শিল্পী বিপুল শাহ

শিল্পী বিপুল শাহ

শিল্পী বিপুল শাহ | Bipul Shah

তিনি ১৯৯২ সালে দৈনিক ভোরের কাগজ পত্রিকায় কার্টুন আঁকার মধ্যে দিয়ে পত্রিকায় কাজ শুরু করেন। দুই বছর বিচ্ছিন্ন ভাবে কার্টুন আঁকলেও ১৯৯৪ সাল থেকে নিয়মিত কার্টুন আঁকা শুরু করেন।

শিল্পী বিপুল শাহ ‘র জন্ম ১৯৬৬ সালের ২৮ ডিসেম্বর, নেত্রকোনা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট (বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ) থেকে স্নাতক ১৯৮৯ সালে। একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেন ১৯৯২ সালে। তাঁদের সময়ে এতই সেশনজট ছিল রেজাল্ট হয়েছে ১৯৯৯ সালে।

শিল্পী বিপুল শাহ

কর্মজীবন

তিনি ১৯৯২ সালে দৈনিক ভোরের কাগজ পত্রিকায় কার্টুন আঁকার মধ্যে দিয়ে পত্রিকায় কাজ শুরু করেন। দুই বছর বিচ্ছিন্ন ভাবে কার্টুন আঁকলেও ১৯৯৪ সাল থেকে নিয়মিত কার্টুন আঁকা শুরু করেন। ১৯৯৯ সালে প্রথম আলো’র শুরু থেকে এক কলামে কার্টুন আঁকা শুরু করেন। ২০১৮ সাল থেকে কার্টুন আঁকছেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকায়। তিনি একজন স্বাধীন শিল্পী।

ক্যানভাস

পেশাদার শিল্পী বলতে যেটা বোঝায়। নিয়মিত ছবি এঁকে চলেছেন। (কার্টুন আঁকা তাঁর প্রতিদিনের ক্ষণকালীন কাজ)। ‘ছবির হাট’ শিল্প আন্দোলন, নেত্রকোনায় মঙ্গল শোভাযাত্রা প্রচলনে তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে।

ফটো জার্নালিস্ট মোহাম্মদ আসাদ এর ডায়েরি থেকে

৯৭-৯৮ সালে বিপুল শাহ‘র সঙ্গে পরিচয়। তখন নিয়মিতই চারুকলায় আসতেন। অন্যান্য জুনিয়রের মত আমিও তাঁর পিছনে আঠার মত লেগে থাকতাম। ছবির হাট হওয়ার পর সেই মাত্রা আরও বৃদ্ধি পায়। আমি সব সময় তাঁর ছবিই তুলতাম। অনেকেই আমাকে ব্যাঙ্গ করে ডাকত বিপুলদার ব্যক্তিগত ফটোগ্রাফার বলে। জীবনের তাগিদে ছন্দপতন হলেও সেই আত্মিক যোগাযোগটা এখনও আছে। সাংবাদিক গিয়াস আহমেদ বিপুল শাহ‘র এই ড্রইংটি দিয়েছিলেন। তিনি বন্ধু সভার বিভাগীয় সম্পাদক থাকতে এই কাজটি প্রথম আলোতে ছাপা হয়। তবে বিপুলদা আমাকে একটি ছবি দেয়ার কথা ঘোষণা করেছিলেন। শর্ত ছিল সেটা তাঁর বাসায় গিয়ে আনতে হবে। সেটা আর আনা হয়ে ওঠেনি।

শিল্পী বিপুল শাহ | সংগ্রাহক : মোহাম্মদ আসাদ

শিল্পী বিপুল শাহ

আলোকচিত্রী : মোহাম্মদ আসাদ


আরও পড়ুন

sculptor Shamim Sikder

ভাস্কর শামীম সিকদার | SHAMIM SIKDER

তাঁর গড়া ভাস্কর্য টিএসসি এলাকায় ‘স্বোপার্জিত স্বাধীনতা, এসএম হলের পাশে ‘স্বাধীনতা সংগ্রাম’ ভাস্কর্য
Read More
ধ্রুব এষ Dhruba Esh

