Rogan Art: কাপড়ে আঁকা এক আশ্চর্য আয়নাবাজি

Rogan Art কী? গুজরাটের কচ্ছের নিরোনা গ্রামের ৪০০ বছরেরও বেশি পুরোনো এই শিল্পে castor oil থেকে তৈরি রং দিয়ে কাপড়ে তৈরি হয় সূক্ষ্ম mirror-image নকশা।

অনেকটা আয়নাবাজি আর্ট হলো Rogan Art।
আয়নাবাজি শব্দটা যতটা হালকা, তার চেয়েও বেশি 
deep এবং intriguing হলো Rogan Art-এর কাজের প্রক্রিয়া।

বলছি ভারতের গুজরাট রাজ্যের কচ্ছ জেলার নিরোনা গ্রামের 
একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী কাপড়ে চিত্রশিল্পের কথা—
Rogan Art।

ভারতের GI স্বীকৃত একটি ঐতিহ্যবাহী হস্তশিল্প

এই শিল্পটি ভারতের প্রায় ৪০০ বছরেরও বেশি পুরোনো। তবে এর শিকড় মূলত পারস্যে (বর্তমান ইরান), সেখান থেকেই এই শিল্প ভারতে আসে। পরবর্তীতে গুজরাটের মুসলিম সম্প্রদায়ের মধ্যে এই ঐতিহ্যবাহী শিল্পের চর্চা গড়ে ওঠে। Rogan Art বর্তমানে ভারতের GI স্বীকৃত একটি ঐতিহ্যবাহী হস্তশিল্প।

Rogan শব্দটির অর্থই হলো oil-based। এই কাজের মূল উপাদান castor oil। তেলকে দীর্ঘ সময়—প্রায় ৮ থেকে ১২ ঘণ্টা—গরম করে ঘন করা হয়। এরপর সেই ঘন তেল ঠান্ডা পানিতে ফেলে তৈরি করা হয় এক ধরনের আঠালো, ঘন paste। এর সঙ্গে colour pigment মিশিয়ে তৈরি হয় Rogan-এর রং।

আয়নাবাজি

শিল্পীরা হাতের তালুতে কিছুটা আঠালো রঙের paste নেন। শরীরের উষ্ণতায় রং কিছুটা নরম হলে একটি ছোট metal rod বা stylus-এর মতো যন্ত্র দিয়ে কাপড়ের ওপর অত্যন্ত নিখুঁত ও সূক্ষ্ম নকশা আঁকা হয়।
.
আর এখানেই শুরু হয় আয়নাবাজি।

শিল্পী প্রথমে কাপড়ের এক পাশে
নকশার অর্ধেকটি তৈরি করেন।
রং শুকিয়ে যাওয়ার আগেই কাপড়টি
ভাঁজ করে সেই নকশাটি অন্য পাশে
transfer করা হয়। ফলে দুই পাশে তৈরি
হয় প্রায় mirror-image pattern—
দুটি অর্ধেক মিলে তৈরি হয়
সম্পূর্ণ একটি নকশা।

Tree of Life বা
‘জীবন বৃক্ষ’

Tree of Life বা ‘জীবন বৃক্ষ’ Rogan Art-এর সবচেয়ে বিখ্যাত
ও জনপ্রিয় নকশাগুলোর একটি। এটি পারস্যের শিল্পকলা দ্বারা
অনুপ্রাণিত। এছাড়া ময়ূর, তোতাপাখি, ফুল এবং বিভিন্ন
জ্যামিতিক নকশাও Rogan Art-এ দেখা যায়।

একসময় Rogan-এর কাজ মূলত কাপড়ের decoration
হিসেবেই ব্যবহৃত হতো। এখন এটি wall hanging,
saree, skirt border, cushion cover, tablecloth
সহ বিভিন্ন textile product-এ দেখা যায়।
 


আপনার একটি শেয়ার এবং মন্তব্য আমাদের জন্য অনুপ্রেরণা ❤️

আমাদের সোশ্যাল মিডিয়া লিংক


Email
The form has been submitted successfully!
There has been some error while submitting the form. Please verify all form fields again.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial