Dress Smart for Your Next Trip ভ্রমণের স্টাইল featurd image by taaga tour and travel x bfa x fxyz

ভ্রমণের ফ্যাশন: কোথাও ঘুরতে গেলে কী পরা উচিত?

এমন সব পোশাক সাথে নিন, যেগুলো ঘুরিয়ে-ফিরিয়ে বিভিন্ন আউটফিট তৈরি করে নিতে পারবেন এবং যা আপনাকে দেবে সর্বোচ্চ আরাম।

Dress
Smart
for Your
Next Trip

পোশাক বিষয়টা যতটা না ব্যক্তির, অনেক সময় তার চাইতেও বেশি হয়ে স্থান ও উপলক্ষের। কোথায় যাচ্ছি, কখন যাচ্ছি এবং যাওয়ার মাধ্যমটা কেমন– এই সবকিছুর উপরই নির্ভর করে কোন পোশাকটি পরা হবে, সে বিষয়টিও। ঘরোয়া মহলে নিজের শোবার ঘরে যে পোশাক পরা হয়, তা নিশ্চয়ই বাজার করতে যাবার সময় পরা হবে না– আর ঠিক তেমনি বিয়েবাড়ির সাজসজ্জা মানাবে না বন্ধুদের সাথে আরামদায়ক আড্ডার সময়। ভ্রমণও আমাদের জীবনের এমনই একটি বহুল জনপ্রিয় উপলক্ষ।

ব্যস্ত জীবনে আমরা সবাই অপেক্ষা করে থাকি, কবে কোথাও ঘুরতে যাব আর হাঁফ ছেড়ে বাঁচব নাগরিক কোলাহলের ত্রস্ততা থেকে। ভ্রমণের বিষয়টি আসলে অবশ্য আরামের পাশাপাশি চলে আসে আরেকটি চিন্তা। ছবি তোলার, ভিডিওগ্রাফি বা ভ্লগিং করার। অর্থাৎ, এক কথায় সেই স্মৃতিময় ভ্রমণের স্মৃতি ধরে রাখা। স্মৃতিতে আমরা সবসময়ই সুন্দর থাকতে চাই, নিজের এবং অন্যের জন্য। তাই ভ্রমণের বেলায় কোন পোশাকটি পরা হবে– সেটিও খুব গুরুত্ব পেয়ে থাকে। অনেকে তো ঘুরতে যাবার আগে সেরে ফেলেন ছোটখাটো ট্যুর শপিংও। ভ্রমণের পোশাক বাছাইয়ের ক্ষেত্রে যে ব্যাপারগুলো মাথায় রাখা জরুরি–

Comfort
Meets
Style

আরাম


ভ্রমণে যদি শহর থেকে দূরে কোথাও কয়েক ঘণ্টার বাস বা ট্রেন জার্নি করতে হয়, তাহলে অবশ্যই আরামকে সবচেয়ে প্রাধান্য দিতে হবে। কেননা দীর্ঘ সময়ের সফরে শরীর যাতে বেশি ঘেমে না যায় এবং তা থেকে দুর্গন্ধ এসে নিজেকেই বিরক্ত না করে দেয়– এটিও খেয়াল রাখা জরুরি। সেইসাথে পোশাক আরামদায়ক না হলে সফরের সময়টাও বেশ ঝামেলার হয়ে যায়। তাই নিজের জন্য সবচেয়ে বেশি আরামদায়ক পোশাকটাই বেছে নিন যেকোনো ভ্রমণের শুরুতে। এমনকি ঘুরতে যাবার পরও যদি খুব বেশি আরামদায়ক ধরনের ট্যুর না হয়, মানে শুধু ছবি তোলা বা হালকা হাঁটাহাঁটি নয় বরং চলতে হয় অনেকটা পথ– তা সমতলে হোক বা পাহাড়ি রাস্তায়, তাতেও আরামকে সবার উপর রাখতে হবে। নিজেকে স্বচ্ছন্দ না রাখলে সেটি নিজের ও অন্যের জন্য ভোগান্তির কারণ হতে পারে।

Make
Your
Outfits
Pop on the Go

রঙ

ছবি তোলার ক্ষেত্রে মূলত উজ্জ্বল রঙের পোশাকগুলোই বেশি ফুটে ওঠে। তাই ভ্রমণের ক্ষেত্রে উজ্জ্বল রঙের পোশাক বেছে নেয়া বুদ্ধিমানের কাজ। সময়টা হোক গ্রীষ্মকাল বা শীতকাল। আর ‍যদি সফর করতে হয় এসি-বিহীন বাহনে, তাহলে হালকা রঙের কাপড় পরা ভালো। এক্ষেত্রে কালো রঙ এড়িয়ে চলতে হবে কেননা কালো রঙ তাপ শুষে নিয়ে দেহের তাপমাত্রাও বাড়িয়ে দেয়। অপরদিকে সাদা রঙ আরামদায়ক হবে। তবে সাদা রঙের পোশাক যেহেতু সহজে ময়লা হয়ে যাবার ভয় আছে, সেক্ষেত্রে অন্যান্য হালকা রঙ যেমন লেমন ইউলো, অ্যাকোয়া কিংবা আকাশী, গোলাপি, সবুজ ইত্যাদি রঙ বেছে নেয়া যায়। এতে গরমও কম লাগবে আবার রঙ বিষয়ক আরামেও কোনো ঘাটতি হবে না। ছবিও আসবে বেশ।

