শিল্পী জামাল আহমেদ ১৯৫৫ সালে ৯ নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭২ সালে গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে মাধ্যমিক ও ১৯৭৪ সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট (বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ) থেকে স্নাতক সম্পন্ন করেন ১৯৭৮ সালে। পোল্যান্ডের ওয়ারসোয়া ফাইন আর্টস একাডেমি থেকে দুই বছরের ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেন ১৯৮১ সালে। জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন ১৯৮৬ সালে।
চারুকলায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০১৯ সালে একুশে পদক প্রদান করে।
শিল্পী জামাল উদ্দিন আহমেদ
JAMAL UDDIN AHMED
কর্মজীবন
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে শিক্ষক হিসেবে যোগদেন ১৯৮৭ সালে। বর্তামানে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
ক্যানভাস
জামাল আহমেদ মানুষের ছবি আঁকেন, আঁকেন নগর প্রকৃতি। কখনও নর-নারী, কখনও বাংলার বাউল-ফকির। নারীর রূপ-রহস্য তাঁর ক্যানভাসে উঠে এসেছে অসাধারণ হয়ে। তিনি শান্তির পায়রারও দুলভ মুহুর্তগুলো ধরতে পেরেছেন।
প্রদর্শনী
শিক্ষকতা এবং ছবি আঁকা তিনি সমান তালে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একাধারে তিনি জনপ্রিয় শিক্ষক। তাঁর ছবি আঁকার কথা ছোট্ট পরিসরে বলে শেষ করা কঠিন হবে। এই টুকু বলি, তাঁর একক প্রদর্শনীর সংখ্যা শতাধিক। তাঁর নামে একটি গ্যালারিও দেখেছিলাম ধানমন্ডিতে।
ফটো জার্নালিস্ট মোহাম্মদ আসাদ এর ডায়েরি থেকে
জামাল আহমেদের সঙ্গে ১৯৯৭ সালে দেখা করি তাঁর ডিপার্টমেন্টে। তিনি এলিফ্যান্ট রোডের আদি বাসিন্দা। শৈশবের ঢাকার গল্পই শুনিয়েছেন বেশি। অনেক যত্ন করে আমাকে একটু ছবি এঁকে দেন। এঁকেছেন আমেরিকায় বারে তাঁর বন্ধুকে। তাঁর ছবিটিও সেই দিনেই তোলা।

শুভ জন্মদিন | শিল্পী জামাল উদ্দিন আহমেদ
HAPPY BIRTH DAY JAMAL UDDIN ADMED


শিল্পী জামাল আহমেদ
আলোকচিত্রটি ২০০৭ সালে তোলা
আলোকচিত্রী : মোহাম্মদ আসাদ
আপনার একটি শেয়ার আমাদের জন্য অনুপ্রেরণা
facebook থেকে নেয়া :
মন্তব্য করেন | Mahmuda Begum
জামাল আহমেদ, গুনী শিল্পী, আমারই ক্লাসমেট/বন্ধু । শিল্পী ও তার কাজ আপনারা সবাই জানেন…অনেক অনেক শুভকামনা রইলো প্রিয় জামাল এর জন্য ![]()
মন্তব্য করেন | Rupam Chowdhury
আমার অনেক পছন্দের শিল্পী ও ভালো মানুষ । আমাকে অনেক পছন্দ করে আমিও । ওনার বাসার দরজায় আমার তোলা একটা লাইফ সাইজের ছবি লাগানো আছে অনেকই ওটাকে সালাম দেই এটা Sir er বলা কথা ।দুজনেই শুভেচ্ছা ও ভালবাসা ।
আরও পড়ুন
ভূমি গ্যালারি ভাঙছে পুরোনো মিথ
শিল্পাচার্য জয়নুল আবেদিন । Zainul Abedin
চিত্রশিল্পী সৌরভের ‘শাশ্বত অস্তিত্ব’
ভাস্কর শামীম সিকদার | SHAMIM SIKDER
শিল্পী এস এম সুলতান | S M Sultan
একজন ধ্রুব এষ | Dhruba Esh






