JARTA

যাত্রা | Jatra-a journey into craft

দেশীয় কারুশিল্পকে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে তুলে ধরার অন্যতম ধারক হলো “ যাত্রা “ । যা বাংলাদেশের শিকড়কে রঙিন ও আলোকিত করতে চেষ্টা করে যাচ্ছেন যাত্রার কর্ণধার আনুশেহ আনাদিল ।

বাংলাদেশের পোশাক শিল্পের যাত্রা শুরু হয় ষাটের দশকে। তবে এই শিল্পের বিকাশ সত্তরের দশকের শেষ পর্যন্ত রপ্তানি খাত হিসেবে বিকশিত হতে থাকে। বর্তমানে এটি বাংলাদেশের বৃহত্তম রপ্তানিমুখী শিল্প। সাথে সাথে বিকশিত হতে থাকে দেশীয় ফ্যাশন হাউস গুলো। দেশীও এবং নিজস্ব নকশায় তৈরি পোশাক গুলো সবার আগ্রহ তৈরি করে, যা নিজস্ব ধারায় ফ্যাশনেবল হয়ে উঠতে সাহায্য করেছে। তার ধারাাহিকতায় বাংলাদেশের স্থানীয় ফ্যাশন শিল্পের পরিধি ধীরে ধীরে বাড়ছে। ১৬ কোটি মানুষের বিশাল বাজারের কথা মাথায় রেখে নতুন নতুন দেশীয় ব্র্যান্ড আসছে। এই সংখ্যা একটি প্রতিশ্রুতিশীল হারে বাড়ছে। সময়ের সাথে তাল মিলিয়ে অত্যাধুনিক ডিজাইন ও মানের বিষয়টি মাথায় রেখে বেশ কিছু ফ্যাশন হাউস প্রতিষ্ঠিত হয়েছে যা এখন বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ডে পরিণত হয়েছে। ধারাবাহিকতায় এবার “ যাত্রা “ এবং ‘যাত্রা বিরতি’

যাত্রা

Jatra-a journey into craft

দেশীয় কারুশিল্পকে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে তুলে ধরার অন্যতম ধারক হলো “ যাত্রা “ । যা বাংলাদেশের শিকড়কে রঙিন ও আলোকিত করতে চেষ্টা করে যাচ্ছেন যাত্রার কর্ণধার আনুশেহ আনাদিল । তিনি বাংলাদেশের এক অতি পরিচিত নাম । বাংলাদেশের বাউল তথা লালনের গানকে সব প্রজন্মের কাছে সহজতর করে পৌছেঁ দিয়েছেন । তিনি একজন উদ্যোক্তাও । ২০০১ সালে প্রতিষ্ঠিত “যাত্রা- এ জার্নি ইন্টু ক্রাফট ইন ঢাকা” প্রতিষ্ঠানে ১০০ জন এর বেশি কারু শিল্পী কাজ করে । একই ছাতার নিচে ‘যাত্রা বিরতি’ নামের একটি মিউজিক্যাল রেস্তোরাঁ রয়েছে ।

Jatra House No. 63, Road No. 17/A, Block E, Banani, Dhaka, Bangladesh

Anusheh Anadil

আনুশেহ আনাদিল
.

বিশিষ্ট নৃত্যশিল্পী ও গবেষক লুবনা মরিয়ম এর কন্যা আনুশেহ আনাদিল । তিনি লোক সঙ্গীত ব্যান্ড বাংলা এর প্রধান কণ্ঠশিল্পী। ‘ঘাটে লাগাইয়া ডিঙা পান খাইয়া যাও’ খ্যাত আনুশেহ লোক সঙ্গীত ব্যান্ড “বাংলা” –র সাথে সঙ্গীত পরিবেশোনা শুরু করেন ১৯৯৮ সালে থেকে। তিনি সহজিয়া ধর্ম নামে পরিচিত বাউল তথা লালনের গানকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন তার গায়কির মাধ্যমে ।

আনুশেহ্‌ ওস্তাদ সগীরুদ্দীন খানের অধীনে উত্তর ভারতীয় ক্লাসিকাল সঙ্গীতের প্রশিক্ষণ গ্রহণ করেন। তারপর তিনি লোক সঙ্গীত গাওয়া শুরু করেন। তিনি জোনাস হেলবর্গের সাথে কাজ করেন। তার গাওয়া গান সুশিলা রমনের “মিউজিক ফর ক্রোকোডাইল” –এ অন্তর্ভুক্ত হয়। আনুশেহ্‌ “ইন্ডিয়ান ওশান” ব্যান্ডের সাথে অভীক মুখোপাধ্যায়ের “ভূমি” সিনেমার জন্য একটি গান রেকর্ড করেছেন। তিনি তন্ময় বোসের সাথে “বাউল এবং বেয়ন্ড” নামে একটি গানের প্রকল্পেও কাজ করেন। তিনি কল্পনা দত্তের তত্ত্বাবধানে ক্লাসিকাল সঙ্গীত শিখা চালিয়ে যান। আনুশেহ্‌ মাভেরিক চলচ্চিত্র-নির্মাতা Q’s এর সিনেমা “তাসের দেশ” এর জন্য গান রেকর্ড করেন, যা অনেক প্রসংশিত হয়।

ভালোবেসে বিয়ে করেছিলেন বাংলা ব্যান্ড দলের সদস্য বুনোকে। বুনোর সঙ্গে বিচ্ছেদ এর পর আরাশ ও রাহা-র জননী আনুশেহ্‌  ২০১৬ সালের ১৬ ডিসেম্বর  পুনরায় বিয়ে করেন গায়ক ও গিটার বাদক পান্ডুকে । পুরো নাম সেথ পান্ডুরাঙা ব্লুমবার্গ, আমেরিকার মিশিগানের মিউজিশিয়ান। পান্ডুর সঙ্গে ঢাকায় আনুশেহ গড়ে তোলেন ‘যাত্রা বিরতি’ নামের একটি মিউজিক্যাল রেস্তোরাঁ।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে নিজের বর্তমান জীবনযাপন ও অবস্থান নিয়ে কথা বলেছেন সংগীতশিল্পী আনুশেহ আনাদিল।

“দূর থেকে বসে আমাকে জাজ করবেন না।”
.

“আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার জীবনটাকে সহজ করব। ওই পথেই আছি। একটা মাটির বাড়ি বানিয়েছি।”

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে নিজের বর্তমান জীবনযাপন ও অবস্থান নিয়ে কথা বলেছেন সংগীতশিল্পী আনুশেহ আনাদিল। ভক্তদের উদ্দেশে তাঁর অনুরোধ, “দূর থেকে বসে আমাকে জাজ করবেন না।”

ভিডিওতে আনুশেহ বলেন, “আমাকে কি দেখতে নেশাখোরের মতো লাগে? হয়তো-বা আমি নিজের যত্ন ঠিকভাবে নিই না। এটা সত্য। তবে চেষ্টা করছি। আমাকে নিয়ে বেশি চিন্তা করবেন না, প্লিজ। আর দূর থেকে বসে আমাকে জাজ করবেন না। এটাও ভাববেন না যে আমি নেশার কারণে গান ছেড়ে দিয়েছি বা গাইতে পারি না। এখনো সুরে গান গাইতে পারি। হ্যাঁ, এটা সত্যি যে কমার্শিয়ালি গান করছি না।”

সহজ মানুষ’ কিংবা ‘তোমার ঘরে বসত করে কয়জনা’র মতো জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী আনুশেহ আনাদিল নব্বইয়ের দশক থেকেই শ্রোতাদের মুগ্ধ করে আসছেন। বাংলা ব্যান্ডের হাত ধরে লোকসংগীত ও ফোক ফিউশনে নিজস্ব একটি ধারা তৈরি করেছিলেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে গানের মঞ্চে তাঁর উপস্থিতি কমেছে। গান ছাড়াও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে আগের মতো নিয়মিত দেখা যায় না।

তাঁর এই অনুপস্থিতি ঘিরে নানা গুঞ্জনও ছড়িয়েছে। কেউ কেউ ধারণা করেছেন, নেশার কারণে তিনি গান থেকে দূরে সরে গেছেন। তবে সাম্প্রতিক ভিডিওতে আনুশেহ নিজেই স্পষ্ট করেছেন, বাণিজ্যিকভাবে গান না করলেও গান গাওয়ার সক্ষমতা তাঁর রয়েছে।

দীর্ঘ সময় ফেসবুকেও অনুপস্থিত ছিলেন আনুশেহ। এ বছরের জুনে সেখানে ফিরে তিনি জানান, তিনি টিনিটাসে আক্রান্ত। এটি এমন একটি শারীরিক অবস্থা, যেখানে বাইরে কোনো শব্দের উৎস না থাকলেও কানে শব্দ শোনা যেতে পারে।

‘তোমার ঘরে বসত করে কয়জনা’, ‘ঘাটে লাগাইয়া ডিঙ্গা’, ‘সহজ মানুষ’, ‘কৃষ্ণপক্ষ’ ও ‘আমি ওপার হয়ে’র মতো গান দিয়ে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন আনুশেহ। এখন তিনি নিজের জীবনকে সহজ করে নেওয়ার যে পথ বেছে নিয়েছেন, সেই পথেই এগিয়ে চলেছেন—গান ও ব্যক্তিগত জীবন নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করছেন।

Jatra official logo

ESTABLISHED: 2001
FOUNDER: Anusheh Anadil

CONTACT INFO


House No. 63, Road No. 17/A, Block E, Banani, Dhaka, Bangladesh, 1212

Website/e-commerce site: www.jatrabangladesh.com

Email Address: 
 info@jatrabangladesh.com

Official Facebook Page: 
Jatra

Contact No: +880 1321-126926

JATRA BIROTI

যাত্রা বিরতি

যাত্রা বিরতি এবার নতুন ঠিকানায়। ১৫ ই ফেব্রুয়ারী ”যাত্রাভঙ্গ।পূনর্যাত্রা”-তে, ট্যাগ লাইনে ফ্যাশন শো, গানের অনুষ্ঠানের মধ্যে দিয়ে পূর্নযাত্রা শুরু করে যাত্রা বিরতি। গান করেন বাউল শফি মন্ডল, সোনার বাংলা সার্কাস আনপ্লাগড।

যাত্রা বিরতি নতুন ঠিকানা
New Address of JATRA BIROTI
বাড়ি নং- ৬৩, রোড নং ১৭/এ, ব্লক -ই, বনানী, ঢাকা
( পুরনো যাত্রা বিরতির পেছনে, পাশের রাস্তা দিয়ে প্রাইম ব্যাংকের পেছনের বিল্ডিং )
SHOP ONLINE: jatrabangladesh.com

jatra biroti fahion show
”যাত্রাভঙ্গ।পূনর্যাত্রা”-যাত্রা বিরতি নতুন ঠিকানায় উদ্বোধনী অনুষ্ঠানে ফ্যাশন শো

যাত্রা | দুই দশকের পথ চলা

DISPLAY | SHOP INSIDE


আপনার একটি শেয়ার এবং মন্তব্য আমাদের জন্য অনুপ্রেরণা ❤️



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial