সময়ের অতীত থেকে গৌরবময় সৃজন ঐতিহ্য, আমাদের শিল্প-সংস্কৃতি ও জীবনধারাকে সব সময়ই সমৃদ্ধ করে এসেছে। নকশিকাঁথা বাঙালির মমতা জড়ানো কারুশৈলীর চিরন্তন অনুভব। কাঁথা ফোঁড়ের ঐকতান আর উপকরণের অলঙ্কৃত সুরিয়েরিজম নিয়ে কিউরিয়াসে শুরু হয়েছে ‘উইন্টার এক্সিভিশন’। মঙ্গলবার (৩০ নভেম্বর) রাজধানীর বনানীতে তাদের ফ্যাগশিপ আউটলেটে শুরু হয় এই প্রদর্শনী। এ নিছক প্রদর্শনী নয়, ভাবনার এক অধ্যায় ।
প্রদর্শনী : উইন্টার এক্সিভিশন
SHOP ONLINE : www.qriusbd.com
কিউ গ্যালারিতে ঢুকলেই চোখে পড়বে নজরকাড়া আয়োজন। এক পাশে পোশাক আর অন্য পাশে নারীদের প্রিয় গহনা। তবে সবার আগে চোখ আটকে যাবে ঝকঝকে টায়েলসে পড়ে থাকা শুকনো পাতার দিকে।
ভিন্ন ধরনের এই প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, ডেকো লিজেন্সি গ্রুপের চেয়ারম্যান এম সাহাদাত হোসেন কিরণ, কিউরিয়াসের পরিচালক মৌ হোসেন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মিনহাজ হোসেন। মিট দ্য প্রেস পর্বটি সঞ্চালনা করেন এই প্রদর্শনীর কিউরেটর, ডিজাইনার চন্দ্র শেখর সাহা।
পুরো প্রদর্শনীকে ভাগ করা হয়েছে দু’ভাবে। এক, কাঁথা ফোঁড়ের ঐকতান এবং অন্যটি উপকরণের অলঙ্কৃত সুরিয়েলিজম। প্রদর্শনী চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।
ক্যাটালগ
এক নজরে
প্রদর্শনী : উইন্টার এক্সিভিশন ২১
থিম : কাঁথা ফোঁড়ের ঐকতান আর উপকরণের অলঙ্কৃত সুরিয়েরিজম
স্থান : রাজধানীর বনানীতে কিউরিয়াসের ফ্যাগশিপ আউটলেট
চলবে : ১০ ডিসেম্বর পর্যন্ত
location:
Banani Showroom
Plot 58, Road 11, Block F Banani C/A, Dhaka 1213, Bangladesh
Contact Number: +8801841-477487
SHOP ONLINE
Source: QRIUS – কিউরিয়াস Facebook page
আরো পড়ুন
বলকান কিলিম ও শতরঞ্জি: রং, নকশা ও বুননের গল্প
KILIMS FROMBALKANবলছি কিলিমের কথা আমাদের উত্তরবঙ্গের রংপুর আর হাজার হাজার মাইল দূরের দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান…
বাংলার প্রতিমাশিল্প ও হরিপদ পালের শিল্পজীবন
Haripada Palপ্রতিমা শিল্পী হরিপদ পাল “আমি শুধু চাই, যতদিন হাত চলে, ততদিন যেন মাটির মাধ্যমে…
নেক্সট জেন: ঐতিহ্যের ক্যানভাসে ইবন আহমেদ
Ebonn Ahmed ইবন আহমেদ বর্তমানে ফ্যাশন নিয়ে কাজ করছেন এমন একটি সময়ে, যখন নতুন প্রজন্মের…
কশীদা সেলাই: সাধারণ চেইন সেলাইয়ের রাজকীয় ইতিহাস
Kashidaকাশীদা ছোটবেলা থেকে আমরা একে স্রেফ ‘চেইন সেলাই’ বলেই চিনে এসেছি। কিন্তু জানার বাইরে আন্তর্জাতিক…
পাটোলা শাড়ি: ডাবল ইকাতের রাজকীয় গল্প
Patola Sareeপাটোলাশাড়ি দায়িত্ব নিয়ে বলা যায় – যদি ইকাত টেক্সটালের সর্বোচ্চ শিল্প রূপ দেখতে চাই…
ইকাত: ‘পারফেক্টলি ইমপারফেক্ট’ নকশার পেছনের গল্প
Ikatইকাত জানেন কি এমনও ইকাত আছে যা বুনতে ৫ থেকে ১০ বছর পর্যন্ত সময় লেগে।…


















