ঢাকা ফ্যাশন উইক | ২০১০

DHAKA FASHION WEEK 2010

ঢাকা ফ্যাশন উইক | ২০১০

‘ সেলিব্রেশন অব চয়েস বা পছন্দকে উদযাপন ‘ এর থিম নিয়ে ২০ জুলাই ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত হয় ঢাকা ফ্যাশন উইক | ২০১০

৯টি ফ্যাশন হাউস এবং ডিজাইনার এই শোতে অংশগ্রহন করেন । উল্যেখযগ্য যাত্রা , সাদাকালো , মারিয়ামা, পায়রা, সামবারা , মানসা এবং মকুলসহ অনেকে ।

রোখসানা সালামের মারিয়ামা প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। চীন, আরব, ভারত ও উপমহাদেশের প্রচলিত ধারার আদলে মারিয়ামা সোনালি, নীল এবং বাদামি রংয়ের রেশমের বিভিন্ন শেডস এবং ডিজাইন প্রদর্শন করেন।

সাদাকালো, মসলিন, হাফ সিল্ক, সিল্ক শাড়ি, সাদাকালো কটন পাঞ্জাবিসহ বেশ কিছু ডিজাইন উপস্থাপন করেন ।

মানসা আর ফরচুনার উপস্থাপনার আসে স্যামবারার চোখ ধাঁধানো সব কালেকশনের উপস্থাপনা। এরপর উপস্থাপন করা হয় মাহমুদুল হাসান মুকুলের মিলেনিয়াম কালেকশনস।

প্রকৃতির ধারণায় শিরীন করিমের স্যামবারা তৈরি করেছে কিছু অসাধারণ ডিজাইন। গাছপালা, ফুল, প্রজাপ্রতি, ঝোপঝাড়সহ তার ডিজাইনে ছিলো নানা জ্যামিতিক উপস্থাপনা। ‘কলকা মোটিফে’ তার বেশ আগ্রহ রয়েছে। তার ডিজাইনের স্বাতন্ত্র্য হচ্ছে সহজ উপস্থাপনা।

দৃষ্টিনন্দন কয়েকটি শাড়ি উপস্থাপনের মাধ্যমে শিরিন দর্শকদের বিমুগ্ধ করে ফেলেন। এসব শাড়ির নকশা, ব্লক এবং হাতের কাজে মসলিন, সিল্ক, কটন, আদি সিল্ক, আদি কটনের উপকরণ ব্যবহার করা হয়। তার সংগ্রহের মধ্যে ছিল প্রচলিত এবং অভিজাত ডিজাইনের পোশাক।

অটবি ছিল ঢাকা ফ্যাশন উইকের টাইটেল স্পন্সর। এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ট্রেন্ডজ-নিউ এজ এবং একুশে টিভি। ম্যাগাজিন পার্টনার চারবেলা চারদিক, স্পা মেকআপ ও হেয়ার পার্টনার ওয়েস্টিন এবং মিউজিক পার্টনার বেঙ্গল মিউজিক। এই ইভেন্টের অফিসিয়াল ফটোগ্রাফার ডেভিড বারিকদার এবং পিআর পার্টনার মাস্টহেড পিআর।

তথ্যসূত্র : banglanews24.com/lifestyle

চিত্রসূত্র : Sadakalo , Mansha

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Social media & sharing icons powered by UltimatelySocial