শাড়ির কিচ্ছা | UPCYCLING | SUSTAINABLE FASHION

UPCYCLING | SUSTAINABLE FASHION

শাড়ির কিচ্ছা | UPCYCLING

আলমারিতে তুলে রাখা শাড়িগুলো বের করে দেখতে একদিকে যেমন স্মৃতিচারণ, অন্যদিকে কি বোঝা মনে হচ্ছে ?  তার উপর সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করতে গিয়ে শপিং মলে যাওয়াটা রিস্ক । কিন্তু কিছূ দিন পর ঈদ তার উপর একঘেয়েমি ভাব। এসবের ভিতর নিজেকে চাঙ্গা করে নিন। হয়ে যান ডিজাইনার।

করোনার প্রাদুরভাব সময় এব্ং সুযোগ অফুরন্ত। এর মাঝে আলমারিতে তুলে রাখা শাড়িগুলো বের করে দেখতে একদিকে যেমন স্মৃতিচারণ, অন্যদিকে কি বোঝা মনে হচ্ছে ?  তার উপর সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করতে গিয়ে শপিং মলে যাওয়াটা রিস্ক । কিন্তু কিছূ দিন পর ঈদ তার উপর একঘেয়েমি ভাব। এসবের ভিতর নিজেকে চাঙ্গা করে নিন। হয়ে যান ডিজাইনার। আসছে ঈদে নিজেকে এবং অন্দরমহল সাজিয়ে নিন নিজের মত করে।  ” শাড়ির কিচ্ছা “-য় থাকলো কিছু টিপস

 ” শাড়ির কিচ্ছা “-য় থাকলো কিছু টিপস

শাড়ির কিচ্ছা |SUSTAINABLE FASHION
শাড়ির কিচ্ছা |SUSTAINABLE FASHION

দোপাট্টা

শাড়ির আচঁলের অংশ থেকে শুরু করে ২.৫ গজ / ৯০ ইঞ্চি পরিমান কেটে বানিয়ে ফেলতে পারেন । এক পাশে থাকবে শাড়ির আঁচলের অংশ অন্য পাশে সৌন্দর্য বাড়াতে শাড়ির পাড় কেটে সেলাই করে ফিনিশিং দিয়ে নিতে পারেন। দুই আচলে থাকতে পারে হাতে বানানো টাসেল ।

শাড়ির কিচ্ছা |SUSTAINABLE FASHION

প্যান্ট

শাড়ির জমিনের অংশ থেকে হবে প্যান্ট । লাগবে ১.৫ গজ/ ৫৪ ইঞ্চি পরিমান । সৌন্দর্য বাড়াতে মুহরীতে প্যাচ আকারে বসিয়ে নিতে পারেন শাড়ির পাড়ের অংশ । দিতে পারেন কন্ট্রাস্ট পাইপিং ।

শাড়ির কিচ্ছা |SUSTAINABLE FASHION

 জানালার পর্দা

প্যান্ট কিংবা দোপাট্টা না বানাতে চাচ্ছেন না !  শাড়ি কেটে বানিয়ে ফেলুন জানালার পর্দা । বসার ঘরের নিয়ে আসবে  ভিন্নতা  । লাগবে ২.৫ গজ /৯০ইঞ্চি এক একটি বানাতে ।

আঁচল কেটে প্যাচ আকারে  বসাতে পারেন নিচের কিংবা উপরের অংশে ।  পেলমেট এর দুই পাশে ঝুলিয়ে দিন  হাতের তৈরী বাহারি টাসেল ।

বেড কভার

পুরোনো বেড কভার , আর কত !

 শাড়ির পাড় কেটে প্যাচ আকারে কিংবা বেড কভার এর চারপাশে জয়েনিং দিয়ে নিয়ে আসতে পারেন নতুনত্ব । চাইলে পুরো শাড়ি জয়েনিং দিয়ে বানিয়ে ফেলুন  নুতন বেড কভার ।

বটুয়া

কোথাও বের হওয়া হচ্ছে না  । জুয়েলারি গুলো আলমারি বন্দি । শাড়ির বেঁচে যাওয়া অংশ দিয়ে  বানিয়ে ফেলুন জুয়েলারি মাপের ছোট ছোট বটুয়া ।

কিছূটা হলেও একঘেয়েমি কেটে যাবে । সাথে বাড়বে আলমারি সৌন্দর্য ।

টেবিল রানার

 সৌখিনতাই প্রকাশ করছে তা নয়, খাবার পরিবেশনেও ভিন্নতা এনে দিবে । শাড়ির টুকড়ো দিয়ে বানিয়ে ফেলুন আপনার খাবার টেবিল এর সুবিধা মত । সাথে বানাতে পারেন প্লেসম্যাটও ।

কুশন কাভার

বড় বড় জিনিস নিয়ে মাথা ঘামাতে গিয়ে  ছোট ছোট জিনিস  নজর এড়িয়ে গেলে চলবে ! বসার ঘরের কিছুটা ভিন্নতা নিয়ে আসুন । 

শাড়ির টুকরো গুলো প্যাচ আকারে বসিয়ে দিতে পারেন পুরানো কুশন কাভারে । কিংবা টাসেল বানিয়েও দিতে পারেন ।    


আরও পড়ুন


#UPCYCLING #SUSTAINABLEFASHION #ecofriendly #enviornmet #saree #Blue #katan #tasel #bedcover #dopatta #pattern #fashion #trend #ethnic #tradition #culture #bangaldesh #bangaldeshfashionarchive #বাংলাদেশ #fashionarchive #archive #BFA #FXYZ # শাড়ির কিচ্ছা

Picture source : internet

Graphic : FXYZ


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial