস্টিক পুরো লুকের জন্য উপযুক্ত।

গয়না: সোনালি বা অক্সিডাইজড গয়না এবং লাল টিপ মানানসই হবে। সিঁদুর খেলার সময় চুল খোলা রাখলে সাজটি সুন্দর দেখাবে।

অতিরিক্ত টিপস:

প্রতিটি দিনের পোশাক এবং মেকআপের সঙ্গে চুলের সাজ মানানসই হওয়া জরুরি।

শাড়ির সঙ্গে খোপা বা ঢিলে চুল বাঁধা যায়, আবার কুর্তি বা লেহেঙ্গার সঙ্গে খোলা চুল বা হালকা কার্লও মানাবে।


সঠিক অ্যাকসেসরিজ, যেমন – ক্লাচ, ব্যাগ এবং স্যান্ডেলের সঙ্গে পুরো লুকটি কমপ্লিট করুন।


হাতে আলতা বা মেহেদি লাগালে পূজার ফেস্টিভ মুড আরও ফুটে উঠবে।

durgha puja bangladesh 23

আরও পড়ুন

এবার আমি দুর্গা হতে চাই

এই ভাবেই দুর্গা প্রধানতম দেবী হিসেবে আবির্ভূত হন বাঙ্গালী হিন্দুদের কাছে। যা আজ বাংলার সর্ববৃহৎ পূজায় রুপান্তরিত হয়েছে।


আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম লিংক


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial

Warning: Undefined array key "sfsi_threadsIcon_order" in /home/bdfashio/public_html/wp-content/plugins/ultimate-social-media-icons/libs/controllers/sfsi_frontpopUp.php on line 165

Warning: Undefined array key "sfsi_blueskyIcon_order" in /home/bdfashio/public_html/wp-content/plugins/ultimate-social-media-icons/libs/controllers/sfsi_frontpopUp.php on line 170
error

Your share and comment are an inspiration to us