বিয়ের বাজার দেশেই—এই শ্লোগান নিয়ে চতুর্থবারের মতো বিয়ে উৎসব অনুষ্ঠিত হয় ১৯ ও ২০ ডিসেম্বর “ সানসিল্ক-নকশা বিয়ে উৎসব ২০১৭ “ । রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দিনের এই উৎসবে বিয়ের পোশাক, গয়না, খাবার, সাজ, আলোকচিত্র, গাড়ি ও মঞ্চসজ্জা, দাওয়াতপত্র, কমিউনিটি সেন্টার, উপহার, গায়েহলুদ, হোটেল–রিসোর্ট, হানিমুনে বেড়ানো–সংশ্লিষ্ট দেশি প্রতিষ্ঠানের স্টল ছিল ।
বিয়ের সব ধরনের অনুষঙ্গের প্রদর্শনীর পাশাপাশি দর্শকদের জন্য আয়োজন ছিল ঐতিহ্যবাহী সানাই, বিয়ের গান, কাওয়ালি, মিনি ফ্যাশন শো, বিয়ের গীতিনাট্য ইত্যাদি । এ ছাড়া বর–কনের পোশাক, সাজ, বিয়ের ছবি নিয়ে দেশসেরা বিশেষজ্ঞরা উৎসব মঞ্চে পরামর্শ দিয়েছিলেন ।
বিয়ে উৎসব ২০১৭
ফ্যাশন শো
সানসিল্ক-নকশা বিয়ে উৎসব
তথ্যসূত্র: প্রথম আলো ,
ছবিসূত্র : RAW XPOSURE
