The Perfect
Fit
on the Go

কাটিং ও ফিটিং


পোশাকের কাটিং ও ফিটিং– এই দুইটি বিষয় সবসময়ই গুরুত্বপূর্ণ, তবে ভ্রমণের ক্ষেত্রে তা আরো বিশেষ গুরুত্ব বহন করে। ভ্রমণের চলাফেরা আরামদায়ক ও স্বচ্ছন্দ হবার জন্য এটি জরুরি। ধরা যাক সমুদ্রে ঘুরতে গেছেন, সৈকতে শুধুই বালুর ছড়াছড়ি। তাতে হেঁটে বেড়ানোর জন্য লং স্কার্ট বা ধুতি নিশ্চয়ই ঠিক পছন্দ হতে পারে না। এতে বালুময় হয়ে উঠবে পোশাক। একই কারণে সমুদ্রের জলে মাতামাতি করার সময়ও এমন পোশাক পরা যাবে না যা সামলাতে ভীষণ বেগ পেতে হয়। সেক্ষেত্রে মোটামুটি ফিটিং হয় এমন পোশাক পরা ভালো, খুব বেশি ঢিলেঢালা পোশাক না পরাই উচিত। ঠিকঠাক মাপের পোশাক সবক্ষেত্রেই ভালো পছন্দ। তবে শুধুই হেঁটে বেড়ানোর সমতলে ঘুরতে গেলে হাওয়া চলাচল করে এমন ঢিলেঢালা পোশাক বেছে নেয়া যায়, বিশেষত গরমকালে। এতে করে বেশি ঘেমে যাবার আশঙ্কা থাকবে না।

Perfect
Fabrics for
Comfortable Travel

ফেব্রিকের ধরন

পোশাকের ক্ষেত্রে ফেব্রিক বা কাপড়ের আকৃতির সাথে সাথে প্রকৃতিটাও খুব ভেবে দেখবার বিষয়। কী ধরনের ট্যুরে যাচ্ছেন, তার উপর নির্ভর করবে বেশিরভাগ কাপড়ের ধরন। যদি পাহাড়ে হাইকিং বা ট্রেকিংয়ের ভ্রমণ হয়, তাহলে হালকা পোশাক পরতে হবে। সুতি কাপড় এক্ষেত্রে হতে পারে প্রথম পছন্দ। বাতাস চলাচল করবে, বেশি ঘামিয়ে তুলবে না– পাহাড়ের বুকে অভিযান চালাতে এমন পোশাকই দরকার। আবার অনেক বেশিবার পানিতে ভেজা হবে, বৃষ্টিস্নাত অঞ্চল বা নদী-সমুদ্র-হাওড়ের কাছাকাছি গেলেও জর্জেটের কাপড় বেশি ভালো হবে। কারণ তা সহজেই শুকিয়ে যায়।

ভ্রমণ উপভোগ্য হতে গেলে ভ্রমণের ফ্যাশন নিয়েও আগে থেকে পরিকল্পনা করে নেয়া ভালো। নয়তো বেশিরভাগ পোশাকই না পরে ফিরিয়ে আনতে হয়, সেইসাথে ভারি লাগেজের সমস্যা তো রয়েছেই। এমন সব পোশাক সাথে নিন, যেগুলো ঘুরিয়ে-ফিরিয়ে বিভিন্ন আউটফিট তৈরি করে নিতে পারবেন এবং যা আপনাকে দেবে সর্বোচ্চ আরাম।
 


আপনার একটি শেয়ার আমাদের জন্য অনুপ্রেরণা


আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম লিংক


December 9, 2025
pabna jora bangla mandir পাবনার জোড়বাংলা মন্দির x bfa x fxyz

পাবনার জোড়বাংলা মন্দির—এক ঐতিহাসিক স্থাপনা

fayze hassan
বাংলার জোড়বাংলা মন্দির বলতেই মনে আসে— দিনাজপুরের কান্তনগর/কান্তজীউ মন্দির, পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর জোড়বাংলা মন্দির। পাবনার এই মন্দির সেই ঐতিহ্যের…
December 9, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial