সিন্ধি ডিজাইন (Sindhi Design) বা সিন্ধি মোটিফ হলো পাকিস্তান ও ভারতের সিন্ধ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী জ্যামিতিক সূচিকর্ম। এই সেলাইয়ের নকশায় সাধারণত চতুর্ভুজ, ত্রিভুজ কিংবা তারার মতো বিভিন্ন জ্যামিতিক আকৃতি দেখা যায়।
–
সিন্ধি সেলাইয়ের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো আয়নার ব্যবহার। ছোট ছোট আয়নাকে সুতা দিয়ে জালের মতো সেলাই করে কাপড়ের সঙ্গে আটকে দেওয়া হয়। এই কাজকে বলা হয় Mirror Work।
সিন্ধি এমব্রয়ডারিতে সাধারণত গাঢ় ও উজ্জ্বল রঙের সুতা ব্যবহার করা হয়। বিশেষ করে লাল, মেরুন, গাঢ় নীল, হলুদ, কমলা ও সবুজের মতো রং বেশি দেখা যায়। এই রঙের ব্যবহার সিন্ধ অঞ্চলের ঐতিহ্যবাহী পোশাক ও নকশার নিজস্ব বৈশিষ্ট্য তুলে ধরে।

সিন্ধি সেলাইয়ের উৎপত্তি
–
সিন্ধি সেলাই ও মোটিফের উৎপত্তি অবিভক্ত ভারতের সিন্ধ প্রদেশে, যা বর্তমানে পাকিস্তানের অন্তর্ভুক্ত। সিন্ধের পাশেই ভারতের গুজরাট, বিশেষ করে কচ্ছ অঞ্চল, এবং রাজস্থান। শতাব্দীর পর শতাব্দী ধরে যাযাবর ও কারিগর সম্প্রদায়ের যাতায়াত এবং সাংস্কৃতিক আদান-প্রদানের মাধ্যমে এই সেলাইয়ের চর্চা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে।
–
সময়ের সঙ্গে সঙ্গে এই সূচিকর্ম বাংলাদেশ ও পশ্চিমবঙ্গেও পরিচিতি পায়। তবে আমাদের এখানে এটি ‘গুজরাটি সেলাই’ নামেই বেশি পরিচিত।
আপনার একটি শেয়ার এবং মন্তব্য আমাদের জন্য অনুপ্রেরণা ❤️

বালি বাটিক: Bali Batik
bdfashion archiveBali Batik বালি বাটিক Colour-resist dyeing-এর কথা বললে, বালি বাটিক আমার কাছে আদি টেকনিক লাগে।…

Paisley Motif: পারস্যের Boteh থেকে বাংলার কলকা
bdfashion archive
বলকান কিলিম ও শতরঞ্জি: রং, নকশা ও বুননের গল্প
bdfashion archiveKILIMS FROMBALKANবলছি কিলিমের কথা আমাদের উত্তরবঙ্গের রংপুর আর হাজার হাজার মাইল দূরের দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান…

কশীদা সেলাই: সাধারণ চেইন সেলাইয়ের রাজকীয় ইতিহাস
bdfashion archiveKashidaকাশীদা ছোটবেলা থেকে আমরা একে স্রেফ ‘চেইন সেলাই’ বলেই চিনে এসেছি। কিন্তু জানার বাইরে আন্তর্জাতিক…

পাটোলা শাড়ি: ডাবল ইকাতের রাজকীয় গল্প
bdfashion archivePatola Sareeপাটোলাশাড়ি দায়িত্ব নিয়ে বলা যায় – যদি ইকাত টেক্সটালের সর্বোচ্চ শিল্প রূপ দেখতে চাই…

ইকাত: ‘পারফেক্টলি ইমপারফেক্ট’ নকশার পেছনের গল্প
bdfashion archiveIkatইকাত জানেন কি এমনও ইকাত আছে যা বুনতে ৫ থেকে ১০ বছর পর্যন্ত সময় লেগে।…

