ফ্যাশন রেভলিউশন: লক্ষ্য ও দর্শন
ফ্যাশন রেভলিউশন একটি বিশ্বব্যাপী আন্দোলন, যারা ফ্যাশন জগতকে আরও মানবিক আর পরিবেশবান্ধব করতে চায়। এরা স্বপ্ন দেখে এমন এক ফ্যাশন শিল্পের, যেখানে মানুষ আর প্রকৃতির ক্ষতি না করে সুন্দর পোশাক তৈরি হবে। এদের মূল প্রশ্ন, “আমার পোশাক কে বানিয়েছে?” এই প্রশ্ন দিয়ে তারা আমাদের, অর্থাৎ ক্রেতাদের, ভাবাতে চায় যে আমাদের পরা কাপড়ের পেছনে কী গল্প আছে। কে সেগুলো বানিয়েছে? তারা কি ন্যায্য মজুরি পায়? তাদের কাজের জায়গা কি নিরাপদ?
ফ্যাশন রেভলিউশন ব্র্যান্ডগুলোর ওপর চাপ দেয় যেন তারা তাদের উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে সবাইকে খোলাখুলি জানায়। তারা চায় শ্রমিকরা নিরাপদ পরিবেশে কাজ করুক, তাদের মর্যাদা বজায় থাকুক। এই আন্দোলনের দর্শন খুব সহজ—ফ্যাশন শুধু টাকা কামানোর জিনিস নয়, এটা হতে পারে সমাজ আর পরিবেশের জন্য একটা ইতিবাচক শক্তি। তাদের স্লোগান “Who Made My Clothes?” আমাদের সবাইকে একটু থামিয়ে ভাবায়—আমরা যে পোশাক পরি, তার পেছনের মানুষগুলোর কথা। আন্দোলনটির মূল প্রশ্ন:
আপনার একটি শেয়ার এবং মন্তব্য আমাদের জন্য অনুপ্রেরণা ❤️

পাটোলা শাড়ি: ডাবল ইকাতের রাজকীয় গল্প
bdfashion archivePatola Sareeপাটোলাশাড়ি দায়িত্ব নিয়ে বলা যায় – যদি ইকাত টেক্সটালের সর্বোচ্চ শিল্প রূপ দেখতে চাই…

ইকাত: ‘পারফেক্টলি ইমপারফেক্ট’ নকশার পেছনের গল্প
bdfashion archiveIkatইকাত জানেন কি এমনও ইকাত আছে যা বুনতে ৫ থেকে ১০ বছর পর্যন্ত সময় লেগে।…

থাইল্যান্ডের ঐতিহ্যবাহী মুদমি সিল্ক
bdfashion archiveMudmee Silk ভাবুন তো, প্রথমে কিছু সুতা নেয়া হলো। তারপর গুচ্ছ করে করে সুতা গুলো…

গুজরাটি সেলাই নাকি Sindhi Stitch?
bdfashion archiveসিন্ধি ডিজাইন (Sindhi Design) বা সিন্ধি মোটিফ হলো পাকিস্তান ও ভারতের সিন্ধ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী…

Rogan Art: কাপড়ে আঁকা এক আশ্চর্য আয়নাবাজি
bdfashion archive



