Skincare
in winter
.
শীত এসে গেছে। বাঙালিদের জন্য এ যেন এক সর্বজনীন উৎসব। শীত মানেই কয়েক মাসের জন্য নিজেকে ফ্যাশনেবল ও স্টাইলিশভাবে উপস্থাপনের প্রতিযোগিতা। পশ্চিমা ধাঁচের পোশাক-আশাকে নিজেকে আকর্ষণীয় করে তোলার বাড়তি আয়োজন থাকে প্রতিটি বাঙালির জীবনযাত্রায়। তবে এই আয়োজনে শরীরের পাশাপাশি ত্বকের বাড়তি যত্ন নেওয়াও জরুরি।
শীতের শুষ্ক আবহাওয়ায় ত্বক সহজেই পানিশূন্য হয়ে পড়ে, যা ত্বককে খসখসে ও রুক্ষ করে তোলে। শীতের পোশাকে থাকা বিভিন্ন উপাদানও ত্বককে আরও শুষ্ক করার ক্ষেত্রে ভূমিকা রাখে। এর সঙ্গে যোগ হয় শীতের ধুলাবালি ও অতিরিক্ত সূর্যের অতিবেগুনি রশ্মি, যা ত্বকের ক্ষতি করে এবং দূর্বলতা বাড়ায়। তাই শীতের শুরুতেই ত্বকের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।
সঠিক যত্নের মাধ্যমে ত্বককে শীতের শুষ্কতা থেকে রক্ষা করে রাখা যায় কোমল, মসৃণ ও স্বাস্থ্যোজ্জ্বল। শীতের রুক্ষতাকে বিদায় জানিয়ে শুরু হোক ত্বকের প্রতি ভালোবাসা দেখানোর নতুন অধ্যায়।
আমরা সবাই এক অস্থির ব্যাস্ততার ভিতর দিয়ে যাচ্ছি। এই ব্যাস্ততা কারো কারো জন্য প্রডাক্টিভ, কারো কারো জন্য কেবলই ছোটাছুটি। কারো কারো দায়িত্বের বেড়াজালে দম ফেলবার ফুসরত পর্যন্ত নেই। সেখানে নিজের যত্ন! এসবের মাঝেই সময় বের করে নিতে হবে। নিজের যত্ন নিতে হবে। তবে তা শুধু শারীরিক যত্ন নয়। আমাদের মানসিক, সামাজিক, আত্নিক যত্নের খুটিনাটি তুলে ধরবার চেষ্টা করা হবে।
শীতে ত্বক সুরক্ষিত ও স্বাস্থ্যকর রাখার কয়েকটি সহজ এবং কার্যকর পদ্ধতি তুলে ধরা হলো:
শীতকালে ত্বক শুষ্ক হয়ে যাওয়ার প্রবণতা থাকে, যা ত্বকে রুক্ষতা, চুলকানি, এবং খসখসে ভাব তৈরি করতে পারে। তাই এই ঋতুতে ত্বকের বিশেষ যত্ন নেওয়া অত্যন্ত জরুরি।
০১
ত্বক ময়েশ্চারাইজ করুন
শীতকালে ত্বকের প্রধান শত্রু হলো শুষ্কতা।
. গোসলের পর ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
ঘন ক্রিম বা তেলের ময়েশ্চারাইজার বেছে নিন, যেমন: অলিভ অয়েল বা নারকেল তেলের মত ময়েশ্চারাইজার, এছাড়া শিয়া বাটার, কোকোয়া বাটার থাকতে পারে পছন্দের তালিকায়।
. ময়েশ্চারাইজার প্রয়োগের আগে ত্বক সামান্য ভেজা থাকলে তা দ্রুত শোষিত হয় যা অনেক কার্যকর।
০২
গরম পানি এড়িয়ে চলুন
. অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল বা মুখ ধোয়া এড়িয়ে চলুন। গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল সরিয়ে ত্বককে শুষ্ক করে ফেলে।
. কুসুম গরম পানি ব্যবহার করুন এবং দীর্ঘ সময় ধরে গোসল করা এড়িয়ে চলুন।
০৩
ত্বক পরিষ্কার করুন
. ত্বক পরিষ্কার রাখতে মাইল্ড ফেসওয়াশ বা ক্লিনজার ব্যবহার করুন।
. সাবানের পরিবর্তে তেল-ভিত্তিক ক্লিনজার বেছে নিন। সাবানে থাকা ক্ষার ত্বকের শুষ্কতা বাড়াতে পারে।
০৪
সানস্ক্রিন ব্যবহার করুন
. শীতের দিনে সূর্যের আলো কম মনে হলেও UV রশ্মি ত্বকের ক্ষতি করতে পারে।
. প্রতিদিন ৩০ SPF বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করুন।
বিশেষত বাইরে যাওয়ার ১৫-২০ মিনিট আগে সানস্ক্রিন লাগান।
০৫
খাবারের প্রতি মনোযোগ দিন
. শীতকালে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে খাদ্যাভ্যাস গুরুত্বপূর্ণ।
. পর্যাপ্ত পানি পান করুন।
. ডায়েটে ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যোগ করুন, যেমন: মাছ, বাদাম, অ্যাভোকাডো।
. ভিটামিন E ও সি যুক্ত ফলমূল ও সবজি খান।
০৬
ঠোঁটের যত্ন নিন
. ঠোঁট শীতে দ্রুত শুষ্ক হয়ে ফেটে যায়।
. ঘুমাতে যাবার আগে অবশ্যই ঠোঁটে ভেসলিন বা অলিভ অয়েল টাইপ ময়েশ্চারাইজার লাগিয়ে ঘুমাবেন। দেখবেন সারাদিনে জিব দিয়ে ঠোঁট ভেজাতে হবে না। ঠোঁট থাকবে নরম এবং মসৃন।
. চিনি ও মধু দিয়ে ঠোঁটের স্ক্রাব করতে পারেন।
. ঠোঁট চাটার অভ্যাস এড়িয়ে চলুন।
০৭
গোছানো পোশাক পরুন
. ত্বককে শীত থেকে রক্ষা করতে উষ্ণ ও নরম কাপড় পরুন।
. সিনথেটিক কাপড় পরিহার করে সুতির বা উলের পোশাক বেছে নিন।
. রাতে ঘুমাতে যাবার সময় পায়ে মুজা পরার অভ্যেস করুন।
০৮
প্রাকৃতিক প্যাক ব্যবহার করুন
. ঘরোয়া উপাদান দিয়ে শীতে ত্বক ভালো রাখা সম্ভব।
. মধু ও দইয়ের প্যাক: ত্বক নরম ও মসৃণ রাখে।
. গোলাপ জল ও গ্লিসারিন: আর্দ্রতা ধরে রাখে।
. নারকেল তেল বা বাদামের তেল: রাতে ত্বকে লাগিয়ে ঘুমাতে পারেন।
আপনার ত্বকের জন্য এই টিপসগুলো কেমন কাজ করে,
কমেন্টস করে আমাদের জানান!
.
শীতে ত্বকের যত্ন নেওয়া আসলে বেশ সহজ, যদি নিয়মিত যত্ন নেওয়া হয়। এই ছোট ছোট অভ্যাসগুলো শুধু ত্বককে সুন্দর ও স্বাস্থ্যকর রাখবে না, বরং আপনার আত্মবিশ্বাসও বাড়াবে। সুতরাং শীতে ত্বকের যত্নে অলসতা করবেন না, বরং উপভোগ করুন মসৃণ ও কোমল ত্বকের অনুভূতি।
আপনার একটি শেয়ার আমাদের জন্য অনুপ্রেরণা
শীত মৌসুম বেশ উপভোগ্য, তবে বিড়ম্বনা বাধে ত্বকের রুক্ষতায়।
শীতে গোসলের সময় করনীয়
শীত মৌসুমে ত্বক প্রাণবন্ত রাখতে গ্যাঁদা বেলার পদ্ধিতি অনুসরণ করতে পারেন।
গোসলের আগে হালকা গরম তেল দিয়ে সারা শরীরে ম্যাসাজ করুন। এটি শুধুমাত্র ত্বকের ময়েশ্চারাইজ করতে সাহায্য করে না, বরং রক্ত সঞ্চালন উন্নত করে এবং পেশীর টান থেকে মুক্তি দেয়।
নারিকলে তেল, বাদাম তেল কিংবা তিলের তেল হালকা গরম করে শরীরে ম্যাসাজ করুন। কনুই এবং হাঁটুর মতো শুষ্কতা প্রবণ ত্বকে ভালো করে মালিশ করুন এই তেল। ফলাফল, ত্বকের শুষ্কতা দূর হওয়ার পাশাপাশি ক্লান্তি দূর করতেও সাহায্য করবে।
আড়ং আর্থ এর নারিকেল তেলটা ব্যাবহার করে দেখতে পারেন। কনজিউমার রিভিউ বেশ ভালো। ২০০ মি. মি কোকোনাট অয়েল এর দাম ২৩০ টাকা। পাবেন আড়ং এর সব আউটলেটে এবং ঘরে বসে কিনতে পারবেন অনলাইন পোর্টাল থেকে।
শীত মৌসুম বেশ উপভোগ্য, তবে বিড়ম্বনা বাধে ত্বকের রুক্ষতায়।
শীতে ঘুমাতে যাবার আগে করনীয়
শীত মৌসুমে ত্বক প্রাণবন্ত রাখতে নিতে পারেন বাংলা টেকনিক। ত্বকের যত্নে এতো এতো অভিনব প্রসাধনী পণ্যের ভিড়ে যা আজ হারিয়ে যাচ্ছে ।
রাতে ঘুমানোর আগে নারিকেল তেলের সাথে অল্প পরিমান ভেসলিন নিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। তারপর ক্রিমের মত পেষ্ট হয়ে গেলে আপনার শুষ্ক ত্বকে লাগিয়ে নিন। পরের দিন সকালে ম্যাজিকের মত ফল পাবেন।

শীতে ত্বকের যত্ন: মসৃণ ও স্বাস্থ্যকর ত্বকের জন্য বিশেষ পরামর্শ
bdfashion archive
Bespoke লাইফস্টাইল 𖥧 তোমার রুচি, তোমার নিয়ম
fayze hassan
বুবুর নোলক
Selim Jahan
গরমে স্বস্তি পেতে কি করনীয়?
bdfashion archive
নিজের যত্ন নিও | lifestyle tips
bdfashion archive



