ঈদের ইবাদতে শরিয়ত
মুসলমানের জন্য ঈদ একটি মহা-ইবাদতও। ঈদের ইবাদতে শরিয়ত নির্দেশিত কিছু বিধিবিধান রয়েছে। ঈদুল ফিতরের শরিয়তের দিক হলো, ঈদের নামাজের আগে রোজার ফিতরা ও ফিদিয়া আদায় করা, ঈদগাহে দুই রাকাত নামাজ আদায় করা, খুতবা শোনা এবং উচ্চৈঃস্বরে তাকবির পাঠ করা।
ঈদের ফিতরা আদায়
ঈদের আগে প্রত্যেক মুসলমান নর-নারী, শিশু এমনকি সদ্য জন্মলাভকারী শিশুর জন্যও নির্ধারিত ফিতরা আদায় করা জরুরি। ফিতরার টাকা দিয়ে গরিব, অসহায় দুস্থরা অন্যদের সঙ্গে ঈদের আনন্দ করে থাকে। এ ফিতরা ঈদের নামাজের আগেই আদায় করা উচিত। কেননা গরিব রোজাদার যেন ফিতরার অর্থ দিয়ে ঈদের খুশিতে অংশগ্রহণ করতে পারে। ফিতরা দেওয়া কারো ওপর কোনো প্রকার অনুগ্রহ নয়। এটা আমাদের জন্য ইবাদতের অংশ।
ঈদের নামাজ
ঈদের নামাজের মাধ্যমেই ঈদের প্রকৃত আনুষ্ঠানিকতা শুরু হয়। ঈদের সব প্রস্তুতি মূলত আল্লাহ তায়ালার উদ্দেশ্যে শোকরানা স্বরূপ দুই রাকাত নামাজ পড়ার মাধ্যমে। মসজিদে এই দুই রাকাত নামাজ আদায় করতে হয়। ঈদের নামাজে আজান ও আকামত নেই। দুই রাকাত নামাজে সর্বমোট ১২টি তাকবির দিতে হয়। প্রথম রাকাতে সুরা-কারাত শুরু করার আগে ৭টি তাকবির অর্থাৎ আল্লাহু আকবার বলতে হয়, তারপর যথারীতি ১ম রাকাত পুরা করে দ্বিতীয় রাকাতের শুরুতে ৫টি তাকবির দিয়ে যথারীতি নামাজ শেষ করে সমসাময়িক বিষয়ের ওপর খুতবা প্রদান করতে হয়। খুতবা শেষ হলে ইজতেমায়ি দোয়া করে সবাই মোলাকাত করতে থাকে। ঈদ আনন্দে সবাই বুকে বুকে মিলে একাকার হয়ে যায়।
আপনার একটি শেয়ার এবং মন্তব্য আমাদের জন্য অনুপ্রেরণা ❤️
লেখাটি অনেকাংশ প্রতিদিনের সংবাদ পত্রিকার “ঈদের আনন্দে উদ্ভাসিত হোক প্রতিটি হৃদয়” থেকে নেয়া হয়েছে।মুল লেখক মাহমুদ আহমদ।

ধর্মীয় আচার ও ভক্তির মহোৎসব: মাঘী পূর্ণিমার উদযাপন
bdfashion archive
অগ্রহায়ণের নবান্ন: বাংলার কৃষি ঐতিহ্যের মহোৎসব
bdfashion archive
শুভ দীপাবলী: অশুভ শক্তির পরাজয় ও শুভ শক্তির বিজয়ের প্রতীক
bdfashion archive
নদীর ঢেউয়ে ভাসা ঐতিহ্য: নৌকা বাইচের গল্প
fayze hassan
ফ্যাশনে দূর্গা পূজা: ঐতিহ্যের সঙ্গে সৃজনশীলতার উৎসব
fayze hassan
পহেলা বৈশাখ । বাঙালির অন্যতম বড় উৎসব
bdfashion archiveলেখাটি অনেকাংশ প্রতিদিনের সংবাদ পত্রিকার “ঈদের আনন্দে উদ্ভাসিত হোক প্রতিটি হৃদয়” থেকে নেয়া হয়েছে।মুল লেখক মাহমুদ আহমদ।




