fashion terms to know
ফ্যাশন বলতে আমরা সাধারণত পোশাক, অলংকার, এবং সাজ-সজ্জার এমন ধারাগুলোকে বুঝি, যা একটি নির্দিষ্ট সময়ে জনপ্রিয় হয়ে ওঠে এবং সময়ের পরিক্রমায় আবার ফিরে ফিরে আসে। তবে ফ্যাশন শুধুমাত্র পোশাকের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি একটি বহুমাত্রিক বিষয়, যা জীবনযাত্রা, আচার-আচরণ, সৌন্দর্য, এবং সাংস্কৃতিক চিন্তাধারার প্রতিফলনও করে। ফ্যাশন পরিবর্তনশীল এবং সময়ের সাথে বিভিন্ন সমাজ ও সংস্কৃতির ওপর তার প্রভাব ফেলে।
ফ্যাশন সম্পর্কে আলোচনা করার সময় কিছু নির্দিষ্ট শব্দ বা টার্ম ব্যবহার করা হয়, যা ফ্যাশন ডিজাইন, ট্রেন্ড, এবং স্টাইলের দিক থেকে গুরুত্বপূর্ণ। এসব টার্ম জানা থাকলে নতুন ফ্যাশন ট্রেন্ড বুঝতে এবং এ নিয়ে আলোচনায় আরও স্বাচ্ছন্দ্যবোধ করা যায়। এছাড়া এই টার্মস গুলো শুধুমাত্র পোশাকের ধারা নয়, বরং পুরো লাইফস্টাইলের প্রতিফলনও ঘটে। যেমন— Avant-Garde বা Bohemian স্টাইলগুলো আমাদের ব্যক্তিত্বের ভিন্নতা এবং সাহসিকতা প্রকাশ করতে সহায়তা করে, আর Capsule Wardrobe বা Fast Fashion এর মতো টার্মগুলো ফ্যাশনের ব্যবহারিক দিকগুলো তুলে ধরে।
ফ্যাশনের এই বহুমাত্রিক দুনিয়ায় চলতে গেলে এসব ফ্যাশন টার্মস জানা থাকলে স্টাইল এবং ট্রেন্ড বোঝার ক্ষেত্রে দারুণ সহায়তা পাওয়া যায়। ফ্যাশন তার ভাষা এবং নিজস্ব রূপকথা তৈরি করে, যা সময়ের সাথে আরো বিস্তৃত হয়।
1.Couture or Haute Couture
ক্যুট্যুর এবং ওট ক্যুট্যুর
ক্যুট্যুর বা ওট ক্যুট্যুর হলো উচ্চমানের বিলাসবহুল ডিজাইন করা পোশাক এবং ইভেন্ট। যা কাস্টম-মেড এবং হাতে তৈরি পোশাক, এবং এগুলো বিশেষ ডিজাইনার লেবেলের অধীনে তৈরি হয়। এটি একেবারে এক্সক্লুসিভ এবং শিল্পমানের পোশাক কে বোঝায়।
2. Pret-a-Porter
প্রেট-আ-পোর্টার
ফরাসি শব্দ “Pret-a-Porter” বা রেডি-টু-ওয়্যার টাইপ পোশাক বোঝায়, যা বাল্ক পরিমাণে বাজারে সরাসরি বিক্রয়ের জন্য তৈরি করা হয়। এগুলো কাস্টম-মেডের বিপরীতে সার্বজনীনভাবে তৈরি পোশাক।
3.Avant-Garde
আভাঁ-গার্দ
আভাঁ-গার্দ ফ্যাশন বলতে নতুন, এক্সপেরিমেন্টাল এবং প্রচলিত ফ্যাশনের বাইরে এমন কিছু বোঝানো হয়। এধরনের পোশাক সাহসী এবং সৃজনশীল ডিজাইনের প্রতিফলন, যা অন্যদের থেকে আলাদা করে।
4.Capsule Wardrobe of Capsule Collection
ক্যাপসুল ওয়ারড্রোব বা ক্যাপসুল কালেকশন
ক্যাপসুল কালেকশন মুলত কোন এক কন্সপ্টে বা থিমের উপর ছোট আকারে কালেকশন। এবং প্রতিটি আইটেম এমন ভাবে করা হয় যাতে একটির সাথে আরেকটি পরিপূর্নতা নিয়ে আসতে পারে। এই ধরনের কালেকশন ছোট হলেও এর প্রতিটি আইটেম টাইমলেস এবং বিভিন্ন স্টাইলের সাথে মানিয়ে যায়। ক্যাপসুল ওয়ারড্রোবও তেমনটাই। নির্দিষ্ট কিছু মৌলিক পোশাক, যা বিভিন্নভাবে পরা যায় এবং একাধিক লুকে নিজেকে উপস্থাপন করা যায়।
5. Fast Fashion
ফাস্ট ফ্যাশন
ফাস্ট ফ্যাশন এমন পোশাক বোঝায়, যা দ্রুত এবং কম দামে তৈরি করা হয়। এবং যা অল্প সময়ের জন্য জনপ্রিয় থাকে। এধরনের পোশাক সহজলভ্য হলেও, এর জীবনকাল তুলনামূলকভাবে কম।
6. Vintage
ভিনটেজ
ভিনটেজ ফ্যাশন হলো পুরনো দিনের জনপ্রিয় স্টাইলের আধুনিক উপস্থাপন। সাধারণত ২০ বছর বা তার বেশি পুরনো পোশাককে ভিনটেজ বলা হয়, যা নতুন ধারায় আবারও ফ্যাশনে ফিরে আসে।
7.Bohemian
বোহেমিয়ান
বোহেমিয়ান স্টাইল বলতে বোঝায় ফ্রি-স্পিরিটেড বা শিল্পসত্ত্বা দ্বারা প্রভাবিত এক ধরনের ফ্যাশন, যা নির্দিষ্ট কোন নিয়মের মধ্যে বাঁধা থাকে না। এসব স্টাইলে অনেকটা অগোছালো মনে হলেও থাকে নিদৃষ্ট এবং নিজস্ব কিছু গ্রামার। এসব পোশাকে নকশা হিসেবে রঙিন প্রিন্ট, ফ্লোরাল প্যাটার্ন, এবং বিভিন্ন ফ্যাব্রিকের মিশ্রণ বেশি দেখা যায়।
8. Streetwear
স্ট্রিটওয়্যার
স্ট্রিটওয়্যার হলো আধুনিক আর্বান কালচারের ফ্যাশন, যা তরুণদের মধ্যে জনপ্রিয়। হুডি, স্নিকার্স, এবং জিন্স এই ফ্যাশনের মূল অংশ।
9. Oversized
ওভারসাইজড
ওভারসাইজড পোশাক হলো ইচ্ছাকৃতভাবে বড় আকারে তৈরি করা পোশাক, যা ঢিলেঢালা ফিটিং এর হয়ে থাকে। এই স্টাইল বর্তমানে বেশ ট্রেন্ডি, বিশেষ করে জেন-জি প্রজন্মের মধ্যে।
10. Androgynous
অ্যান্ড্রোজেনাস
অ্যান্ড্রোজেনাস স্টাইল হলো এমন ফ্যাশন, যা পুরুষ ও নারীর উভয়ের জন্য প্রযোজ্য। এটি জেন্ডার-নিরপেক্ষ স্টাইল হিসেবে পরিচিত।
আপনার একটি শেয়ার আমাদের জন্য অনুপ্রেরণা

আরও পড়ুন
ফ্যাশনের শীর্ষে ওট-ক্যুট্যুর: ঐতিহ্য, সৃজনশীলতা নাকি বিলাসিতা?
Haute Couture একটি সংরক্ষিত টার্ম, যা ফ্রান্সের বিশেষ কিছু ফ্যাশন হাউসগুলির জন্য নির্দিষ্ট। Chambre Syndicale de la Haute Couture (শাম্ব্রে সিন্ডিকাল দে লা ওট ক্যুট্যুর) ফ্রান্সের সরকারের অনুমোদন পায় এমন ফ্যাশন হাউস যারা “Haute Couture” টার্মটি ব্যবহার করতে পারে।
অন্যান্য গুরুত্বপূর্ণ ফ্যাশন টার্ম:
Trend (ট্রেন্ড): সময়ের সাথে জনপ্রিয় হওয়া নির্দিষ্ট ফ্যাশন।
Silhouette (সিলুয়েট): পোশাকের বাহ্যিক আকৃতি।
Accessories (অ্যাক্সেসরিজ): পোশাকের সাথে মানানসই অতিরিক্ত অলংকার বা সামগ্রী।
Minimalism (মিনিমালিজম): কম সংখ্যক পোশাক বা সিম্পল ডিজাইনের হয়ে থাকে।
Color Blocking (কালার ব্লকিং): রঙের মাধ্যমে বিভিন্ন অংশকে ফোকাস করা পোশাক।
Sheer (শিয়ার) অতি পাতলা, ট্রান্সপারেন্ট বা অর্ধ-স্বচ্ছ কাপড়, যা সাধারণত লেইস বা মেশের মতো কাপড়ে পাওয়া যায়।
Fabric (ফ্যাব্রিক)
Layering (লেয়ারিং)
Draping (ড্রেপিং)
Flare (ফ্লেয়ার)
Lookbook (লুকবুক)
Waistline (ওয়েস্টলাইন)
Embellishment (এমবেলিশমেন্ট)
Placket (প্ল্যাকেট)
Tapered (টেপারড)
Hemline (হেমলাইন)
Seam (সিম)
Inseam (ইনসিম)
Cut-Out (কাট-আউট)
ফ্যাশনে আরও এমন কিছু শব্দ রয়েছে, যা বিশেষ করে স্টাইল বা কোনো নির্দিষ্ট প্রোফাইলকে প্রকাশ করে। নিচে এমন কিছু গুরুত্বপূর্ণ টার্ম তুলে ধরা হলো:
.
১. Ensemble
অ্যাসেম্বল
“অ্যাসেম্বল” শব্দটি পোশাকের পুরো সেট বোঝাতে ব্যবহৃত হয়। এর মধ্যে টপ, বটম এবং অ্যাক্সেসরিজ একত্রে কিভাবে পরা হবে, তা নির্দেশ করে।
২. Chic
শিক
চিক একটি ফরাসি শব্দ, যা স্টাইলিশ, পরিপাটি এবং সৌন্দর্যপূর্ণ কিছু বোঝায়। এটি সাধারণত সোজা, সরল, কিন্তু মার্জিত স্টাইলকে তুলে ধরে।
৩.Bespoke
বেসপোক
বেসপোক শব্দটি ফ্যাশনে কাস্টম-মেড পোশাক বোঝায়, যা নির্দিষ্টভাবে একজন ব্যক্তির জন্য তার ব্যক্তিগত মাপ অনুযায়ী তৈরি করা হয়। এটি উচ্চমানের এবং এক্সক্লুসিভ ডিজাইন বোঝায়।
৪. Double-Breasted
ডাবল-ব্রেস্টেড
ডাবল-ব্রেস্টেড পোশাক সাধারণত ব্লেজার বা জ্যাকেটের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যার সামনের অংশে দুই সারিতে বোতাম থাকে। এটি ফর্মাল এবং ক্লাসিক লুকের জন্য পরিচিত।
৫. Shift Dress
শিফট ড্রেস
শিফট ড্রেস হলো ঢিলেঢালা, সরল, এবং স্ট্রেট-ফিটিং পোশাক, যা শরীরের সাথে আঁটসাঁট না হয়ে স্বাচ্ছন্দ্যবোধ দেয়।
৬. Fashion Icon
ফ্যাশন আইকন
ফ্যাশন আইকন এমন একজন ব্যক্তি, যার স্টাইল এবং ফ্যাশন অন্যদের দ্বারা অনুকরণীয় হিসেবে বিবেচিত হয়। তাদের ফ্যাশন চেতনা অনেকের কাছে প্রেরণাদায়ক হয়ে ওঠে।
৭. Kimono
কিমোনো
কিমোনো হলো জাপানি ঐতিহ্যবাহী পোশাক, যা বর্তমানে ফ্যাশনে একটি স্টাইলিশ আউটারওয়্যার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি ঢিলেঢালা এবং কোমরে বেল্টের মাধ্যমে বাঁধা হয়।
৮. Monochrome
মনোক্রোম
মনোক্রোম শব্দটি একই রঙের বিভিন্ন শেড ব্যবহার করে তৈরি পোশাক বোঝায়। এটি স্টাইলিশ এবং একরঙা লুকের জন্য জনপ্রিয়।
৯. Asymmetrical
অ্যাসিমেট্রিক্যাল
অ্যাসিমেট্রিক্যাল ডিজাইন হলো এমন পোশাক, যার একটি দিক অন্য দিক থেকে ভিন্ন হয়। উদাহরণস্বরূপ, এক পাশ লম্বা এবং অন্য পাশ ছোট।
১০. Athleisure
অ্যাথলেজার
অ্যাথলেজার হলো এমন একটি ফ্যাশন ট্রেন্ড, যা স্পোর্টসওয়্যার এবং লাউঞ্জওয়্যার মিশ্রিত করে ফ্যাশনেবল স্টাইল তৈরি করে। এটি এমন পোশাক যা সাধারনত জিমের জন্য তৈরি করা, তবে এসব পোশাক স্টাইলিশ থাকায় দৈনন্দিন জীবনেও ব্যবহার করা যায়।


Rogan Art: কাপড়ে আঁকা এক আশ্চর্য আয়নাবাজি
bdfashion archive
কোথায় আছে ঢাকার নবাব পরিবারের দরিয়া-ই-নূর?
bdfashion archive
প্রাকৃতিক রত্নের গল্প
bdfashion archive
কাপড়ে রঙ করার টেকনিক: যেখান থেকেই শুরু নকশার গল্প
fayze hassan
প্রকৃতি, কারিগর আর ফ্যাশন—Natural Dye-এর গল্প
fayze hassan







