শিল্পী ইফ্ফাত আরা দেওয়ান ‘র জন্ম ১৯৫১ সালের ১২ জুন, ময়মনসিংহ। তিনি ছায়ানট থেকে সঙ্গীতের তালিম গ্রহন করেন ১৯৬৩ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক করেন ১৯৭৫ সালে। তিনি লন্ডনের বিয়াম’শ স্কুল অব আর্ট থেকে শিল্পকলা বিষয়ক কোর্স সম্পন্ন করেন ১৯৯২ সালে।
শিল্পী ইফ্ফাত আরা দেওয়ান | Iffat Ara Dewan
তাঁর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত অসাধারণ। ইফ্ফাত আরা’র রবীন্দ্রসঙ্গীতের এলবাম রয়েছে ২০ টির অধিক। সঙ্গীতের পাশাপাশি তিনি ছবি এঁকে চলেছেন। সেটাও দক্ষতার সঙ্গে। তার ফ্রেমে থাকে শিশুসুলভ সুবিন্যস্ত রেখামালা। সেসবের বেশির ভাগই ফুলদানিতে সাজানো ফুল বা জড় জীবন। প্যাস্টেল রঙে ইফ্ফাত আরা চমৎকার শিল্প ভাষা সৃষ্টি করেছেন।
১৯৯৮ সালে এই শিল্পীর সঙ্গে দেখা করি তাঁর ধানমন্ডিস্থ বাসায়। পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন, তাই তেমন আলাপ হয়নি। ছবি তুলে আর ড্রইংটি নিয়ে বিদায় নিয়েছি।
আরও পড়ুন
পাটোলা শাড়ি: ডাবল ইকাতের রাজকীয় গল্প
Patola Sareeপাটোলাশাড়ি দায়িত্ব নিয়ে বলা যায় – যদি ইকাত টেক্সটালের সর্বোচ্চ শিল্প রূপ দেখতে চাই…
ইকাত: ‘পারফেক্টলি ইমপারফেক্ট’ নকশার পেছনের গল্প
Ikatইকাত জানেন কি এমনও ইকাত আছে যা বুনতে ৫ থেকে ১০ বছর পর্যন্ত সময় লেগে।…
থাইল্যান্ডের ঐতিহ্যবাহী মুদমি সিল্ক
Mudmee Silk ভাবুন তো, প্রথমে কিছু সুতা নেয়া হলো। তারপর গুচ্ছ করে করে সুতা গুলো…
গুজরাটি সেলাই নাকি Sindhi Stitch?
সিন্ধি ডিজাইন (Sindhi Design) বা সিন্ধি মোটিফ হলো পাকিস্তান ও ভারতের সিন্ধ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী…