একজন ধ্রুব এষ | Dhruba Esh

শুধু প্রচ্ছদ অঙ্কন নয়, তিনি কবিতা ও গল্প লিখে থাকেন। ১৯৯০-এর পর থেকে তিনি…
Read More
শিল্পী নুরুল ইসলাম nurul islam x bfa

শিল্পী নুরুল ইসলাম | NURUL ISLAM

শিল্পী নুরুল ইসলাম বৃত্তের বাইরে বলে নিজেই নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। তিনি নিজেই শিল্পকলার…
Read More
শিল্পী ইমদাদ হোসেন artist imdad hossain web post

শিল্পী ইমদাদ হোসেন | IMDAD HOSSAIN

পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে মঙ্গল শোভাযাত্রা বের হয়, সে নামটি চারুকলা অনুষদের প্রথম…
Read More
শিল্পী মনসুর উল করিম monsur ul karim

শিল্পী মনসুর উল করিম | MONSUR UL KARIM

রাজবাড়ির বিজয়নগরে গড়ে তুলেছেন ‘বুনন আর্ট স্পেস’। এদেশে শিল্পকলার জন্য ব্যাক্তিগত পর্যায়ে গড়ে তোলা একমাত্র…
Read More
শিল্পী মাসুমা খান artist masuma khan

শিল্পী মাসুমা খান | MASUMA KHAN

মা রাজিয়া মাহবুব ছিলেন কীর্তিমান লেখক। তিনিই আসলে শিল্পী। মাসুমা খান তাঁর গড়া শিল্পকর্ম। শারীরিক…
Read More
শিল্পী সুফিয়া বেগম x bfa

শিল্পী সুফিয়া বেগম | SUFIA BEGUM

তাঁর ক্যানভাসে ওঠে আসে স্থাপত্য কাঠামোর মধ্যে নারী। ঈভ রূপে তিনি নারীকে উপস্থাপন করে চলেছেন…
Read More
শিল্পী রনজিৎ দাস

শিল্পী রনজিৎ দাস | Ranjit Das

নানা জায়গায় শিল্পকলার শিক্ষকতা করলেও রনজিৎ দাসের ক্যানভাসে দীর্ঘ একটা ধারবাহিকতা রয়েছে। তাঁর বিষয় প্রকৃতি,…
Read More
শিল্পী বিপুল শাহ

শিল্পী বিপুল শাহ | Bipul Shah

তিনি ১৯৯২ সালে দৈনিক ভোরের কাগজ পত্রিকায় কার্টুন আঁকার মধ্যে দিয়ে পত্রিকায় কাজ শুরু করেন।…
Read More
Tarun Ghosh, Artist of Bangladesh শিল্পী তরুণ ঘোষ Archive series x bfa x fxyz

শিল্পী তরুণ ঘোষ | Tarun Ghosh

তরুণ ঘোষ তার ক্যানভাসে আমাদের লোক-মিথ, আধুনিত রূপে উপস্থাপন করেছেন। তাঁর অসাধারণ সৃষ্টি ‘বেহুলা’ সিরিজ।…
Read More
কাজী রকিব

শিল্পী কাজী রকিব | Kazi Rakib

তিনি তাঁর ক্যানভাসে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করেছেন। এক্রেলিক, তেলরং, জলরং তাঁর প্রিয় মাধ্যম। কাঁচে শিল্পকর্ম…
Read More
শিল্পী ইফ্ফাত আরা দেওয়ান

শিল্পী ইফ্ফাত আরা দেওয়ান | Iffat Ara Dewan

তাঁর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত অসাধারণ। ইফ্ফাত আরা’র রবীন্দ্রসঙ্গীতের এলবাম রয়েছে ২০ টির অধিক। সঙ্গীতের পাশাপাশি তিনি…
Read More

BFA

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Social media & sharing icons powered by UltimatelySocial