শিল্পী মাসুদা কাজী এর জন্ম ১৯৫৮ সালে ১৮ মার্চ। তিনি রাজশাহী আর্ট কলেজে থেকে স্নাতক সম্পন্ন করেন ১৯৭৯ সালে।
শিল্পী মাসুদা কাজী
মাসুদা কাজী রাজশাহী আর্ট কলেজ এর প্রথম ব্যাচে শিক্ষার্থী। তিনি ছবি আঁকার প্রধান মাধ্যম হিসেবে বেছে নেন কাগজের মন্ড। করেছেন বড় ম্যুরাল আকৃতির পেপারম্যাসের চিত্রকর্ম। কাজ করেছেন জলরঙ, অ্যাক্রেলিকেও।
কর্মজীবন
১৯৮২ সালে তিনি সিল্কশাড়িতে এঁকে জীবনব্যয় নির্বাহ শুরু করেন। পরবর্তীতে এটা ট্রেড হিসেবে প্রতিষ্ঠিত হয়। ২০০৮ সালে তিনি মরনব্যাধি ক্যান্সারে আক্রান্ত হন। তারপর থেকে কাজের গতি পরিবর্তন করেন। এখন ক্ষুদ্রাকৃতি চিত্রে মনোনিবেশ করেছেন।
মাসুদা কাজী করছেন জুয়েলারি শিল্পকর্ম। তাঁর তৈরি জুয়েলারি নিয়ে ২০১৮ সালে গ্যালারি কায়া’য় প্রদর্শনী হয়েছে। তিনি এখন নিউইয়র্কে বসবাস করছেন।
মাসুদা কাজীর সঙ্গে দেখা হয় ১৯৯৮ সালে শিল্পকলা একাডেমির পুরনো গ্যালারিতে। সেই দিন আমি এক সঙ্গে অনেক শিল্পীর ড্রইং সংগ্রহ করেছিলাম। তিনি স্বল্প সময়ে আমাকে এই ড্রইংটুকু করে দেন।

Facebook থেকে নেয়া :
মন্তব্য করেন |Taeb Millat Hossain
শিল্পের দৈনন্দিন ব্যবহারিক দিক উন্মোচন কঠিন কর্ম। যা শিল্পী করে চলেছেন। তার জন্য শুভ কামনা।
মন্তব্য করেন | Jahangir Salim
মাসুদা আপার পুরা পরিবার ই শিল্প ও সাংস্কৃতিক মনা।কাজী রকিবের সাথে সম্পর্কের পর আরও বিকশিত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এই পরিবারকে জানি ১৯৭৮ সাল থেকে।রমিও মাসুদা আপার ভাই আমাদেরবন্ধু। অনেক সময় কাটিয়েছি রকিব ভাইয়ের বাসায়।পার্কের সামনের বাসায় যেখানে তারা সিল্ক শাড়ি র উপর ব্লক প্রিন্ট কাজ ১ম শুরু করে ও পরবর্তীতে হোসনীগন্জ এ। সে অনেক সৃতি। ঐ সময়ে উত্তম দা,প্রনব দা, নিরু দিসহ আরও অনেক শিক্ষকদের সাথে আমাদের সুসম্পর্ক গড়ে ওঠে মাসুদা আপার ছোট ভাইয়ের বন্ধু পরিচয়ে। আবার একদল ছাত্রদের সাথেও ছিল পরিচয় ও সুসম্পর্ক। কারণ রুমিও আর্ট কলেজে ভর্তি হয়েছিল ।কিন্তু কি কারণে পরে আর কলেজে যায় নি।এখনো যোগাযোগ আছে বন্ধুর সাথে নিয়মিত। শিল্পী পরিবার ও শিল্প সাধরণ পরিবার হইতে ভিন্ন তা রুমিও সাথে বন্ধুত্ব না হলে বুঝতে পারতাম না,পরিচয় না হলে এক গুচ্ছ আর্ট কলেজের শিক্ষক ও ছাত্রদের সাথে। যারা রাজশাহী আর্ট কলেজের ১ম ব্যাচের ছাত্র ও ১ম দিকের শিক্ষক। যখন কলেজ টিচার্স ট্রেনিং কলেজ এ জেল খানার সামনে। ভালো থাকবেন আপা ও রকিব ভাই।
মন্তব্য করেন | Syeda Shahida Naz
অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা আমার অনেক প্রিয় এই গুণী ব্যক্তিত্বকে ![]()
![]()
। উনি শুধু একজন গুণী শিল্পীই নন মানুষ হিসেবে অনন্যা।





















