জয়নুল আবেদিনের সংগ্রহ থেকে নকশিকাথাঁ প্রদর্শনী

নকশিকাথাঁ প্রদর্শনী

Nakshi Kanta : Zainul Abedin

জয়নুল আবেদিন দুর্ভিক্ষ বা জীবনের বিপন্নতার মতোই মানুষের জীবনের স্বপ্ন আঁকার ছবিটাও ধরে রাখতে চেয়েছেন। এ প্রয়াসেই তিনি লোকশিল্পের নানা সামগ্রীর মতোই গ্রামীণ নারীর স্বপ্ন এঁকে রাখা নকশিকাঁথা সংগ্রহ করতেন। শিল্পাচার্য জয়নুল আবেদিনের অমূল্য সেই নকশিকাঁথা সংগ্রহের কিছুটা দেখা গেছে রাজধানীর বেঙ্গল শিল্পালয় আয়োজিত প্রদর্শনীতে।

নকশিকাথাঁ প্রদর্শনী

২৯ ডিসেম্বর ২০১৪ চারুশিল্প আন্দোলনের পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের শততম জন্মদিন। জয়নুল জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস এ নকশিকাঁথা প্রদর্শনীর আয়োজন করে। এ প্রদর্শনীর বিশেষ অতিথি শিল্পাচার্যের সহধর্মিণী জাহানারা আবেদিন। প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ।

শিল্পাচার্য জয়নুল আবেদিন, যাঁর তুলির ছোঁয়ায় বাঙালি জীবনের দুঃখ-বেদনা, সুখ-স্বপ্নের রূপ ফুটে উঠেছে, তাঁর জন্মশতবার্ষিকীতে আয়োজিত হয়েছে এক অনন্য প্রদর্শনী “Nakshi Kanta: Zainul Abedin”। এই প্রদর্শনীতে স্থান পেয়েছে তাঁর সংগ্রহ করা নকশিকাঁথা, যেখানে লুকিয়ে আছে গ্রামীণ নারীর সৃজনশীলতা ও স্বপ্ন।

জয়নুল আবেদিন শুধু দুর্ভিক্ষের বেদনাই আঁকেননি; তিনি খুঁজেছেন জীবনের গভীর সৌন্দর্য। তাঁর শিল্পে যেমন জীবনের সংকট ধরা পড়ে, তেমনি ধরা পড়ে স্বপ্নের রঙ। বাংলার গ্রামীণ নারীদের হাতে তৈরি নকশিকাঁথা ছিল এই স্বপ্নের অন্যতম বাহক। তাদের জীবনের কল্পনা, আনন্দ, বেদনা, সংস্কার—সবই উঠে এসেছে সুঁই-সুতোর জাদুতে।
জয়নুল আবেদিন লোকশিল্পের প্রতি আকৃষ্ট হয়ে সংগ্রহ করেছেন নকশিকাঁথা, পটে আঁকা ছবি, হাতের তৈরি মৃৎশিল্পসহ নানা সামগ্রী। তিনি বিশ্বাস করতেন, লোকশিল্প বাঙালির চেতনার গভীরতম প্রকাশ।

ঢাকার বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত এই প্রদর্শনীতে জয়নুলের সংগ্রহ থেকে বাছাই করা নকশিকাঁথার দেখা মিলেছে। প্রতিটি নকশিকাঁথাই যেন একটি গল্প, যেখানে গ্রামের মেয়েদের জীবনের প্রতিচ্ছবি স্পষ্ট। তাদের হাতের ছোঁয়ায় ফুল-লতা, চাঁদ-তারা, ময়ূর—সবই যেন জীবন্ত।

Nakshi Kanta : Zainul Abedin



শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রীহত নকশিকাঁথা

নকশিকাথাঁ প্রদর্শনী

নকশিকাঁথার কাব্য – চন্দ্রশেখর সাহা

মানুষ তার কল্পনা ও ধরণাপ্রসূত সৃজনশীল দৃশ্যগুলোকে নানা মাধ্যমে প্রকাশ করে চলেছে যুগ যুগ ধরে । আমাদের দেশে ‘নকশিকাাঁথা ‘ একটি অনন্যসাধারন শিল্প-ঐতিহ্যের ধারক । সূচিকমের্র লোকজ ধারায় এর চর্চা অত্যান্ত আদরনীয় ও প্রশংসিত ।
শিল্প ও সংস্কৃতির বিকাশে কারুশিল্পীদের অনবদ্য ভূমিকা ছিল আবহমান কাল থেকেই । সৃজনশীল মেধায় অধিকারী গ্রামীন কারুশিল্পীদের হাতের তৈরি নিদর্শনগুলো আজো আমাদের মুগ্ধ করে ।
আমাদের পূর্বপুরুষরা, বিশেষত পরিবারের রমণীকুল দিনের পর দিন সুই ও সুতার সহযোগে নিজস্ব কল্পনাকে বর্ণনা করেছে এই নকশিকাাঁথা অবয়বে । সূচিশৈলীর কৌশলগত ব্যবহারে, রঙের বিন্যাসে, বর্ণময় আলোকিত ক্যানভাস নির্মান করেছেন মরেন একান্ত অনুভবে সূক্ষতম বোধ থেকে উৎসারিত সংগীতের মধুরতা দিয়ে । প্রতিটি নকশিকাঁথা একেকজন কারুশিল্পী বিবৃত করেছেন তার জীবন বোধ ।

নানা ধরনের মোটিফ , তাগা , নকশিপাড় জমিনে নানা দিকে গতিময় সূক্ষতম ফোড় দিয়ে ধীরে ধীরে ফুটিয় তুলেছেন কালজয়ী শিল্পকর্ম । দক্ষতার দৃশ্যমান সাক্ষ্য বহন করে সূচিকর্মগুলো । কখনো কখনো বিমূর্ত প্রকাশে স্বপ্নের ছবিগুলো নকশিকাঁথার অবয়বে অঙ্কিত হয়েছে বারবার ।
কারুশিল্পীদের সুখ-দু:খ, আনন্দ-বেদনা সবকিছু যেনই রূপান্তিরিত হয়েছিল নকশিকাঁথার সমস্ত শরীরে । কখনো রঙে, কখনো অলংকরণে, কখনো সেলাইয়ের কৌশলে , আবার কখনোবা জ্যামিতিক বিন্যাসে ।

আপত দৃষ্টিতে নকশিকাাঁথার বিন্যাস প্রায় একই রকম মনে হলেও, প্রতিটি নকশিকাঁথা অনন্য ।
সামঞ্জস্যের মধ্যে অসাঞ্জস্যের এক বৈপরীত্য নকশিকাাঁথাকে করেছে শিল্পোত্তীর্ন । সময়কে ধরে রাখার যে বর্ণনামুখর আলংকারিক ফোঁড়ে ফোঁড়ে রচিত হয়েছে – তা আজো আমাদের বিষ্ময়ে আবাক করে দেয় । অনুভবে দোলা দেয়, আমাদের যে গৌরবের উত্তরাধিকার বহন করছি, তা কালের নিরিখে শ্রদ্ধা অর্জন করেছে বিশ্বময় । নকশিকাঁথা যদিও ব্যবহারিক প্রয়োজনে তৈরি হয়েছিল , কিন্তু তার গড়ন, ধরন, নিপুণতা ও বাঙ্গয়তা তাকে অনন্যসাধারণ করে তুলেছে ।

zainul abedin জয়নুল আবেদি post bfa x fxyz web

আরও পড়ুন

শিল্পাচার্য জয়নুল আবেদিন । Zainul Abedin

“এখনতো চারিদিকে রুচির দুর্ভিক্ষ! একটা স্বাধীন দেশে সুচিন্তা আর সুরুচির দুর্ভিক্ষ! এই দুর্ভিক্ষের কোন ছবি হয়না।” এটি বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিন -এর বিখ্যাত একটি উক্তি।

Nakshi kantha traditional craft in Bangladesh x bfa x bipul hossain x fxyz (2)

আরও পড়ুন

নকশি কাঁথা: বাংলাদেশের লোকশিল্পের একটা অংশ

একটি নকশী কাথাঁ সেলাইয়ের পিছনে থাকে আনেক হাসি-কান্নার কাহিনী। জীবনের গল্প। বিচ্ছেদের গল্প।

zainul abedin tribute

December 9, 2025
pabna jora bangla mandir পাবনার জোড়বাংলা মন্দির x bfa x fxyz

পাবনার জোড়বাংলা মন্দির—এক ঐতিহাসিক স্থাপনা

fayze hassan
বাংলার জোড়বাংলা মন্দির বলতেই মনে আসে— দিনাজপুরের কান্তনগর/কান্তজীউ মন্দির, পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর জোড়বাংলা মন্দির। পাবনার এই মন্দির সেই ঐতিহ্যের…
December 9, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial