ঋতুরাজ বসন্ত falgun in Bangladesh x bfa x fxyz web

First day of spring in Bangladesh

ঋতুরাজ বসন্ত আজ বাসন্তী সাজে

বসন্ত উৎসব শুধু একটা উৎসব নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাংলার গৌরবময় ঐতিহ্য।

কবি সুভাষ মুখোপাধ্যায় লিখেছিলেন ‘ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত’। ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন।
আর বসন্ত হলো, বাঙালির প্রেমের ঋতু। আবহমান বাংলা সংস্কৃতিতে ফাল্গুন বা বসন্ত মানেই যেন চারদিকে নতুনের আহবান। গাছে গাছে সবুজ কচি পাতা, রক্তাভ শিমুল, আগুনঝরা পলাশের উচ্ছ্বাস, কোকিলের কণ্ঠে কু-হু-কু-হু ডাক, ফুলে ফুলে প্রজাপতি ও ভ্রমরের খেলা। এ সব কিছুই জানান দিচ্ছে বসন্ত এসে গেছে।

ঋতুরাজ বসন্ত হলো বাংলার ছয়টি ঋতুর অন্তিম ঋতু।  আর ফাগুন বাংলা সনের একাদশ মাস। ফাল্গুনের প্রথম দিনকে বাংলাদেশে পহেলা ফাল্গুন ও বসন্ত বরণ উৎসব হিসেবে উদ্‌যাপন করা হয়, যা ১৯৯১ / বাংলাদেশে বঙ্গাব্দ ১৪০১ সালে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ কর্তৃক আয়োজন করা হয়েছিল। সেই থেকে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ বসন্ত উৎসব আয়োজন করে আসছে। দেশের বিভিন্ন জায়গায় দিনভর চলে তরুণ-তরুণীদের বসন্তের উম্মাদনা। 

বাঙালি প্রেমের ঋতু বসন্ত এসে গেছে। 

falgun boshonto suveccha x fxyz web post

FALGUN

পহেলা ফাল্গুন

পহেলা ফাল্গুন, বাংলা পঞ্জিকার একাদশতম মাস ফাল্গুনের প্রথম দিন, একইসাথে বসন্তের প্রথম দিনও। বর্ষপঞ্জি অনুসারে এটি ১৪ই ফেব্রুয়ারি পালিত হয়। এই দিনটি বিশেষ এক মিলনের বার্তা নিয়ে আসে, কারণ একই দিনে পালিত হয় বিশ্বজুড়ে ভালোবাসা দিবস। প্রজন্ম থেকে প্রজন্ম, ভালোবাসার দিবস প্রেমের অনুভূতি প্রকাশের বিশেষ উপলক্ষ হয়ে উঠে, যা বসন্তের উচ্ছ্বাসের সাথে মিলে এক ভিন্নমাত্রা যোগ করে।

বসন্তকে বরণ করে নেয়ার জন্য বাংলাদেশে বিশেষ উৎসবের সাথে পালিত হয়। বাংলাদেশে জাতীয় বসন্ত উৎসব উদ্‌যাপন পরিষদ এই দিনকে বরণ করতে চারুকলার বকুলতলায় এবং ধানমণ্ডির রবীন্দ্র সরোবর উন্মুক্ত মঞ্চে প্রতিবছর জাতীয় বসন্ত উৎসব আয়োজন করে। পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে এ দিন বসন্ত উৎসব পালন করা হয়।

happy valentine's day ভালোবাসা দিবস x bfa x fxyz +

বসন্ত এসে গেছে

সাহিত্যের নানা শাখায় পহেলা ফাল্গুন বা ঋতুরাজ বসন্তকে নিয়ে রয়েছে নানা রচনা। রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত নিয়ে অনেক গান-কবিতা লিখেছেন। তার মায়ার খেলা গীতিনাট্যের
‘আহা আজি এই বসন্তে, এতো ফুল ফোঁটে, এতো বাঁশি বাজে এতো পাখি গায়।’

কাজী নজরুল ইসলাম বসন্ত নিয়ে লিখেছেন একটি গানে-
‘বসন্ত আজ আসলো ধরায়, ফুল ফুটেছে বনে বনে, শীতের হাওয়া পালিয়ে বেড়ায় ফাল্গুনী মোর মন বনে।’ অথবা ‘বসন্ত এলো এলো এলোরে, পঞ্চম স্বরে কোকিল কুহুরে।’


বাংলাদেশের প্রকৃতি বৈচিত্র্যময়। প্রতিটি ঋতুরই সৌন্দর্য আলাদা আলাদা তবে ঋতুরাজ বসন্তের সাথে তুলনা চলে না অন্য কোনো ঋতুর। এ ঋতু যেনো তরুন-তরুনীর প্রাণের স্পন্দন। বসন্তকে সামনে রেখে যে উৎসব চলে তা বাঙালির প্রাণের উৎসব। বর্ষবরণ, নবান্ন উৎসব, পৌষমেলা-এসবের মতো বসন্ত উৎসবও বাঙালি চেতনার অবিচ্ছেদ্য অংশ। 

বসন্ত বরণের নানা আয়োজনে ফাগুনের প্রথম সকালে তরুনীদের বাসন্তি রঙা শাড়ি, কপালে টিপ, খোঁপায় গাঁদা ফুল আর তরুনদের বাসন্তি পাঞ্জাবি, ফতুয়া যেনো রাজপথে এক মস্ত বড় পলাশ গাছের ডালপালা ছড়িয়ে আছে।


আপনার একটি শেয়ার এবং মন্তব্য আমাদের জন্য অনুপ্রেরণা ❤️


FALGUN COLLECTION

ফাল্গুন কালেকশন

দেশীয় পোশাক প্রতিষ্ঠানগুলো বসন্তের এই উৎসবমুখর সময়কে উদ্‌যাপন করার জন্য আয়োজন করেন বিশেষ পোশাক।


তথ্যসূত্র

উইকিপিডিয়া

bbarta24.net

prothomalo.com

দৈনিক ইত্তেফাকের


January 22, 2022

ফাল্গুন | FALGUN COLLECTION 2019

bdfashion archive
সাহিত্যের নানা শাখায় পহেলা ফাল্গুন বা ঋতুরাজ বসন্তকে নিয়ে রয়েছে নানা রচনা তেমনি দেশীয় পোশাক…
January 22, 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial