Mudmee Silk
মুদমি টেক্সটাইল
আন্তর্জাতিক টেক্সটাইলের ভাষায় থাইল্যান্ডের এই প্রাচীন ঐতিহ্যকে বলা হয় “Mudmee Silk” বা “Mudmee Tie-Dye”। তবে টেকনিকের দিক থেকে ‘মুদমি’ এবং আমাদের অতি পরিচিত ‘ইকাত’ (Ikat) মূলত একই বুননশৈলী। সহজ কথায়—দক্ষিণ এশিয়ায় আমরা যাকে ‘ইকাত’ বলি, থাইল্যান্ডের টেক্সটাইল ঐতিহ্যে সেটিই ‘মুদমি’।
ইকাত
ভাবুন তো, প্রথমে কিছু সুতা নেয়া হলো। তারপর গুচ্ছ করে করে সুতা গুলো মাপ দিয়ে নির্দিষ্ট দূরত্বে বেঁধে রঙ করা হলো। তারপর সেই বিভিন্ন রঙের সুতাগুলোকে টানার দিকে তাতেঁ বসিয়ে তারপর কাপড় বোনা হলো। -তখন ভেসে উঠলো অদ্ভুত সুন্দর সব নকশা!
বুননের পর প্রতিটি মোটিফ বা ফর্ম এত নিখুঁত আর স্পষ্ট দেখায় যে, প্রথম দর্শনে মনে হবে কোনো সূক্ষ্ম পেইন্টিং কিংবা আধুনিক ডিজিটাল প্রিন্ট।
কিন্তু কোনো ডিজিটাল প্রিন্ট নয়, চমৎকার এই টেক্সটাইল শিল্পটির ঐতিহ্য লুকিয়ে আছে থাইল্যান্ডের ইসান (Isan) অঞ্চলে। এটি থাই তাঁতিদের শতাব্দী প্রাচীন এক হস্তশিল্প।
আন্তর্জাতিক টেক্সটাইলের ভাষায় থাইল্যান্ডের এই প্রাচীন ঐতিহ্যকে বলা হয় “Mudmee Silk” বা “Mudmee Tie-Dye”। তবে টেকনিকের দিক থেকে ‘মুদমি’ এবং আমাদের অতি পরিচিত ‘ইকাত’ (Ikat) মূলত একই বুননশৈলী। সহজ কথায়—দক্ষিণ এশিয়ায় আমরা যাকে ‘ইকাত’ বলি, থাইল্যান্ডের টেক্সটাইল ঐতিহ্যে সেটিই ‘মুদমি’।

মুদমি সিল্কের নকশায় জ্যামিতিক আকৃতির পাশাপাশি নানা প্রতীক ও পৌরাণিক চরিত্রও দেখা যায়। এর মধ্যে নাগ বা ড্রাগনের মতো নকশাও বেশ পরিচিত। সুতা বাঁধা ও রং করার কারণে বোনার পর নকশার কিনারায় একধরনের হালকা ঝাপসা ভাব তৈরি হয়। এই বৈশিষ্ট্যই মুদমি সিল্ককে দেয় আলাদা সৌন্দর্য।
আপনার একটি শেয়ার এবং মন্তব্য আমাদের জন্য অনুপ্রেরণা ❤️

থাইল্যান্ডের ঐতিহ্যবাহী মুদমি সিল্ক
bdfashion archiveMudmee Silk ভাবুন তো, প্রথমে কিছু সুতা নেয়া হলো। তারপর গুচ্ছ করে করে সুতা গুলো…

গুজরাটি সেলাই নাকি Sindhi Stitch?
bdfashion archiveসিন্ধি ডিজাইন (Sindhi Design) বা সিন্ধি মোটিফ হলো পাকিস্তান ও ভারতের সিন্ধ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী…