দ্বিতীয় বারের মত লন্ডনের বাণিজ্যিক প্রাণকেন্দ্র ক্যানারি ওয়ার্ফের অভিজাত ইস্ট উন্টার গার্ডেনে অনুষ্ঠিত হয় ‘ বাংলাদেশ ফ্যাশন উইক-২০১৭ ’ । বাংলাদেশি ঐতিহ্যের সঙ্গে পশ্চিমা ভাবনার মিশেল শাড়ি, সালোয়ার-কামিজসহ নানা ঢঙের পোশাকে এনে দিয়েছে ভিন্নতা। আবার অতি পরিচিত বাঙালিয়ানা নকশার পোশাকগুলো কেবল পরিধানের ভিন্নতার কারণে ফুটিয়ে তুলছে পাশ্চাত্য আভিজাত্য। এবারের টাইটেল ডিজাইনার হিসেবে শুরুতেই প্রদর্শিত হয় বাংলাদেশের স্বনামধন্য ডিজাইনার রিনা লতিফের কালেকশন ।
ফ্যাশন ডিজাইনার
আটজন অংশ নিয়েছেন বাংলাদেশ থেকে। ছিলেন বাংলাদেশ ফ্যাশন ডিজাইন কাউন্সিলের প্রেসিডেন্ট ‘মায়াসি’ ব্র্যান্ডের কর্ণধার মাহীন খান, চন্দন-এর চন্দনা দেওয়ান, বিবিয়ানার লিপি খন্দকার, কুহুস ওয়ারেবলস আর্টসের কুহু, রিনা লতিফ, জুরহেমের মেহরুজ মুনির, শাহার রহমান ও জেড অ্যান্ড জেড কালেকশনসের মেহজাবিন মুজতাফিজ সিমিলি।
যুক্তরাজ্য থেকে ইমান বুটিকসের মির্জা মিয়া, আশেকা হোসাইন, ফরিদাস ডিজাইনের ফরিদা রশিদ, রুজি লন্ডনের কর্ণধার শানিতা আক্তার ও প্রীতি ব্র্যান্ডের হোসনেয়ারা চৌধুরীর নকশা করা পোশাক প্রদর্শিত হয়। জুয়েলারি পণ্যের প্রদর্শনী করতে দুবাই থেকে আসেন নীহারিকা মমতাজ। এসব ডিজাইনারদের সবাই বাংলাদেশি বংশোদ্ভূত।
মডেল
ডিজাইার কালেশণ
বাংলাদেশ ফ্যাশন উইক লন্ডন ২০১৭
Bangladesh Fashion Week London 2017
আরো পড়ুন
স্প্রিং সামার ২০২৫ মিলান ফ্যাশন উইক: ঐতিহ্য ও নতুন প্রতিভার সৃষ্টিশীল মেলবন্ধন
ঢাকার কাক ফ্রান্সের কান শহরে
এফডিসিবির ‘খাদি : ফিউচার ফেব্রিক শো’ ২০২৪ | FDCB
উৎসবে থাকছে ফ্যাশন ফিউশন রানওয়ে শো.বাংলাদেশ ফ্যাশন ডিজাইন কাউন্সিল ( এফডিসিবি ) ‘খাদি উৎসব ২০২৪’…

































