পাশ্চাত্যের ক্যালেন্ডার অনুযায়ী ১৪ ফেব্রুয়ারী হল ভালোবাসা দিবস বা valentine’s Day । এই দিবসটি যুক্তরাষ্ট্র বা পাশ্চাত্য সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল অনেকটা সময় । তবে বর্তমানে বিভিন্ন দেশের মত আমাদের দেশেও আনন্দ উন্মাদনার সাথে পালন করা হয়। বিশেষত তরুণ সমাজে দিনটির মূল্য রীতিমত চোখে পড়ার মত।
তরুনদের কথা মাথায় রেখে দেশীয় পোশাক প্রতিষ্ঠানগুলো আয়োজন করেন বিশেষ পোশাক । প্রাধান্য থাকে রং এবং কাটিং এ । রং এর দিক থেকে প্রাধান্য থাকে লাল এর । তবে কি ভালবাসার রঙ লাল !!
শোনা যায়, পৃথিবী থেকে যত সত্যিকারের প্রেমিক প্রেমিকা মারা যায় তাদের ভালবাসা নাকি জমা থাকে সুর্যের কাছে,তাইতো সুর্যের রং লাল। ভোরের সুর্যোদয় ভালবাসার মানুষের মনে রং ছড়ায়।
আমাদের দেশীয় পোশাক শিল্প ক্ষুদ্র ব্যবসা থেকে ফ্যাশন হাউজ হয়ে ওঠা এই কয়েক দশক ধরে। এর ভিতর দেশীয় উদ্যোক্তাদের নানা সিমাবদ্ধতার মধ্যে দিয়ে যেতে হয়েছে । এসেছে অনেক পরিবর্তন এবং বিবর্তন । যা একটি দেশীয় প্রতিষ্ঠান কে আন্তর্জাতিক ব্রান্ড তৈরীতে মনযোগী হতে সহোযোগীতা করছে ।
মনে হল এই পথ চলার একটা সংগ্রহশালা থাকা দরকার। তাই, দেশীয় পোশাক শিল্পের ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্যগুলো এক ছাতার নিচে নিয়ে আসার চেষ্টা । যা আমাদের প্রজন্ম থেকে প্রজন্মকে দিবে দিক নির্দেশনা। যাতে সহজেই আমাদের সমৃদ্ধময় অতীতকে বিচার বিশ্লেষন করে সামনের পথ চলতে পারে । এখানে বাংলাদেশের ফ্যাশন হাউজগুলোর ভালোবাসা দিবস | VALENTINE’S DAY COLLECTION 2008 -এ যে আয়োজন ছিল তার নমুনা দেয়া হল ।
তথ্যগুলো আরো সমৃদ্ধ করার জন্য সবার সহযোগিতা কামনা করছি –
B
Bishwo Rang
VALENTINE’S COLLECTION 2008 | Shop online: www.bishworang.com | Further queries: 01819-257768
বাংলাদেশি ফ্যাশনের যে বিবর্তন, তাতে বড় ভূমিকা রেখেছে ক্রেতাদের ফ্যাশন সচেতনতা এবং দেশীয় নকশার সাথে আন্তরজাতিক হাল-চাল এর মেলবন্ধন । যা একটি দেশীয় প্রতিষ্ঠান কে আন্তর্জাতিক ব্রান্ড তৈরীতে মনযোগী হতে সহযোগিতা করছে ।
আন্তর্জাতিক মানের ব্রান্ড হতে হলে, বাড়াতে হবে পণ্যের গুণগত মান এবং তা বিভিন্ন মাধ্যমে তুলে ধরতে হবে বিশ্ব দরবারে ।
দেশীয় পোশাক শিল্পের পথচলা এতটা সহজ ছিল না । নানা সিমাবদ্ধতার মধ্যে দিয়ে দেশীয় উদ্যোক্তাদের যেতে হয়েছে । অনেকের সফলতা আসলেও, অনেকেই হাল ছেড়ে দিয়েছে মাঝ পথে । কিন্তু প্রত্যেকের অবদান স্বীকার করতে হবে ।
Source : From the Facebook pages of fashion houses in Bangladesh











